Logo
Logo
×

Advertisement

আন্তর্জাতিক

৫০০ কোটি রুপির ‘ভাগ বাটোয়ারা’ নিয়ে বিজেপি-শিবসেনার দ্বন্দ্ব

Advertisement

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ২৫ অক্টোবর ২০২৬, ১১:১৭ এএম

৫০০ কোটি রুপির ‘ভাগ বাটোয়ারা’ নিয়ে বিজেপি-শিবসেনার দ্বন্দ্ব

ছবি: সংগৃহীত

Advertisement

ভারতের মহারাষ্ট্রে ৫০০ কোটি রুপি লেনদেনের অভিযোগ ঘিরে ক্ষমতাসীন জোটের দুই শরিক বিজেপি ও শিবসেনার মধ্যে উত্তেজনা তৈরি হয়েছে। মারাঠা সংরক্ষণ আন্দোলনের নেতা মনোজ জারাঙ্গে পাতিলের প্রকাশ করা একটি অডিও ক্লিপে দাবি করা হয়েছে, শিবসেনার সংসদ সদস্য শ্রীকান্ত শিন্ডের মাধ্যমে তার কাছে ৫০০ কোটি রুপি পাঠানো হয়েছিল। তবে অভিযোগের সত্যতা স্বাধীনভাবে যাচাই করা যায়নি।

অভিযোগের সঙ্গে নাম জড়িয়েছে মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রী একনাথ শিন্ডের ছেলে শ্রীকান্তের। একনাথ শিন্ডে ও তার ছেলে দুজনই অর্থ লেনদেনের অভিযোগ অস্বীকার করেছেন। জারাঙ্গে পাতিলও দাবি করেছেন, তিনি এমন কোনো অর্থ চাননি বা গ্রহণ করেননি।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, ২০২৪ সালের মহারাষ্ট্র বিধানসভা নির্বাচনের আগে বিজেপির অর্থ শ্রীকান্ত শিন্ডের মাধ্যমে পাঠানো হয়েছিল বলে অভিযোগ উঠেছিল। নতুন অডিও ক্লিপ প্রকাশের পর বিষয়টি আবার আলোচনায় এসেছে।


একনাথ শিন্ডের নেতৃত্বাধীন শিবসেনার নেতারা ঘটনাটিকে তাকে রাজনৈতিকভাবে কোণঠাসা করার ষড়যন্ত্র হিসেবে দেখছেন। অন্যদিকে, বিজেপিও দলকে অর্থ লেনদেনের অভিযোগে জড়ানোর পেছনে ষড়যন্ত্র রয়েছে বলে মনে করছে।

শিবসেনার নেতা ও সাবেক মন্ত্রী রামদাস কদম অভিযোগ করেছেন, বিজেপির একটি অংশ একনাথ শিন্ডেকে রাজনৈতিকভাবে শেষ করে দিতে চাইছে। শুক্রবার তিনি বিজেপির বিধান পরিষদ সদস্য প্রবীণ দারেকর ও প্রসাদ লাডের নাম উল্লেখ করেন। এ সময় লাড ও জারাঙ্গে পাতিলের একসঙ্গে খাবার খাওয়ার ছবিও দেখান তিনি।

এর জবাবে দারেকর ও লাড বলেন, বিজেপিকে এভাবে অভিযোগের মুখে ফেলা হলে দল তা সহ্য করবে না। লাড কদমকে শিবসেনা (ইউবিটি) নেতা সঞ্জয় রাউতের মতো আচরণ না করার পরামর্শ দেন। তিনি আরও বলেন, মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবিশের বিরুদ্ধে জারাঙ্গে পাতিলকে নেপথ্য থেকে কারা সমর্থন দিচ্ছে, তা শিগগিরই প্রকাশ পাবে।

গত সপ্তাহের শুরুতে বীডে এক সমাবেশে জারাঙ্গে পাতিল অভিযোগ করেন, বিজেপির অন্দরে আলোচনা চলছে যে শ্রীকান্ত শিন্ডের মাধ্যমে তাকে ৫০০ কোটি রুপি দেওয়া হয়েছিল। বৃহস্পতিবার সংবাদ সম্মেলনে তিনি একটি অডিও ক্লিপ বাজান। তবে রেকর্ডিংয়ে কথা বলা তিন থেকে চারজনের পরিচয় তিনি প্রকাশ করেননি।

একনাথ শিন্ডে বলেন, অভিযোগটি যাচাই না করে জারাঙ্গে পাতিলের এমন দাবি করা উচিত হয়নি। এ-সংক্রান্ত কোনো প্রমাণ থাকলে তা সংশ্লিষ্ট তদন্তকারী সংস্থার কাছে জমা দেওয়া উচিত।

শিন্ডের নেতৃত্বাধীন শিবসেনা এ বিষয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে চিঠি দিয়েছে। এরই মধ্যে মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবিশ তদন্তের ঘোষণা দেন। শুক্রবার তিনি অডিও ক্লিপটির ফরেনসিক পরীক্ষার নির্দেশ দেন। এর আগে শিন্ডের পক্ষের একটি প্রতিনিধিদল তার সঙ্গে দেখা করে।

ফড়নবিশ বলেন, আড়াই বছর পর এখন কেন এসব কথোপকথন সামনে এসেছে, সেটিই তাদের সবার প্রশ্ন।

শনিবার অভিযোগ নিয়ে ব্যঙ্গ করেন শ্রীকান্ত শিন্ডে। তিনি বলেন, মনোজ জারাঙ্গে পাতিলের মনে যে প্রশ্ন এসেছে, সেটি তার মনেও এসেছে। এখন তিনি সেই অর্থ খুঁজছেন। ৫০০ কোটি রুপি নগদ দেখতে কেমন হবে এবং তা বহনের জন্য কতটি গাড়ি লাগবে, তা নিয়েও তারা আলোচনা করছিলেন বলে কৌতুক করেন তিনি।

পরে বিজেপি নেতা প্রসাদ লাড বিরোধ মিটিয়ে ফেলার ইঙ্গিত দেন। শিবসেনার মন্ত্রী উদয় সামন্ত একনাথ শিন্ডে ও ফড়নবিশের সঙ্গে আলোচনার পর তার সঙ্গে কথা বলেছিলেন উল্লেখ করে লাড বলেন, বিষয়টি এখন শেষ। এ বিরোধ তৈরির জন্য তিনি শিবসেনা (ইউবিটি) সাংসদ সঞ্জয় রাউতকে দায়ী করেন। একই সঙ্গে একনাথ শিন্ডেকে বড় ভাইয়ের মতো সম্মান করেন বলেও জানান তিনি।

অন্যদিকে, জারাঙ্গে পাতিল অডিও ক্লিপটিকে আসল বলে দাবি করেছেন। ক্লিপটি তিনি কীভাবে পেয়েছেন, সে বিষয়ে রাম কদমকে জিজ্ঞাসাবাদেরও দাবি জানিয়েছেন তিনি।

রেকর্ডিংয়ে এক নারীকে বলতে শোনা যায়, শ্রীকান্ত শিন্ডের মাধ্যমে জারাঙ্গে পাতিলের কাছে ৫০০ কোটি রুপি পৌঁছে দেওয়া হয়েছিল। এতে আরও কয়েকজনকে ২০২৪ সালের নির্বাচনের আগে মারাঠওয়াড়া অঞ্চলে জারাঙ্গে পাতিলের প্রভাব মোকাবিলার উপায় নিয়ে আলোচনা করতে শোনা যায় বলে দাবি করা হয়েছে। তবে ক্লিপটির সত্যতা স্বাধীনভাবে নিশ্চিত করা সম্ভব হয়নি।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

রাজীব গান্ধীর সঙ্গে প্রথম দেখা ও প্রেমের গল্প যেভাবে শুরু, জানালেন সোনিয়া

রাজীব গান্ধীর সঙ্গে প্রথম দেখা ও প্রেমের গল্প যেভাবে শুরু, জানালেন সোনিয়া

বাংলায় কারচুপি করে জিতেছে বিজেপি: নাসিরুদ্দিন শাহ

বাংলায় কারচুপি করে জিতেছে বিজেপি: নাসিরুদ্দিন শাহ

স্কুটার সরানো নিয়ে বিরোধ, বন্ধুর গুলিতে প্রাণ গেল যুবকের

স্কুটার সরানো নিয়ে বিরোধ, বন্ধুর গুলিতে প্রাণ গেল যুবকের

জামিয়া মিলিয়ায় শিক্ষার্থী-নিরাপত্তাকর্মীদের সংঘর্ষ, অনলাইনে ক্লাশ

জামিয়া মিলিয়ায় শিক্ষার্থী-নিরাপত্তাকর্মীদের সংঘর্ষ, অনলাইনে ক্লাশ

বিহারে বাড়িতে অবৈধ বাজি তৈরি, বিস্ফোরণে শিশুসহ নিহত ৫

বিহারে বাড়িতে অবৈধ বাজি তৈরি, বিস্ফোরণে শিশুসহ নিহত ৫

ভারতের জামিয়া বিশ্ববিদ্যালয়ের বিক্ষোভে ‘ফ্রি কাশ্মীর’ স্লোগানের অভিযোগ

ভারতের জামিয়া বিশ্ববিদ্যালয়ের বিক্ষোভে ‘ফ্রি কাশ্মীর’ স্লোগানের অভিযোগ

আরও পড়ুন

ইরান থেকে পরমাণু বিশেষজ্ঞদের সরাবে কিনা, জানাল রাশিয়া

ইরান থেকে পরমাণু বিশেষজ্ঞদের সরাবে কিনা, জানাল রাশিয়া

নাইজেরিয়ায় ১০ জনকে গুলি করে হত্যা, ব্যাপক লুটপাট

নাইজেরিয়ায় ১০ জনকে গুলি করে হত্যা, ব্যাপক লুটপাট

৫০০ কোটি রুপির ‘ভাগ বাটোয়ারা’ নিয়ে বিজেপি-শিবসেনার দ্বন্দ্ব

৫০০ কোটি রুপির ‘ভাগ বাটোয়ারা’ নিয়ে বিজেপি-শিবসেনার দ্বন্দ্ব

‘ইসরাইলকে ১ ঘণ্টায় ধ্বংস করতে পারে ইরান’

‘ইসরাইলকে ১ ঘণ্টায় ধ্বংস করতে পারে ইরান’

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম