Logo
Logo
×

Advertisement

আন্তর্জাতিক

জন্মদিনের আগে এসি মিলানের সাবেক ফুটবলারের আকস্মিক মৃত্যু

Advertisement

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৮ এপ্রিল ২০২৬, ১০:০৯ পিএম

জন্মদিনের আগে এসি মিলানের সাবেক ফুটবলারের আকস্মিক মৃত্যু

স্ত্রীর সঙ্গে আন্তোনিও ক্যাম্পিওন। ছবি-সংগৃহীত

Advertisement

ইতালির জনপ্রিয় ক্লাব এসি মিলানের সাবেক যুব তারকা ও প্রখ্যাত আইনজীবী আন্তোনিও ক্যাম্পিওন মারা গেছেন। মাত্র ৪৪ বছর বয়সে হৃদরোগে আক্রান্ত হয়ে নিজের বাড়িতেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। তার আকস্মিক মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে। 

গতকাল সোমবার (২৭ এপ্রিল) ইতালির ট্রেভিসো শহরে নিজ বাড়িতে বিছানায় তাকে নিথর অবস্থায় পড়ে থাকতে দেখেন তার স্ত্রী এলিসা জোরজেত্তো। জরুরি চিকিৎসাসেবা কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছলেও তাকে আর বাঁচানো সম্ভব হয়নি। চিকিৎসকদের প্রাথমিক ধারণা, ঘুমের মধ্যেই হৃদরোগে আক্রান্ত হয়ে তার মৃত্যু হয়েছে।

নব্বইয়ের দশকে ইতালিয়ান জায়ান্ট এসি মিলানের যুব একাডেমির একজন প্রতিশ্রুতিশীল ডিফেন্ডার ছিলেন আন্তোনিও। ফুটবলে উজ্জ্বল ভবিষ্যতের সম্ভাবনা থাকলেও পরে তিনি বাবার পথ অনুসরণ করে আইন পেশায় ক্যারিয়ার গড়ার সিদ্ধান্ত নেন। ট্রেভিসো বার অ্যাসোসিয়েশনের একজন প্রভাবশালী সদস্য হিসেবে তিনি তার বাবা প্রখ্যাত ফৌজদারি আইনজীবী রবার্তো ক্যাম্পিওনের সঙ্গে পারিবারিক ল ফার্মে কাজ করতেন।

আন্তোনিওর কোনো পূর্ব অসুস্থতা ছিল না। অত্যন্ত কর্মঠ এবং ক্রীড়াপ্রেমী হিসেবে পরিচিত এই আইনজীবীর এমন মৃত্যুতে স্থানীয় কমিউনিটি এবং তার সহকর্মীরা স্তব্ধ হয়ে পড়েছেন। ট্রেভিসো বার অ্যাসোসিয়েশন এক বিবৃতিতে তার পেশাদারিত্ব এবং প্রাণবন্ত ব্যক্তিত্বের প্রতি শ্রদ্ধা জানিয়ে গভীর শোক ও সমবেদনা প্রকাশ করেছে।

ব্যক্তিজীবনে আন্তোনিও স্ত্রী ও ১৪ বছর বয়সী এক কন্যা সন্তান রেখে গেছেন। আগামী ১৪ মে তার ৪৫তম জন্মদিন পালনের কথা ছিল। তার শেষকৃত্যানুষ্ঠানে আইন ও ক্রীড়া অঙ্গনের বহু বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত থাকবেন বলে আশা করা হচ্ছে। 

সূত্র: নিডটুনো/এএফপি

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

কাকাকে বিশেষ সম্মাননা দিল মিলান, চোখের জলে ভাসলেন ব্রাজিল তারকা

কাকাকে বিশেষ সম্মাননা দিল মিলান, চোখের জলে ভাসলেন ব্রাজিল তারকা

ছয় বছরের শিশুকে নিয়ে ১৮ তলা ভবন থেকে লাফ দিলেন মা

ছয় বছরের শিশুকে নিয়ে ১৮ তলা ভবন থেকে লাফ দিলেন মা

কেরানীগঞ্জ কারাগারের হাজতির মৃত্যু ঢামেকে

কেরানীগঞ্জ কারাগারের হাজতির মৃত্যু ঢামেকে

পাঁচ তারকা হোটেলের সুইমিংপুলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুই বিদেশির মৃত্যু

পাঁচ তারকা হোটেলের সুইমিংপুলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুই বিদেশির মৃত্যু

বাথরুমে পড়ে গিয়ে জনপ্রিয় পরিচালকের আকস্মিক মৃত্যু

বাথরুমে পড়ে গিয়ে জনপ্রিয় পরিচালকের আকস্মিক মৃত্যু

চ্যাটজিপিটির পরামর্শে ওষুধ বন্ধের পর তরুণীর মৃত্যু, ওপেনএআই-এর বিরুদ্ধে মামলা

চ্যাটজিপিটির পরামর্শে ওষুধ বন্ধের পর তরুণীর মৃত্যু, ওপেনএআই-এর বিরুদ্ধে মামলা

আরও পড়ুন

৩৬ ভিলার মালিক, তদন্তের মুখে আমলা দম্পতি

৩৬ ভিলার মালিক, তদন্তের মুখে আমলা দম্পতি

আসামে যুবদলের ব্যানার, তদন্তে ভারতীয় পুলিশ

আসামে যুবদলের ব্যানার, তদন্তে ভারতীয় পুলিশ

‘এবার কোনো সীমারেখা মানবে না ইরান’

‘এবার কোনো সীমারেখা মানবে না ইরান’

প্রকাশ্যে এলো এমবিএ ছাত্রের চুরির অভিনব কৌশল

প্রকাশ্যে এলো এমবিএ ছাত্রের চুরির অভিনব কৌশল

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম