Logo
Logo
×

Advertisement

আন্তর্জাতিক

হরমুজ প্রণালিতে ইরানি জাহাজে যুক্তরাষ্ট্রের হামলা

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ০৮ মে ২০২৬, ০৭:৫৯ পিএম

হরমুজ প্রণালিতে ইরানি জাহাজে যুক্তরাষ্ট্রের হামলা

ইরানের বাণিজ্যিক জাহাজে মার্কিন নৌবাহিনী হামলা। ছবি: সংগৃহীত

Advertisement

হরমুজ প্রণালি ও ওমান সংলগ্ন মকরান সাগরে একটি ইরানি পতাকাবাহী বাণিজ্যিক জাহাজে মার্কিন নৌবাহিনী হামলা চালিয়েছে বলে খবর পাওয়া গেছে। গত রাতে সংঘটিত এই আকস্মিক হামলায় অন্তত ১০ জন নাবিক গুরুতর আহত হয়েছেন এবং আরও পাঁচজন এখনও নিখোঁজ রয়েছেন বলে ইরানের আধা-সরকারি বার্তা সংস্থা মেহর নিউজ নিশ্চিত করেছে।

মিনাউ কাউন্টির সমুদ্রসীমার কাছাকাছি অবস্থানকালে পণ্যবাহী ওই জাহাজটিকে লক্ষ্য করে আঘাত হানা হয়। হামলার পরপরই জাহাজটিতে ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটে। জানা গেছে, ঘটনার সময় ওই কার্গো ভেসেলটিতে মোট ১৫ জন নাবিক দায়িত্বরত ছিলেন। তাদের মধ্যে আহত ১০ জনকে উদ্ধার করে দ্রুত স্থানীয় হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।

নিখোঁজ বাকি পাঁচজন নাবিকের সন্ধানে স্থানীয় উদ্ধারকারী দল এবং অনুসন্ধানকারী বাহিনী সাগরে তল্লাশি অভিযান চালাচ্ছে। তবে মার্কিন বাহিনীর পক্ষ থেকে এই হামলার কারণ বা পরিস্থিতি সম্পর্কে এখন পর্যন্ত কোনো আনুষ্ঠানিক বিবৃতি পাওয়া যায়নি। কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ এই জলসীমায় বাণিজ্যিক জাহাজের ওপর এমন আক্রমণ মধ্যপ্রাচ্যের চলমান উত্তেজনাকে আরও বহুগুণ বাড়িয়ে দেবে বলে আশঙ্কা করা হচ্ছে। ওমান সাগর ও হরমুজ প্রণালির বর্তমান পরিস্থিতি এখন অত্যন্ত থমথমে।

সূত্র: আল-জাজিরা।


Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

ইরান যুদ্ধে ফেঁসে গেছে যুক্তরাষ্ট্র, কখনোই শুরু করা উচিত ছিল না: আবদুল এল-সায়েদ

ইরান যুদ্ধে ফেঁসে গেছে যুক্তরাষ্ট্র, কখনোই শুরু করা উচিত ছিল না: আবদুল এল-সায়েদ

নির্বাচনে ভরাডুবি, নেতানিয়াহুর চাপ—এখন কী করবেন ট্রাম্প?

নির্বাচনে ভরাডুবি, নেতানিয়াহুর চাপ—এখন কী করবেন ট্রাম্প?

ইরানকে সহায়তার অভিযোগে কানাডার ৮ প্রতিষ্ঠানের ওপর মার্কিন নিষেধাজ্ঞা

ইরানকে সহায়তার অভিযোগে কানাডার ৮ প্রতিষ্ঠানের ওপর মার্কিন নিষেধাজ্ঞা

ইরান ‘দখলের’  ইঙ্গিত দিলেন ট্রাম্প

ইরান ‘দখলের’ ইঙ্গিত দিলেন ট্রাম্প

ইরানে হামলা না চালালে ইসরাইল পৃথিবীর মানচিত্র থেকে মুছে যেত: ট্রাম্প

ইরানে হামলা না চালালে ইসরাইল পৃথিবীর মানচিত্র থেকে মুছে যেত: ট্রাম্প

যুক্তরাষ্ট্র-ইরান আলোচনা ভেস্তে যাওয়ার খবর নাকচ করল কাতার

যুক্তরাষ্ট্র-ইরান আলোচনা ভেস্তে যাওয়ার খবর নাকচ করল কাতার

আরও পড়ুন

ইউরোপে যাওয়ার পথে আটলান্টিকে নৌকা ডুবে নিহত ২১

ইউরোপে যাওয়ার পথে আটলান্টিকে নৌকা ডুবে নিহত ২১

নবম শ্রেণিতে ভালো ফল করায় ছেলেকে ৩ কোটি টাকার গাড়ি উপহার দিলেন বাবা!

নবম শ্রেণিতে ভালো ফল করায় ছেলেকে ৩ কোটি টাকার গাড়ি উপহার দিলেন বাবা!

এবার সৌদির বিমানবন্দর ও তেল স্থাপনায় ক্ষেপণাস্ত্র হামলা

এবার সৌদির বিমানবন্দর ও তেল স্থাপনায় ক্ষেপণাস্ত্র হামলা

হরমুজ প্রণালিতে তেলবাহী ৩ ট্যাংকারে ভয়াবহ আগুন

হরমুজ প্রণালিতে তেলবাহী ৩ ট্যাংকারে ভয়াবহ আগুন

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম