Logo
Logo
×

Advertisement

আন্তর্জাতিক

বিশ্বজুড়ে তলানিতে ইসরাইলের ভাবমূর্তি

Advertisement

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ০৫ জুন ২০২৬, ০৪:৪২ পিএম

বিশ্বজুড়ে তলানিতে ইসরাইলের ভাবমূর্তি

বেনিয়ামিন নেতানিয়াহু। ছবি: সংগৃহীত

Advertisement

আন্তর্জাতিক অঙ্গনে ইসরাইলের ভাবমূর্তি ও কূটনৈতিক অবস্থান দিন দিন আরও ভঙ্গুর হয়ে পড়ছে। সম্প্রতি পিউ রিসার্চ সেন্টারের করা এক বৃহৎ বৈশ্বিক জরিপে দেখা গেছে, বিশ্বের অধিকাংশ দেশের মানুষ ইসরাইলকে চরম নেতিবাচক চোখে দেখছে। জরিপভুক্ত ৩৬টি দেশের সিংহভাগ মানুষই দেশটির প্রতি তাদের তীব্র অসন্তোষ ও প্রতিকূল মনোভাব প্রকাশ করেছেন।

গত ৮ ফেব্রুয়ারি থেকে ১৩ মে পর্যন্ত পরিচালিত এই জরিপের ফলাফলে দেখা গেছে, অংশ নেওয়া দেশগুলোর গড়ে প্রায় ৬৭ শতাংশ প্রাপ্তবয়স্ক নাগরিক ইসরাইলের প্রতি বিরূপ বা প্রতিকূল মনোভাব পোষণ করেন। এর বিপরীতে মাত্র ২৫ শতাংশ মানুষ দেশটির পক্ষে ইতিবাচক মত দিয়েছেন। 

পিউ রিসার্চ সেন্টারের পক্ষ থেকে জানানো হয়েছে, জরিপের অধিকাংশ সাক্ষাৎকারই নেওয়া হয়েছে গত ২৮ ফেব্রুয়ারি ইরান ও ইসরাইলের মধ্যে যুদ্ধ শুরু হওয়ার পর, যা বিশ্বজুড়ে তীব্র অর্থনৈতিক সংকট ও অস্থিরতা তৈরি করেছে। গাজা উপত্যকায় চলমান সামরিক অভিযানের পাশাপাশি ইরানের বিরুদ্ধে এই নতুন যুদ্ধ ইসরাইলের আন্তর্জাতিক ভাবমূর্তি সম্পূর্ণ ধসিয়ে দিয়েছে।

ভৌগোলিক ও ধর্মীয় দিক থেকে মুসলিম-প্রধান দেশগুলোতে ইসরাইলের প্রতি ক্ষোভ ছিল সবচেয়ে বেশি দৃশ্যমান। বাংলাদেশ, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, পাকিস্তান ও তুরস্কের মতো দেশের পাশাপাশি ফিলিস্তিনের অধিকৃত পশ্চিম তীর ও পূর্ব জেরুজালেমের বাসিন্দাদের মধ্যেও এই চরম অসন্তোষের চিত্র ফুটে উঠেছে। তবে প্রতিকূল পরিস্থিতির কারণে যুদ্ধবিধ্বস্ত গাজা উপত্যকায় কোনো জরিপ চালানো সম্ভব হয়নি বলে জানিয়েছে সংস্থাটি।

শুধু মুসলিম বিশ্বই নয়, ইউরোপের দেশগুলোতেও ইসরাইলবিরোধী মনোভাব তীব্র আকার ধারণ করেছে। ইতালি, নেদারল্যান্ডস এবং স্পেনের মতো প্রভাবশালী ইউরোপীয় দেশগুলোর প্রায় দুই-তৃতীয়াংশ বা তার চেয়েও বেশি প্রাপ্তবয়স্ক নাগরিক ইসরাইলের প্রতি অত্যন্ত তীব্র নেতিবাচক মনোভাব প্রকাশ করেছেন।

গাজায় ইসরাইলি বাহিনীর চালানো নৃশংসতার কারণে দেশটির ভাবমূর্তি আগে থেকেই তলানিতে ছিল, তবে ইরানের সাথে যুদ্ধ শুরু হওয়ার পর পরিস্থিতি আরও শোচনীয় হয়ে উঠেছে। যে ২৪টি দেশে পূর্ববর্তী বছরের তুলনামূলক তথ্য ছিল, তার মধ্যে অন্তত ১৩টি দেশেই ইসরাইলের প্রতি মানুষের ক্ষোভ গত বছরের চেয়ে বহুগুণ বেড়েছে। উদাহরণস্বরূপ, আর্জেন্টিনায় ২০২৫ সালেও ইসরাইলের প্রতি বিরূপ মনোভাব ছিল ৪৬ শতাংশ মানুষের, যা চলতি বছরে একলাফে বেড়ে ৫৫ শতাংশে দাঁড়িয়েছে। 

এছাড়া অস্ট্রেলিয়া, ইতালি, নাইজেরিয়া, পোল্যান্ড এবং যুক্তরাজ্যের মতো দেশগুলোতেও ইসরাইলের প্রতি তীব্র অসন্তোষ প্রকাশ করা মানুষের সংখ্যা দুই অঙ্কের ঘরে (ডাবল ডিজিট) বৃদ্ধি পেয়েছে, যা বিশ্বমঞ্চে ইসরাইলের চরম একাকীত্ব ও বিচ্ছিন্নতার বিষয়টিকে আরও একবার স্পষ্ট করে তুললো।

সূত্র: আল-জাজিরা।


Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

ফিলিস্তিনের জন্য ‘বড় চমক’ অপেক্ষা করছে: নেতানিয়াহু

ফিলিস্তিনের জন্য ‘বড় চমক’ অপেক্ষা করছে: নেতানিয়াহু

ইসরাইলের প্রতিরক্ষায় ৩ বছরে ১১ বিলিয়ন ডলার ব্যয় যুক্তরাষ্ট্রের: আরাগচি

ইসরাইলের প্রতিরক্ষায় ৩ বছরে ১১ বিলিয়ন ডলার ব্যয় যুক্তরাষ্ট্রের: আরাগচি

আল-আকসার ইমামকে ধরে নিয়ে গেল ইসরাইলি বাহিনী

আল-আকসার ইমামকে ধরে নিয়ে গেল ইসরাইলি বাহিনী

ইরানে কবে হামলা চালাবে যুক্তরাষ্ট্র, জানালেন মার্কিন দূত

ইরানে কবে হামলা চালাবে যুক্তরাষ্ট্র, জানালেন মার্কিন দূত

ফিলিস্তিনিদের বাড়িঘর গুঁড়িয়ে দিচ্ছে ইসরাইল

ফিলিস্তিনিদের বাড়িঘর গুঁড়িয়ে দিচ্ছে ইসরাইল

হেবরনের অধিবাসীদের বাড়ি ছাড়তে ৫ মিনিটের আলটিমেটাম ইসরাইলের

হেবরনের অধিবাসীদের বাড়ি ছাড়তে ৫ মিনিটের আলটিমেটাম ইসরাইলের

আরও পড়ুন

মার্কিন শীর্ষ কর্মকর্তাদের হত্যার ছক ইরানের, গোপন গোয়েন্দা তথ্যে চাঞ্চল্য

মার্কিন শীর্ষ কর্মকর্তাদের হত্যার ছক ইরানের, গোপন গোয়েন্দা তথ্যে চাঞ্চল্য

যাত্রীদের বাঁচাতে গিয়ে জীবন দিলেন সৌদি আরবের বিমানবন্দর কর্মী

যাত্রীদের বাঁচাতে গিয়ে জীবন দিলেন সৌদি আরবের বিমানবন্দর কর্মী

বিশ্বের প্রথম ক্যানসার ভ্যাকসিনের বড় সাফল্য, ফিরে আসার ঝুঁকি কমাল ৪২ শতাংশ

বিশ্বের প্রথম ক্যানসার ভ্যাকসিনের বড় সাফল্য, ফিরে আসার ঝুঁকি কমাল ৪২ শতাংশ

স্কুটার সরানো নিয়ে বিরোধ, বন্ধুর গুলিতে প্রাণ গেল যুবকের

স্কুটার সরানো নিয়ে বিরোধ, বন্ধুর গুলিতে প্রাণ গেল যুবকের

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম