Logo
Logo
×
   

Advertisement

আন্তর্জাতিক

দক্ষিণ লেবাননের টাইর শহরের বাসিন্দাদের সরিয়ে নেওয়ার নির্দেশ ইসরাইলের

Advertisement

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ০৯ জুন ২০২৬, ০৩:৩৪ পিএম

দক্ষিণ লেবাননের টাইর শহরের বাসিন্দাদের সরিয়ে নেওয়ার নির্দেশ ইসরাইলের

দক্ষিণ লেবাননের শহর টাইরের বাসিন্দাদের জরুরিভাবে এলাকা ছাড়ার নির্দেশ দিয়েছে ইসরাইলি প্রতিরক্ষা বাহিনী।

Advertisement

দক্ষিণ লেবাননের ঐতিহাসিক শহর টাইরের বাসিন্দাদের জরুরিভাবে এলাকা ছাড়ার নির্দেশ দিয়েছে ইসরাইলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ)। শহরটির খ্রিস্টান অধ্যুষিত এলাকা ও আশপাশের শরণার্থী শিবিরগুলোও এই নির্দেশনার আওতায় রয়েছে।

মঙ্গলবার (৯ জুন) আইডিএফের আরবি ভাষার মুখপাত্র আভিখাই আদরাই সামাজিক যোগাযোগমাধ্যম এক্স—এ প্রকাশিত এক বার্তায় বলেন, টাইর শহরের বাসিন্দাদের দ্রুত সরে গিয়ে জাহরানি নদীর উত্তরে আশ্রয় নিতে হবে। খবর বিবিসির।

তিনি বলেন, হিজবুল্লাহর সদস্য ও তাদের সংশ্লিষ্ট স্থাপনার কাছাকাছি অবস্থান করা সাধারণ মানুষের জীবনের জন্য ঝুঁকিপূর্ণ। হিজবুল্লাহ সামরিক কাজে ব্যবহার করছে—এমন যেকোনো ভবন লক্ষ্যবস্তুতে পরিণত হতে পারে।  

এদিকে লেবাননের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা ন্যাশনাল নিউজ এজেন্সি (এনএনএ) জানিয়েছে, মঙ্গলবার সকালে টাইর জেলার মানসুরি ও মাজদাল জুন এলাকার উপকণ্ঠে গোলাবর্ষণের ঘটনা ঘটেছে। তবে এ বিষয়ে এখনো আনুষ্ঠানিকভাবে কোনো মন্তব্য করেনি আইডিএফ।

ইসরাইল ও হিজবুল্লাহর মধ্যে চলমান উত্তেজনার মধ্যে টাইর শহরে এই নতুন সরিয়ে নেওয়ার নির্দেশ স্থানীয় বাসিন্দাদের মধ্যে উদ্বেগ আরও বাড়িয়ে তুলেছে।

Advertisement

Advertisement

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম