Logo
Logo
×

Advertisement

আন্তর্জাতিক

দলীয় সম্পদ-প্রতীকও কি হারাতে পারেন মমতা?

Advertisement

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ১০ জুন ২০২৬, ০৪:০৫ পিএম

দলীয় সম্পদ-প্রতীকও কি হারাতে পারেন মমতা?

মমতা ব্যানার্জী। সংগৃহীত ছবি

Advertisement

পশ্চিমবঙ্গে সরকার গঠনের এক মাসও পেরোয়নি, এরই মধ্যে বড় ধরনের ভাঙনের মুখে পড়েছে তৃণমূল কংগ্রেস। দলটির প্রতিষ্ঠাতা মমতা ব্যানার্জী ও অভিষেক ব্যানার্জীর নেতৃত্ব এখন চ্যালেঞ্জের মুখে। রাজনৈতিক মহলে প্রশ্ন উঠেছে—দলের নিয়ন্ত্রণের পাশাপাশি তৃণমূলের প্রতীক ও বিপুল সম্পদের অধিকারও কি হাতছাড়া হতে পারে?

দলীয় সূত্র দাবি করছে, তৃণমূলের ৮০ জন বিধায়কের মধ্যে প্রায় ৬০ জন বিদ্রোহী শিবিরে যোগ দিয়েছেন। একই সঙ্গে লোকসভায় দলের ৪১ জন এমপির মধ্যে ২০ জন বিজেপি নেতৃত্বাধীন এনডিএকে সমর্থনের ঘোষণা দিয়েছেন।

বিদ্রোহী বিধায়কদের নেতৃত্ব দিচ্ছেন ঋতব্রত ব্যানার্জী। তার পক্ষে বিরোধী দলনেতা হিসেবে সমর্থন জানিয়েছেন ৬০ জন বিধায়ক। অন্যদিকে, কাকলি ঘোষ দস্তিদারের নেতৃত্বে একদল তৃণমূল এমপি দিল্লিতে বিজেপি নেতা ও কেন্দ্রীয় মন্ত্রী ভূপেন্দ্র যাদবের সঙ্গে বৈঠক করেছেন। ওই বৈঠকে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীও উপস্থিত ছিলেন।

বিদ্রোহী এমপিরা ইতোমধ্যে লোকসভার স্পিকার ওম বিড়লাকে চিঠি দিয়ে নিজেদের অবস্থান জানিয়েছেন। এই পরিস্থিতিতে অনেকেই মহারাষ্ট্রে শিবসেনার ভাঙনের সঙ্গে তৃণমূলের বর্তমান সংকটের তুলনা করছেন।

প্রতীকের মালিকানা নির্ধারণ কীভাবে?

ভারতের নির্বাচন কমিশনের ‘সিম্বলস অর্ডার, ১৯৬৮’-এর ১৫ নম্বর ধারা অনুযায়ী, কোনো রাজনৈতিক দল ভেঙে গেলে প্রতীকের প্রকৃত দাবিদার নির্ধারণের ক্ষমতা কমিশনের রয়েছে।

এ ক্ষেত্রে কমিশন সাধারণত বিবেচনা করে—

দলের অধিকাংশ এমপি ও এমএলএ কোন পক্ষের সঙ্গে আছেন;

দলের সাংগঠনিক কাঠামোর সমর্থন কার পক্ষে;

দলের সংবিধান ও আদর্শের প্রতি কোন অংশ বেশি অনুগত।

১৯৭১ সালের ‘সাদিক আলি বনাম নির্বাচন কমিশন’ মামলার রায়ও এ বিষয়ে গুরুত্বপূর্ণ নজির হিসেবে বিবেচিত হয়।

তবে এখন পর্যন্ত তৃণমূলের কোনো পক্ষই নিজেদের ‘আসল তৃণমূল’ দাবি করে নির্বাচন কমিশনের কাছে আনুষ্ঠানিক অভিযোগ দেয়নি। ফলে প্রতীক ও সম্পদের মালিকানা নিয়ে এখনই কোনো সিদ্ধান্ত হয়নি।  

তিন ভাগে বিভক্ত তৃণমূল

বর্তমান পরিস্থিতিতে তৃণমূল কার্যত তিনটি অংশে বিভক্ত বলে রাজনৈতিক বিশ্লেষকদের ধারণা।

একদিকে রয়েছেন মমতা ব্যানার্জীর অনুগতরা। অন্যদিকে ঋতব্রত ব্যানার্জীর নেতৃত্বে একটি বিদ্রোহী গোষ্ঠী, যারা এখনও বিজেপিবিরোধী অবস্থানে রয়েছে। এছাড়া কাকলি ঘোষ দস্তিদারের নেতৃত্বে আরেকটি সাংসদ গোষ্ঠী সরাসরি এনডিএকে সমর্থন দেওয়ার ঘোষণা দিয়েছে।

ঋতব্রত ব্যানার্জী দাবি করেছেন, তাদের গোষ্ঠীর সঙ্গে দিল্লির বিদ্রোহী সাংসদদের রাজনৈতিক অবস্থানের মিল নেই। ফলে দলটি কার্যত তিনটি অংশে বিভক্ত হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

হাজার কোটি টাকার সম্পদ নিয়ে প্রশ্ন

সর্বশেষ আর্থিক হিসাব অনুযায়ী, তৃণমূল কংগ্রেসের মোট সম্পদের পরিমাণ এক হাজার কোটি টাকারও বেশি। এর মধ্যে রয়েছে স্থাবর সম্পত্তি, বিনিয়োগ এবং বিপুল পরিমাণ ব্যাংক আমানত।

বিশেষজ্ঞদের মতে, ভবিষ্যতে যদি কোনো বিদ্রোহী গোষ্ঠী নির্বাচন কমিশনের কাছে সংখ্যাগরিষ্ঠতার ভিত্তিতে দলের স্বীকৃতি আদায় করতে সক্ষম হয়, তাহলে শুধু দলীয় প্রতীক নয়, তৃণমূলের সম্পদের ওপরও তাদের আইনি অধিকার প্রতিষ্ঠিত হতে পারে।

অতীতে যেসব দলের ভাঙনে প্রতীক বদলেছে

ভারতের রাজনীতিতে দলীয় ভাঙনের নজির নতুন নয়। মহারাষ্ট্রে শিবসেনা ভেঙে একনাথ শিন্ডের নেতৃত্বাধীন অংশ দলীয় প্রতীক ও সংগঠনের নিয়ন্ত্রণ পায়। একইভাবে এনসিপির ভাঙনের পর অজিত পাওয়ার শিবিরও দলীয় প্রতীকের অধিকার লাভ করে।

এছাড়া কংগ্রেস, জনতা দল, এআইএডিএমকে এবং ভারতের কমিউনিস্ট পার্টির ইতিহাসেও দলভাঙন ও প্রতীক নিয়ে বিরোধের একাধিক নজির রয়েছে।

তৃণমূল কংগ্রেসের বর্তমান সংকট শেষ পর্যন্ত কোন দিকে মোড় নেয়, তা নির্ভর করছে বিদ্রোহী শিবিরগুলোর পরবর্তী পদক্ষেপ এবং নির্বাচন কমিশনের সম্ভাব্য অবস্থানের ওপর।

সূত্র- বিবিসি বাংলা

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

ইন্দিরা পেরেছিলেন, দল-প্রতীক হারিয়ে মমতা কি ঘুরে দাঁড়াতে পারবেন?

ইন্দিরা পেরেছিলেন, দল-প্রতীক হারিয়ে মমতা কি ঘুরে দাঁড়াতে পারবেন?

আত্মহননের আগে চিরকুটে কী লিখেছিলেন তৃণমূল নেতা?

আত্মহননের আগে চিরকুটে কী লিখেছিলেন তৃণমূল নেতা?

তৃণমূল কার্যালয় থেকে মমতার ঘনিষ্ঠ সহযোগীর ঝুলন্ত লাশ উদ্ধার

তৃণমূল কার্যালয় থেকে মমতার ঘনিষ্ঠ সহযোগীর ঝুলন্ত লাশ উদ্ধার

জোড়াফুল প্রতীক হারালে কী করবেন মমতা?

জোড়াফুল প্রতীক হারালে কী করবেন মমতা?

তৃণমূল ছেড়ে বিজেপিতে ৩ সাবেক এমপি

তৃণমূল ছেড়ে বিজেপিতে ৩ সাবেক এমপি

তৃণমূলের ৪৪০ কোটি টাকার ব্যাংক হিসাব জব্দ

তৃণমূলের ৪৪০ কোটি টাকার ব্যাংক হিসাব জব্দ

আরও পড়ুন

মোদির পর সেনাপ্রধান ধীরাজের সঙ্গে দীনেশ ত্রিবেদীর বৈঠক

মোদির পর সেনাপ্রধান ধীরাজের সঙ্গে দীনেশ ত্রিবেদীর বৈঠক

নওয়াজ-ইমরান খান: ছিলেন বন্ধু, আবারও কি মিত্র হতে পারেন

নওয়াজ-ইমরান খান: ছিলেন বন্ধু, আবারও কি মিত্র হতে পারেন

লং মার্চ বন্ধ করে সংলাপে বসার আহ্বান শাহবাজ শরীফের

লং মার্চ বন্ধ করে সংলাপে বসার আহ্বান শাহবাজ শরীফের

রাহুল-প্রিয়াঙ্কাকে ফের আটক করল দিল্লি পুলিশ

রাহুল-প্রিয়াঙ্কাকে ফের আটক করল দিল্লি পুলিশ

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম