Logo
Logo
×

Advertisement

যুক্তরাষ্ট্র

মধ্যবর্তী নির্বাচনে আগাম ভোট দিলেন ট্রাম্প

Advertisement

Icon

যুগান্তর ডেস্ক

প্রকাশ: ২৫ অক্টোবর ২০২৬, ১০:১০ এএম

মধ্যবর্তী নির্বাচনে আগাম ভোট দিলেন ট্রাম্প

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্প। ছবি: সংগৃহীত

Advertisement

আগামী ৩ নভেম্বরের মধ্যবর্তী নির্বাচনে আগাম ভোট দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এ নির্বাচনে কংগ্রেসের নিয়ন্ত্রণ ধরে রাখতে লড়াই করছে তার দল রিপাবলিকান পার্টি।

যুক্তরাষ্ট্রের দক্ষিণাঞ্চলীয় অঙ্গরাজ্য জর্জিয়ায় নির্বাচনী সমাবেশে যোগ দেওয়ার আগে শনিবার (২৪ অক্টোবর) স্ত্রী মেলানিয়াকে সঙ্গে নিয়ে নিজ অঙ্গরাজ্য ফ্লোরিডায় ভোট দেন ট্রাম্প। 

ভোট দেওয়ার পর তিনি জানান, দলের প্রার্থীদের পক্ষেই ভোট দিয়েছেন।

ভোটারদের কাছে দুর্নীতি বড় ইস্যু কি না, সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে ট্রাম্প দাবি করেন, ডেমোক্র্যাটদের নিয়ন্ত্রণাধীন বিভিন্ন জেলা ও শহরেই দুর্নীতি হচ্ছে।

তিনি বলেন, ‘প্রকৃত দুর্নীতির দিকে তাকানো উচিত। দুর্নীতি করছে ডেমোক্র্যাটরা।’

২০২০ সালের প্রেসিডেন্ট নির্বাচনে পরাজয় মেনে নিতে ধারাবাহিকভাবে অস্বীকৃতি জানিয়ে আসছেন রিপাবলিকান দলের এই ধনকুবের। ওই নির্বাচনে ব্যাপক ভোট জালিয়াতির অভিযোগ তুললেও তার পক্ষে কোনো বিশ্বাসযোগ্য প্রমাণ পাওয়া যায়নি। শনিবারও একই ধরনের অভিযোগ পুনর্ব্যক্ত করেন তিনি।


ফ্লোরিডার ওয়েস্ট পাম বিচে পাম বিচ কাউন্টি সুপারভাইজার অব ইলেকশনস কার্যালয়ে ভোট দেওয়ার পর ট্রাম্প বলেন, ‘আমি ২০১৬ সালে নির্বাচনে অংশ নিয়ে জয়ী হয়েছিলাম। ২০২০ সালেও জিতেছিলাম। কিন্তু শেষ পর্যন্ত বিষয়টি সেভাবে ঘটেনি। নির্বাচনটি কারচুপিপূর্ণ ছিল, তবে আমি লাখ লাখ ভোটের ব্যবধানে জিতেছিলাম।’

মধ্যবর্তী নির্বাচনের আর মাত্র ১০ দিন বাকি। ঐতিহ্যগতভাবে এ নির্বাচনে হোয়াইট হাউসের বাইরে থাকা দল সুবিধা পেয়ে থাকে। এবারও বিভিন্ন জনমত জরিপে রিপাবলিকানদের জন্য হতাশাজনক চিত্র উঠে এসেছে। জরিপগুলো ইঙ্গিত দিচ্ছে, প্রতিনিধি পরিষদের নিয়ন্ত্রণ হারাতে পারে দলটি। এমনকি সিনেটের নিয়ন্ত্রণও হাতছাড়া হওয়ার আশঙ্কা রয়েছে।

কংগ্রেসে রিপাবলিকানদের সংখ্যাগরিষ্ঠতা না থাকলে প্রেসিডেন্ট হিসেবে মেয়াদের শেষ দুই বছরে নিজের আইনগত কর্মসূচি বাস্তবায়নে বড় ধরনের বাধার মুখে পড়বেন ৮০ বছর বয়সি ট্রাম্প।

এ ছাড়া ডেমোক্র্যাটরা কংগ্রেসের বিভিন্ন তদন্তের উদ্যোগ নিতে পারেন, যা ট্রাম্প ও তার ঘনিষ্ঠ সহযোগীদের জন্য নতুন চাপ তৈরি করবে। হোয়াইট হাউসে ফেরার পর থেকে প্রেসিডেন্ট ও তার ঘনিষ্ঠদের পারিবারিক হোল্ডিং কোম্পানির মাধ্যমে পরিচালিত ব্যবসায়িক কার্যক্রম খতিয়ে দেখার আগ্রহের কথা জানিয়েছেন ডেমোক্র্যাট নেতারা। সূত্র: এএফপি

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

যুক্তরাষ্ট্রে যাজকদের যৌন নিপীড়ন, ১৩০০ জনকে ৮০ কোটি ডলার দেবে চার্চ

যুক্তরাষ্ট্রে যাজকদের যৌন নিপীড়ন, ১৩০০ জনকে ৮০ কোটি ডলার দেবে চার্চ

ট্রাম্পের ‘নির্মমতা ও দুর্নীতির’ কড়া সমালোচনায় ওবামা

ট্রাম্পের ‘নির্মমতা ও দুর্নীতির’ কড়া সমালোচনায় ওবামা

আজই ইরানে হামলা চালাতে পারে যুক্তরাষ্ট্র

আজই ইরানে হামলা চালাতে পারে যুক্তরাষ্ট্র

মার্কিন যুদ্ধজাহাজ সাগরে পেলেই ডুবিয়ে দেওয়া হবে: ইরান

মার্কিন যুদ্ধজাহাজ সাগরে পেলেই ডুবিয়ে দেওয়া হবে: ইরান

মার্কিন শীর্ষ কর্মকর্তাদের হত্যার ছক ইরানের, গোপন গোয়েন্দা তথ্যে চাঞ্চল্য

মার্কিন শীর্ষ কর্মকর্তাদের হত্যার ছক ইরানের, গোপন গোয়েন্দা তথ্যে চাঞ্চল্য

নির্বাচনে জালিয়াতির অভিযোগ তুলে তৃতীয় মেয়াদে লড়ার দাবি ট্রাম্পের

নির্বাচনে জালিয়াতির অভিযোগ তুলে তৃতীয় মেয়াদে লড়ার দাবি ট্রাম্পের

আরও পড়ুন

যুক্তরাষ্ট্রে যাজকদের যৌন নিপীড়ন, ১৩০০ জনকে ৮০ কোটি ডলার দেবে চার্চ

যুক্তরাষ্ট্রে যাজকদের যৌন নিপীড়ন, ১৩০০ জনকে ৮০ কোটি ডলার দেবে চার্চ

মধ্যবর্তী নির্বাচনে আগাম ভোট দিলেন ট্রাম্প

মধ্যবর্তী নির্বাচনে আগাম ভোট দিলেন ট্রাম্প

ট্রাম্পের ‘নির্মমতা ও দুর্নীতির’ কড়া সমালোচনায় ওবামা

ট্রাম্পের ‘নির্মমতা ও দুর্নীতির’ কড়া সমালোচনায় ওবামা

মার্কিন যুদ্ধজাহাজ সাগরে পেলেই ডুবিয়ে দেওয়া হবে: ইরান

মার্কিন যুদ্ধজাহাজ সাগরে পেলেই ডুবিয়ে দেওয়া হবে: ইরান

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম