Logo
Logo
×

Advertisement

আন্তর্জাতিক

আমি শিশুকামী নই, এপস্টেইন ফাইল ইস্যুতে ট্রাম্প

Advertisement

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ২৭ এপ্রিল ২০২৬, ১২:৩০ পিএম

আমি শিশুকামী নই, এপস্টেইন ফাইল ইস্যুতে ট্রাম্প

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: সংগৃহীত

Advertisement

হোয়াইট হাউস সাংবাদিকদের জন্য ওয়াশিংটনের একটি হোটেলের বলরুমে আয়োজিত নৈশভোজে হামলার কয়েক ঘণ্টা পর সিবিএস নিউজের নোরা ও’ডনেলের সঙ্গে কথা বলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সাক্ষাৎকারের একপর্যায়ে ও’ডনেল যখন হামলাকারী কোল অ্যালেনের ম্যানিফেস্টো থেকে উদ্ধৃতি দেন, তখন ট্রাম্প ক্ষুব্ধ হয়ে ওঠেন।  দাবি করেন যে, তিনি ধর্ষক বা শিশুকামী নন। 

মার্কিন প্রেসিডেন্ট বলেন, ‘আমি অপেক্ষা করছিলাম আপনি এটা পড়বেন, কারণ আমি জানতাম আপনি তাই করবেন। আপনারা ভয়ংকর মানুষ। ভয়ংকর মানুষ। আমি ধর্ষক নই। আমি কাউকে ধর্ষণ করিনি।’

তবে ট্রাম্প প্রশ্নটি উপেক্ষা করে বলেন, ‘আমি পেডোফাইল (শিশুকামী) নই।’


কুখ্যাত যৌন অপরাধী জেফরি এপস্টেইনের সঙ্গে তাকে জড়িয়ে অ্যালেন তার ঘোষণাপত্রে বিতর্কিত কথা লিখেছেন বলে ধারণা করেন ট্রাম্প। যদিও ম্যানিফেস্টোতে এপস্টেইনের নাম উল্লেখ ছিল না। এ প্রসঙ্গে ট্রাম্প বলেন, ‘আপনি একজন অসুস্থ মানুষের লেখা এসব বাজে কথা পড়লেন? আমাকে এমন সব বিষয়ের সঙ্গে জড়ানো হয়েছে, যার সঙ্গে আমার কোনও সম্পর্ক নেই। আমি সম্পূর্ণভাবে দায়মুক্ত হয়েছি।’

হামলাকারী সম্পর্কে ট্রাম্প বলেন, ‘আমি একটি ম্যানিফেস্টো পড়েছি। সে উগ্রপন্থায় প্রভাবিত হয়েছিল। সে একসময় খ্রিস্টান ছিল, তারপর খ্রিস্টবিরোধী হয়ে যায়। সম্ভবত সে খুবই অসুস্থ মানসিকতার লোক ছিল।’


ট্রাম্প আরও দাবি করেন, গুলির শব্দ শোনার পর মোটেই ‘উদ্বিগ্ন ছিলেন না’  তিনি। 

তিনি বলেন, ‘আমি জীবন বুঝি। আমরা এক উন্মাদ পৃথিবীতে বাস করি।’

 তথ্যসূত্র: এনডিটিভি

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

মধ্যবর্তী নির্বাচনে আগাম ভোট দিলেন ট্রাম্প

মধ্যবর্তী নির্বাচনে আগাম ভোট দিলেন ট্রাম্প

ট্রাম্পের ‘নির্মমতা ও দুর্নীতির’ কড়া সমালোচনায় ওবামা

ট্রাম্পের ‘নির্মমতা ও দুর্নীতির’ কড়া সমালোচনায় ওবামা

আজই ইরানে হামলা চালাতে পারে যুক্তরাষ্ট্র

আজই ইরানে হামলা চালাতে পারে যুক্তরাষ্ট্র

নির্বাচনে জালিয়াতির অভিযোগ তুলে তৃতীয় মেয়াদে লড়ার দাবি ট্রাম্পের

নির্বাচনে জালিয়াতির অভিযোগ তুলে তৃতীয় মেয়াদে লড়ার দাবি ট্রাম্পের

ডেমোক্র্যাটরা চুরি করেছে, ফের প্রেসিডেন্ট নির্বাচনের অধিকার আছে: ট্রাম্প

ডেমোক্র্যাটরা চুরি করেছে, ফের প্রেসিডেন্ট নির্বাচনের অধিকার আছে: ট্রাম্প

৪০ হাজার টন ডিজেল নিয়ে যুক্তরাষ্ট্রের পথে রুশ ট্যাংকার

৪০ হাজার টন ডিজেল নিয়ে যুক্তরাষ্ট্রের পথে রুশ ট্যাংকার

আরও পড়ুন

সরকারবিরোধী আন্দোলনের মধ্যেই সার্বিয়ায় ভোট শুরু

সরকারবিরোধী আন্দোলনের মধ্যেই সার্বিয়ায় ভোট শুরু

বুলগেরিয়ায় প্রেসিডেন্ট নির্বাচন শুরু, ভোট গড়াতে পারে দ্বিতীয় দফায়

বুলগেরিয়ায় প্রেসিডেন্ট নির্বাচন শুরু, ভোট গড়াতে পারে দ্বিতীয় দফায়

জেন-জি আন্দোলন: বিজেপি-মোদি আটকা স্তরে স্তরে

জেন-জি আন্দোলন: বিজেপি-মোদি আটকা স্তরে স্তরে

ইতালিতে ৫০ লাখ ডলারের মদ চুরি

ইতালিতে ৫০ লাখ ডলারের মদ চুরি

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম