Logo
Logo
×

Advertisement

আন্তর্জাতিক

সুদানে প্যারামিলিটারি বাহিনীর ড্রোন হামলায় নিহত ৫

Advertisement

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ০৩ মে ২০২৬, ০৮:৪৪ এএম

সুদানে প্যারামিলিটারি বাহিনীর ড্রোন হামলায় নিহত ৫

এক সপ্তাহের মধ্যে রাজধানীতে এটি দ্বিতীয় হামলা। ছবি: সংগৃহীত

Advertisement

সুদানের রাজধানী খারতুমে প্যারামিলিটারি বাহিনী র‌্যাপিড সাপোর্ট ফোর্সেসের (আরএসএফ)-এর চালানো ড্রোন হামলায় পাঁচজন বেসামরিক নাগরিক নিহত হয়েছে।  শনিবার (২ মে) মানবাধিকার লঙ্ঘনের শিকার ব্যক্তিদের সহায়তাকারী স্বাধীন আইনি সংগঠন ইমারজেন্সি লয়ার্স এ তথ্য জানায়। খবর আল জাজিরার। 

সংগঠনটি বলছে, এক সপ্তাহের মধ্যে রাজধানীতে এটি দ্বিতীয় হামলা। গত বছর সরকারি বাহিনী শহরের নিয়ন্ত্রণ পুনরুদ্ধার করার পর কয়েক মাস ধরে তুলনামূলক শান্ত পরিস্থিতি বিরাজ করছিল।

তারা জানায়, এই হামলার জন্য তারা সম্পূর্ণভাবে আরএসএফকে দায়ী করছে এবং অভিযোগ করেছে যে দলটি আন্তর্জাতিক মানবিক আইন লঙ্ঘন করেছে।

ইমারজেন্সি লয়ার্স আরও বলছে, এটি বেসামরিক নাগরিকদের ওপর ধারাবাহিক হামলার একটি অংশ। 

জাতিসংঘের তথ্য অনুযায়ী, সুদানে চলতি বছরের প্রথম তিন মাসে ড্রোন হামলায় প্রায় ৭০০ বেসামরিক মানুষ নিহত হয়েছে।

গত বছর আরএসএফ খারতুমে একাধিক ড্রোন হামলা চালায়, যেগুলোর বেশিরভাগই সামরিক স্থাপনা, বিদ্যুৎকেন্দ্র ও পানি সরবরাহ অবকাঠামো লক্ষ্য করে করা হয়েছিল।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

দক্ষিণ আফ্রিকায় পানশালায় বন্দুক হামলা, নিহত ১৭

দক্ষিণ আফ্রিকায় পানশালায় বন্দুক হামলা, নিহত ১৭

ফের উত্তপ্ত মণিপুর, গুলিতে আরও ২ নাগা বেসামরিক নিহত

ফের উত্তপ্ত মণিপুর, গুলিতে আরও ২ নাগা বেসামরিক নিহত

রাশিয়া-ইউক্রেনের পালটাপালটি হামলায় নিহত ১৬

রাশিয়া-ইউক্রেনের পালটাপালটি হামলায় নিহত ১৬

কানাডায় হেলিকপ্টার বিধ্বস্ত, নিহত ৪

কানাডায় হেলিকপ্টার বিধ্বস্ত, নিহত ৪

গ্রিসে বিস্ফোরণের পর ভবনধস, ৬ জনের প্রাণহানি

গ্রিসে বিস্ফোরণের পর ভবনধস, ৬ জনের প্রাণহানি

মির্জাপুরে বাসচাপায় ২ স্কুলছাত্র নিহত

মির্জাপুরে বাসচাপায় ২ স্কুলছাত্র নিহত

আরও পড়ুন

ভিডিও করায় তরুণকে মন্ত্রীর চড়, জবাব পেল তাৎক্ষণিক

ভিডিও করায় তরুণকে মন্ত্রীর চড়, জবাব পেল তাৎক্ষণিক

গোপনে আরব আমিরাতের প্রেসিডেন্টের সঙ্গে নেতানিয়াহুর বৈঠক

গোপনে আরব আমিরাতের প্রেসিডেন্টের সঙ্গে নেতানিয়াহুর বৈঠক

আটকে গেল রূপপুরের ইউরেনিয়াম চালান বাংলাদেশকে আকাশ ব্যবহার করতে দিল না পাকিস্তান

বাংলাদেশকে আকাশ ব্যবহার করতে দিল না পাকিস্তান

৬৪০ কোটির বাড়ি থেকে হাজার কোটির জেট—অনন্ত আম্বানির বিলাসী সাম্রাজ্য

৬৪০ কোটির বাড়ি থেকে হাজার কোটির জেট—অনন্ত আম্বানির বিলাসী সাম্রাজ্য

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম