Logo
Logo
×

Advertisement

আন্তর্জাতিক

ভারতে ট্রেনের মধ্যেই ছয় বছর বয়সি মেয়ে শিশুকে ধর্ষণ

Advertisement

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ০৯ মে ২০২৬, ০৭:৫৪ পিএম

ভারতে ট্রেনের মধ্যেই ছয় বছর বয়সি মেয়ে শিশুকে ধর্ষণ

প্রতীকী ছবি

Advertisement

ভারতের কেরালার পালারুভি এক্সপ্রেসে দাদার সঙ্গে ভ্রমণকালে ছয় বছর বয়সি এক মেয়ে শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে ৪০ বছর বয়সি এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। কোল্লামের বাসিন্দা ওই অভিযুক্তকে শনিবার (৯ মে) ১৫ দিনের বিচারবিভাগীয় হেফাজতে পাঠানো হয়েছে। 

কেরালার রেলওয়ে পুলিশ জানায়, গত বৃহস্পতিবার (৭ মে) ভোরে ট্রেনটি যখন কেরালা থেকে তামিলনাড়ুর দিকে যাচ্ছিল, তখন এই ঘটনাটি ঘটে।

তদন্তকারী কর্মকর্তারা জানায়, শিশুটি তার দাদার সঙ্গে এডাথুয়া গির্জায় তীর্থভ্রমণ শেষে তামিলনাড়ুর তেনকাসিতে নিজ বাড়িতে ফিরছিল। সাধারণ কামরার মেঝেতে দাদার পাশে শিশুটি ঘুমিয়ে ছিল। সেই সুযোগে অভিযুক্ত ব্যক্তি ঘুমন্ত শিশুটিকে কামরার মেঝে থেকে তুলে নিজের সিটে নিয়ে যায় এবং সেখানে তাকে যৌন নির্যাতন করে।

পাশের সিটে বসে থাকা এক নারী যাত্রী পুরো ঘটনাটি তার মুঠোফোনে ধারণ করেন এবং চিৎকার করে অন্য যাত্রীদের সজাগ করেন। তবে ট্রেনটি তখন তামিলনাড়ু সীমান্তে প্রবেশ করায় অভিযুক্ত ব্যক্তি কৌশলে সেনগোট্টাই স্টেশনে নেমে পালিয়ে যেতে সক্ষম হয়। পরবর্তীতে শিশুটি ও তার পরিবারের সদস্যদের জবানবন্দি গ্রহণ করা হয় এবং ওই নারীর ধারণ করা ভিডিও থেকে সন্দেহভাজন ব্যক্তির ছবি সংগ্রহ করে তদন্ত শুরু করে রেলওয়ে পুলিশ।

তদন্তের ধারাবাহিকতায় শুক্রবার কোল্লাম থেকে অভিযুক্ত ব্যক্তিকে গ্রেফতার করা হয়, যিনি পেশায় একটি পোল্ট্রি দোকানের কর্মচারী। পুলিশ জানিয়েছে, তার বিরুদ্ধে যৌন অপরাধ থেকে শিশুদের সুরক্ষা আইন (পোকসো) এবং ভারতীয় ন্যায় সংহিতার সংশ্লিষ্ট ধারায় মামলা করা হয়েছে। এই ঘটনার বিষয়ে তদন্ত চলছে বলে জানিয়েছে রেলওয়ে কর্তৃপক্ষ।

সূত্র: এনডিটিভি।


Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

ককরোচ আন্দোলন দমনে কি আইনি কৌশল?

ককরোচ আন্দোলন দমনে কি আইনি কৌশল?

কথা রাখলেন ছেলে, মা-বাবাকে চড়ালেন বিমানে

কথা রাখলেন ছেলে, মা-বাবাকে চড়ালেন বিমানে

উত্তপ্ত মণিপুর, মুখ্যমন্ত্রীর বাসভবনের সামনে লাশ রেখে বিক্ষোভ

উত্তপ্ত মণিপুর, মুখ্যমন্ত্রীর বাসভবনের সামনে লাশ রেখে বিক্ষোভ

দেলদুয়ারে গৃহবধূকে দলবদ্ধ ধর্ষণের দায়ে ৬ জনের যাবজ্জীবন

দেলদুয়ারে গৃহবধূকে দলবদ্ধ ধর্ষণের দায়ে ৬ জনের যাবজ্জীবন

টাইগার শ্রফকে ঘিরে বিষ্ণোই গ্যাংয়ের হামলার ছক ফাঁস!

টাইগার শ্রফকে ঘিরে বিষ্ণোই গ্যাংয়ের হামলার ছক ফাঁস!

কে এই লরেন্স বিষ্ণোই,  নিশানায় কেন বলিউড তারকারা?

কে এই লরেন্স বিষ্ণোই, নিশানায় কেন বলিউড তারকারা?

আরও পড়ুন

যুক্তরাষ্ট্রের মতো ইউরোপও ভুল সিদ্ধান্তের ফল ভুগছে: আরাগচি

যুক্তরাষ্ট্রের মতো ইউরোপও ভুল সিদ্ধান্তের ফল ভুগছে: আরাগচি

আল জাজিরার বিশ্লেষণ যুক্তরাষ্ট্র-ইসরাইল কি ইরানে নতুন হামলার পরিকল্পনা করছে?

যুক্তরাষ্ট্র-ইসরাইল কি ইরানে নতুন হামলার পরিকল্পনা করছে?

বিশ্ববাজারে পাঁচ মাসের মধ্যে সর্বোচ্চ তেলের দাম

বিশ্ববাজারে পাঁচ মাসের মধ্যে সর্বোচ্চ তেলের দাম

আল জাজিরার বিশ্লেষণ নির্বাচনের আগেই কি ফ্রান্সের মধ্যপন্থিদের বিদায়ঘণ্টা বেজে গেল?

নির্বাচনের আগেই কি ফ্রান্সের মধ্যপন্থিদের বিদায়ঘণ্টা বেজে গেল?

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম