Logo
Logo
×

Advertisement

আন্তর্জাতিক

ইরানের সঙ্গে দ্রুত গতিতে আলোচনা চলছে: ট্রাম্প

Advertisement

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ০২ জুন ২০২৬, ০৩:০৪ পিএম

ইরানের সঙ্গে দ্রুত গতিতে আলোচনা চলছে: ট্রাম্প

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: সংগৃহীত

Advertisement

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বরেছেন, ইরানের সঙ্গে আলোচনা এখনও চলমান রয়েছে। যদিও এর আগে একটি প্রতিবেদনে বলা হয়েছিল, চলমান সংঘাত বন্ধে যুক্তরাষ্ট্রের সঙ্গে পরোক্ষ আলোচনা স্থগিত করেছে তেহরান।  খবর আল আরাবিয়ার। 

স্থানীয় সময় সোমবার (১ জুন)  নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে ট্রাম্প লেখেন, ‘ইসলামি প্রজাতন্ত্র ইরানের সঙ্গে আলোচনা দ্রুত গতিতে চলতে রয়েছে।’

এর আগে ইরানের আধা-সরকারি সংবাদ সংস্থা তাসনিম জানিয়েছিল, ইসরাইল তাদের সেনাদের লেবাননের  আরও ভেতরে অগ্রসর হওয়ার নির্দেশ দেওয়ার পর তেহরান যুক্তরাষ্ট্রের সঙ্গে পরোক্ষ আলোচনা স্থগিত করেছে।

তবে পরে বিভিন্ন সংবাদমাধ্যমকে দেওয়া টেলিফোন সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, ইরান যে আলোচনা স্থগিত করেছে, সে বিষয়ে ওয়াশিংটনকে কোনো তথ্য জানানো হয়নি।


তিনি এনবিসি নিউজকে বলেন, ‘তারা আমাদের এ বিষয়ে কিছু জানায়নি।’

ট্রাম্প আরও বলেন, দুই পক্ষের মধ্যে কিছু সময় নীরবতা থাকলেও তার আপত্তি নেই এবং তিনি অপেক্ষা করতে প্রস্তুত।

তার ভাষায়, ‘সত্যি বলতে আমরা হয়তো অনেক বেশি কথা বলছি। আমার মনে হয় কিছু সময় নীরব থাকা ভালো হবে, আর সেটা দীর্ঘ সময়ের জন্যও হতে পারে।’

এদিকে আলোচনায় সাময়িক বিরতি এলেও যুক্তরাষ্ট্র ইরানের ওপর সামরিক হামলা চালাবে না বলে জানান ট্রাম্প। তবে তিনি বলেন, ইরানের বন্দরগুলোর ওপর যুক্তরাষ্ট্রের অবরোধ বহাল থাকবে।


অন্যদিকে সিএনবিসিকে দেওয়া এক পৃথক সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, আলোচনা শেষ হয়ে গেলেও তিনি তা নিয়ে উদ্বিগ্ন নন।

তিনি বলেন, ‘আলোচনা শেষ হয়ে গেলে আমার কিছু যায় আসে না। সত্যি বলতে, এতে আমি একেবারেই চিন্তিত নই।’

তবে ওই সাক্ষাৎকারগুলোর খবর প্রকাশিত হওয়ার কিছুক্ষণ পরই ট্রাম্প সামাজিক যোগাযোগমাধ্যমে নতুন বার্তা দিয়ে জানান যে, ইরানের সঙ্গে আলোচনা এখনো অব্যাহত রয়েছে।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

মার্কিন শীর্ষ কর্মকর্তাদের হত্যার ছক ইরানের, গোপন গোয়েন্দা তথ্যে চাঞ্চল্য

মার্কিন শীর্ষ কর্মকর্তাদের হত্যার ছক ইরানের, গোপন গোয়েন্দা তথ্যে চাঞ্চল্য

নির্বাচনে জালিয়াতির অভিযোগ তুলে তৃতীয় মেয়াদে লড়ার দাবি ট্রাম্পের

নির্বাচনে জালিয়াতির অভিযোগ তুলে তৃতীয় মেয়াদে লড়ার দাবি ট্রাম্পের

ডেমোক্র্যাটরা চুরি করেছে, ফের প্রেসিডেন্ট নির্বাচনের অধিকার আছে: ট্রাম্প

ডেমোক্র্যাটরা চুরি করেছে, ফের প্রেসিডেন্ট নির্বাচনের অধিকার আছে: ট্রাম্প

ইসরাইলের প্রতিরক্ষায় ৩ বছরে ১১ বিলিয়ন ডলার ব্যয় যুক্তরাষ্ট্রের: আরাগচি

ইসরাইলের প্রতিরক্ষায় ৩ বছরে ১১ বিলিয়ন ডলার ব্যয় যুক্তরাষ্ট্রের: আরাগচি

মার্কিন কূটনীতিকদের হত্যার ইরানি পরিকল্পনা ‘অনেক দূর এগিয়েছে’

গোয়েন্দা প্রতিবেদন মার্কিন কূটনীতিকদের হত্যার ইরানি পরিকল্পনা ‘অনেক দূর এগিয়েছে’

৪০ হাজার টন ডিজেল নিয়ে যুক্তরাষ্ট্রের পথে রুশ ট্যাংকার

৪০ হাজার টন ডিজেল নিয়ে যুক্তরাষ্ট্রের পথে রুশ ট্যাংকার

আরও পড়ুন

চীনে কিম জং উনের ২৪ ঘন্টার ‘রহস্যজনক’ সফর

চীনে কিম জং উনের ২৪ ঘন্টার ‘রহস্যজনক’  সফর

দুই শহরে সতর্কতা জারি করল সৌদি আরব

দুই শহরে সতর্কতা জারি করল সৌদি আরব

রাজীব গান্ধীর সঙ্গে প্রথম দেখা ও প্রেমের গল্প যেভাবে শুরু, জানালেন সোনিয়া

রাজীব গান্ধীর সঙ্গে প্রথম দেখা ও প্রেমের গল্প যেভাবে শুরু, জানালেন সোনিয়া

বাংলায় কারচুপি করে জিতেছে বিজেপি: নাসিরুদ্দিন শাহ

বাংলায় কারচুপি করে জিতেছে বিজেপি: নাসিরুদ্দিন শাহ

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম