Logo
Logo
×

Advertisement

আন্তর্জাতিক

সৌদির আকাশসীমা ব্যবহারে নিষেধাজ্ঞার পর হরমুজে নৌ অভিযান স্থগিত করলেন ট্রাম্প

Advertisement

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ০৭ মে ২০২৬, ০৮:৩৫ পিএম

সৌদির আকাশসীমা ব্যবহারে নিষেধাজ্ঞার পর হরমুজে নৌ অভিযান স্থগিত করলেন ট্রাম্প

ডোনাল্ড ট্রাম্প। ফাইল ছবি।

Advertisement

হরমুজ প্রণালিতে জাহাজ চলাচলে নিরাপত্তা দিতে পরিকল্পিত নৌ-অভিযান সাময়িকভাবে স্থগিত করেছেন ডোনাল্ড ট্রাম্প- এ খবর জানিয়েছে মার্কিন সংবাদমাধ্যম এনবিসি নিউজ।  

প্রতিবেদনে বলা হয়, সৌদি আরব যুক্তরাষ্ট্রকে জানিয়ে দেয় যে, অভিযানে অংশ নেওয়া মার্কিন বিমানগুলো দেশটির আকাশসীমা ব্যবহার করতে পারবে না কিংবা সৌদি ভূখণ্ড থেকে উড্ডয়ন করতে দেওয়া হবে না।  এরপরই এ সিদ্ধান্ত নেওয়া হয়।

মার্কিন কর্মকর্তাদের বরাতে প্রতিবেদনে আরও বলা হয়, রোববার ঘোষিত ‘প্রজেক্ট ফ্রিডম’ কর্মসূচি নিয়ে সৌদি আরবসহ উপসাগরীয় কয়েকটি দেশ বিস্মিত হয়েছিল। পরে এ বিষয়ে সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানের সঙ্গে আলোচনা করেন ডোনাল্ড ট্রাম্প।  তবে আলোচনায় কোনো সমাধানে পৌঁছানো যায়নি।

এনবিসি নিউজকে সৌদি সূত্র জানায়, পরিস্থিতি খুব দ্রুত পরিবর্তিত হচ্ছিল, তাই বিষয়টি নিয়ে আগাম প্রস্তুতির সুযোগ সীমিত ছিল। সৌদি আরব একই সঙ্গে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সমঝোতা প্রতিষ্ঠায় পাকিস্তানের কূটনৈতিক প্রচেষ্টাকে সমর্থন করছে বলেও উল্লেখ করা হয়।

হোয়াইট হাউসের এক মুখপাত্র দাবি করেন, আঞ্চলিক মিত্রদের আগেই বিষয়টি জানানো হয়েছিল। তবে মধ্যপ্রাচ্যের এক কূটনীতিক এনবিসিকে জানান, ট্রাম্প ঘোষণা দেওয়ার আগে যুক্তরাষ্ট্র ওমানের সঙ্গে ‘প্রজেক্ট ফ্রিডম’ নিয়ে সমন্বয় করেনি।  যদিও এতে তারা অসন্তুষ্ট ছিলেন না বলেও উল্লেখ করেন তিনি।

সূত্র: টাইম অব ইসরাইল

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

সৌদি আরবের রাজধানী রিয়াদে হামলা, জরুরি সতর্কতা জারি

সৌদি আরবের রাজধানী রিয়াদে হামলা, জরুরি সতর্কতা জারি

ইরানের সরকার পতনে আমরা প্রতিশ্রুতিবদ্ধ

ট্রাম্পের সঙ্গে আলোচনার পর নেতানিয়াহু ইরানের সরকার পতনে আমরা প্রতিশ্রুতিবদ্ধ

সৌদিতে মৃত্যুদণ্ড পাওয়া ২ বাংলাদেশির বিষয়ে ‘গোপনীয়’ নথিতে যা আছে

সৌদিতে মৃত্যুদণ্ড পাওয়া ২ বাংলাদেশির বিষয়ে ‘গোপনীয়’ নথিতে যা আছে

মুক্তি পেয়ে দেশে ফেরার স্বপ্ন দেখেছিলেন সুইটি, এখন লাশ ফেরত চান মা

মুক্তি পেয়ে দেশে ফেরার স্বপ্ন দেখেছিলেন সুইটি, এখন লাশ ফেরত চান মা

সৌদিকে রক্ষায় যুদ্ধবিমান মোতায়েন করছে যুক্তরাজ্য

সৌদিকে রক্ষায় যুদ্ধবিমান মোতায়েন করছে যুক্তরাজ্য

যুক্তরাষ্ট্র-ইসরাইল কি ইরানে নতুন হামলার পরিকল্পনা করছে?

আল জাজিরার বিশ্লেষণ যুক্তরাষ্ট্র-ইসরাইল কি ইরানে নতুন হামলার পরিকল্পনা করছে?

আরও পড়ুন

রয়টার্সের প্রতিবেদন চরম সংকটে ফ্রান্স, পরিস্থিতি কোন দিকে গড়াতে পারে?

চরম সংকটে ফ্রান্স, পরিস্থিতি কোন দিকে গড়াতে পারে?

ফ্রান্সের পথ ধরে এবার বড় ধরনের শঙ্কায় যুক্তরাষ্ট্র, নেপথ্যে দুই কারণ

ফ্রান্সের পথ ধরে এবার বড় ধরনের শঙ্কায় যুক্তরাষ্ট্র, নেপথ্যে দুই কারণ

দেশের শত্রুদের পরাজিত করতে হবে: মোদি

দেশের শত্রুদের পরাজিত করতে হবে: মোদি

সৌদি আরবের রাজধানী রিয়াদে হামলা, জরুরি সতর্কতা জারি

সৌদি আরবের রাজধানী রিয়াদে হামলা, জরুরি সতর্কতা জারি

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম