Logo
Logo
×

Advertisement

আন্তর্জাতিক

ফের মা হলেন ট্রাম্পের প্রেস সেক্রেটারি

Advertisement

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ০৮ মে ২০২৬, ০৮:৫৫ এএম

ফের মা হলেন ট্রাম্পের প্রেস সেক্রেটারি

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও তার প্রেস সেক্রেটারি ক্যারোলিন লেভিট। ছবি: সংগৃহীত

Advertisement

হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি ক্যারোলিন লেভিট কন্যাসন্তানের মা হয়েছেন। তার নাম রাখা হয়েছে ভিভিয়ানা। এটি লেভিটের দ্বিতীয় সন্তান।

স্থানীয় সময় বৃহস্পতিবার (৭ মে) লেভিট এ তথ্য জানিয়েছেন।  খবর সিএনএনের। 

এক ইনস্টাগ্রাম পোস্টে লেভিট বলেন, ‘গত ১ মে ভিভিয়ানা ওরফে ‘ভিভি’ আমাদের পরিবারে এসেছে। আমাদের মন এখন ভালোবাসায় মুখর। সে (ভিভি) একদম ঠিকঠাক ও সুস্থ আছে। তার বড় ভাইও নতুন ছোট বোনের সঙ্গে আনন্দময় সময় কাটাচ্ছে।’

সন্তান জন্ম দেওয়ার এক সপ্তাহেরও কম সময় আগে লেভিট হোয়াইট হাউস করেসপনডেন্টস ডিনারে অংশ নিয়েছিলেন। লেভিট মাতৃত্বকালীন ছুটিতে থাকায় মন্ত্রিসভার সদস্যদের সংবাদ ব্রিফিংয়ে সহায়তা করতে বলা হয়েছে।


লেভিটের অনুপস্থিতিতে গত মঙ্গলবার প্রথমবারের মতো ব্রিফিং রুমে হাজির হন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। হোয়াইট হাউসের এক কর্মকর্তা রুবিওর প্রশংসা করে বলেন, তিনি এই কাজে অত্যন্ত সাবলীল। বিশেষ করে ইরান বিষয়ে তার বক্তব্যের প্রশংসা করেন ওই কর্মকর্তা।

ধারণা করা হচ্ছে, এখন থেকে ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সকে হোয়াইট হাউসের নিয়মিত ব্রিফিংয়ে দেখা যেতে পারে।  এ ছাড়া ট্রেজারি সেক্রেটারি স্কট বেসেন্টসহ টিভি টকশোতে দক্ষ অন্য কর্মকর্তাদেরও দেখা যেতে পারে। এমনকি খোদ প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও ব্রিফিংয়ে হাজির হতে পারেন।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

ইরানের সরকার পতনে আমরা প্রতিশ্রুতিবদ্ধ

ট্রাম্পের সঙ্গে আলোচনার পর নেতানিয়াহু ইরানের সরকার পতনে আমরা প্রতিশ্রুতিবদ্ধ

যুক্তরাষ্ট্র-ইসরাইল কি ইরানে নতুন হামলার পরিকল্পনা করছে?

আল জাজিরার বিশ্লেষণ যুক্তরাষ্ট্র-ইসরাইল কি ইরানে নতুন হামলার পরিকল্পনা করছে?

রাষ্ট্রপতির সহকারী প্রেস সচিব কাজী রাকিবের পরিচয়

রাষ্ট্রপতির সহকারী প্রেস সচিব কাজী রাকিবের পরিচয়

ট্রাম্প ইসরাইলের সর্বকালের সেরা বন্ধু: নেতানিয়াহু

ট্রাম্প ইসরাইলের সর্বকালের সেরা বন্ধু: নেতানিয়াহু

কানাডার সঙ্গেই থাকছে আলবার্টা, ধাক্কা খেলেন ট্রাম্পের মিত্ররা

কানাডার সঙ্গেই থাকছে আলবার্টা, ধাক্কা খেলেন ট্রাম্পের মিত্ররা

যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে গুরুতর অভিযোগ তুললেন জেলেনস্কি

যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে গুরুতর অভিযোগ তুললেন জেলেনস্কি

আরও পড়ুন

দেশের শত্রুদের পরাজিত করতে হবে: মোদি

দেশের শত্রুদের পরাজিত করতে হবে: মোদি

সৌদি আরবের রাজধানী রিয়াদে হামলা, জরুরি সতর্কতা জারি

সৌদি আরবের রাজধানী রিয়াদে হামলা, জরুরি সতর্কতা জারি

ট্রাম্পের সঙ্গে আলোচনার পর নেতানিয়াহু ইরানের সরকার পতনে আমরা প্রতিশ্রুতিবদ্ধ

ইরানের সরকার পতনে আমরা প্রতিশ্রুতিবদ্ধ

সব বিক্রি করে ১,৯০০ কিমি পাড়ি দিয়ে জানতে পারলেন প্রেমিকা আসলে ‘এআই’

সব বিক্রি করে ১,৯০০ কিমি পাড়ি দিয়ে জানতে পারলেন প্রেমিকা আসলে ‘এআই’

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম