Logo
Logo
×

Advertisement

আন্তর্জাতিক

আরাগচির সঙ্গে পাকিস্তানি সেনাপ্রধানের বৈঠক, আলোচনা যা নিয়ে

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ২৩ মে ২০২৬, ০৩:০০ পিএম

আরাগচির সঙ্গে পাকিস্তানি সেনাপ্রধানের বৈঠক, আলোচনা যা নিয়ে

পাকিস্তানের সেনাবাহিনীর প্রধান আসিম মুনির ও ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। ছবি: সংগৃহীত

Advertisement

পাকিস্তানের সেনাবাহিনীর প্রধান আসিম মুনির শুক্রবার (২২ মে) তেহরানে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি বৈঠক করেছেন।  বৈঠকে ইরান যুদ্ধ বন্ধে চলমান কূটনৈতিক প্রচেষ্টা নিয়ে আলোচনা হয়েছে বলে জানিয়েছে ইরানি গণমাধ্যম। 

বৈঠকে অঞ্চলজুড়ে উত্তেজনা কমানো, শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখা এবং পশ্চিম এশিয়ায় সংঘাত আরও ছড়িয়ে পড়া ঠেকানোর বিষয় গুরুত্ব পায়।

ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যমের খবরে বলা হয়, আসিম মুনির ও আব্বাস আরাগচি যুক্তরাষ্ট্র-ইসরাইল ও ইরানের মধ্যকার চলমান যুদ্ধ বন্ধে বিভিন্ন কূটনৈতিক উদ্যোগ নিয়ে মতবিনিময় করেন।


এ ছাড়া আঞ্চলিক নিরাপত্তা পরিস্থিতি এবং সংঘাত আরও বিস্তৃত হওয়া ঠেকাতে সম্ভাব্য পদক্ষেপ নিয়েও আলোচনা হয়।

ইরানের পররাষ্ট্রমন্ত্রীর টেলিগ্রাম চ্যানেলে দেওয়া এক পোস্টে বলা হয়েছে, এই বৈঠক গভীর রাত পর্যন্ত চলে। 

এতে আরও বলা হয়, দুই পক্ষ উত্তেজনা কমানো এবং পশ্চিম এশিয়ায় শান্তি, স্থিতিশীলতা ও নিরাপত্তা নিশ্চিত করতে নেওয়া কূটনৈতিক উদ্যোগগুলো পর্যালোচনা করেছে।

এর আগে ফিল্ড মার্শাল সৈয়দ আসিম মুনির চলমান কূটনৈতিক ও মধ্যস্থতা প্রচেষ্টার অংশ হিসেবে সরকারি সফরে তেহরানে পৌঁছান। ইরানের রাজধানীতে পৌঁছালে তাকে আনুষ্ঠানিকভাবে স্বাগত জানান দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী ইস্কান্দার মোমেনি।  এ সময় পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী মহসিন নাকভি উপস্থিত ছিলেন। 


নিরাপত্তা সূত্রগুলো জানিয়েছে, আলোচনায় পাকিস্তান ও ইরানের পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিষয়গুলো গুরুত্ব পাবে। পাশাপাশি আঞ্চলিক পরিস্থিতির পরিবর্তন এবং ইরান-যুক্তরাষ্ট্রের চলমান কূটনৈতিক প্রচেষ্টাও আলোচনায় উঠে আসতে পারে।

তথ্যসূত্র: সামা টিভি

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

ইরানের পরমাণু কেন্দ্রে কি ফের হামলা চালাবেন ট্রাম্প?

আল-জাজিরার বিশ্লেষণ ইরানের পরমাণু কেন্দ্রে কি ফের হামলা চালাবেন ট্রাম্প?

‘ইরানবিরোধী যেকোনো শক্তির ব্যর্থতা অনিবার্য’

‘ইরানবিরোধী যেকোনো শক্তির ব্যর্থতা অনিবার্য’

যুক্তরাষ্ট্রের স্থল অবরোধের বিষয়ে যা বলল ইরান

যুক্তরাষ্ট্রের স্থল অবরোধের বিষয়ে যা বলল ইরান

সরকারবিরোধী বিক্ষোভে অংশ নেওয়া আরও ৩ জনের মৃত্যুদণ্ড কার্যকর করল ইরান

সরকারবিরোধী বিক্ষোভে অংশ নেওয়া আরও ৩ জনের মৃত্যুদণ্ড কার্যকর করল ইরান

বিস্ফোরণে কেঁপে উঠল ইরানের কেশম দ্বীপ

বিস্ফোরণে কেঁপে উঠল ইরানের কেশম দ্বীপ

এবার ইরানের ওপর স্থল অবরোধ আরোপ করতে যাচ্ছে যুক্তরাষ্ট্র

এবার ইরানের ওপর স্থল অবরোধ আরোপ করতে যাচ্ছে যুক্তরাষ্ট্র

আরও পড়ুন

নেতানিয়াহুকে হটানোর পথে আইজেনকোট, পেরোতে হবে কঠিন ৭ বাধা

নেতানিয়াহুকে হটানোর পথে আইজেনকোট, পেরোতে হবে কঠিন ৭ বাধা

ইরানের বিরুদ্ধে ইসরাইলের ‘মিশন’ এখনো শেষ হয়নি: কাটজ

ইরানের বিরুদ্ধে ইসরাইলের ‘মিশন’ এখনো শেষ হয়নি: কাটজ

চীনের আপত্তি সত্ত্বেও তাইওয়ানকে ফের যুদ্ধবিমান দিল যুক্তরাষ্ট্র

চীনের আপত্তি সত্ত্বেও তাইওয়ানকে ফের যুদ্ধবিমান দিল যুক্তরাষ্ট্র

ট্রাম্পের ভরাডুবির পরেও যুক্তরাষ্ট্রের ওপর আস্থা নেই বিশ্বের

ট্রাম্পের ভরাডুবির পরেও যুক্তরাষ্ট্রের ওপর আস্থা নেই বিশ্বের

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম