Logo
Logo
×

Advertisement

আন্তর্জাতিক

ফিলিপাইনে শক্তিশালী ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ৬১

Advertisement

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ১৩ জুন ২০২৬, ০১:০৭ পিএম

ফিলিপাইনে শক্তিশালী ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ৬১

ভূমিধস ও ভবনের ধ্বংসাবশেষের নিচে আটকে পড়া মানুষদের খুঁজে বের করতে উদ্ধার ও তল্লাশি কার্যক্রম চলছে। ছবি: সংগৃহীত

Advertisement

ফিলিপাইনের দক্ষিণাঞ্চলে চলতি সপ্তাহে আঘাত হানা শক্তিশালী ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ৬১ জনে পৌঁছেছে। শনিবার (১৩ জুন) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে দেশটির কর্তৃপক্ষ।  সেই সঙ্গে সবচেয়ে ক্ষতিগ্রস্ত এলাকাগুলোতে এখনও উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে বলে জানানো হয়েছে। 

দেশটির সিভিল ডিফেন্স অফিস (ওসিডি) জানায়, ক্ষতিগ্রস্ত বিভিন্ন এলাকা থেকে আরও কয়েকটি মরদেহ উদ্ধার হওয়ায় মৃতের সংখ্যা বেড়েছে।

স্থানীয় সংবাদমাধ্যম জিএমএ নিউজের খবরে বলা হয়েছে, এখন পর্যন্ত ৩৩ জন নিখোঁজ রয়েছেন এবং আহত হয়েছেন ১ হাজার ২২১ জন।

কর্তৃপক্ষ জানিয়েছে, ভূমিধস ও ভবনের ধ্বংসাবশেষের নিচে আটকে পড়া মানুষদের খুঁজে বের করতে উদ্ধার ও তল্লাশি কার্যক্রম চলছে। তবে বারবার আফটারশক, ঝুঁকিপূর্ণ ভবন এবং ক্ষতিগ্রস্ত সড়কের কারণে উদ্ধারকাজ ব্যাহত হচ্ছে।

দুর্যোগ প্রতিক্রিয়া ও তথ্য পর্যবেক্ষণ কেন্দ্র (ড্রোমিক) জানিয়েছে, মিন্দানাও অঞ্চলে ভূমিকম্পে প্রায় ৫ লাখ ৫৩ হাজার মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছেন।

এদের মধ্যে প্রায় ৯ হাজার ৩৯৩ জন আশ্রয়কেন্দ্রে অবস্থান করছেন। এ ছাড়া ৫৪ হাজার ২৭৪ জন আত্মীয়স্বজন ও বন্ধুদের বাড়িতে অস্থায়ীভাবে আশ্রয় নিয়েছেন।

প্রাথমিক মূল্যায়নে দেখা গেছে, ভূমিকম্পে ৮ হাজার ৮৬৫টি বাড়ি সম্পূর্ণ ধ্বংস হয়েছে এবং আরও ৩৬ হাজার ৬৯১টি বাড়ি আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে।

চলতি সপ্তাহের শুরুতে মিন্দানাও উপকূলের কাছে আঘাত হানে ৭ দশমিক ৮ মাত্রার এই ভূমিকম্প। এতে ব্যাপক আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং বাড়িঘর, স্কুল, হাসপাতালসহ বিভিন্ন সরকারি অবকাঠামোর বড় ধরনের ক্ষতি হয়।

জেনারেল সান্তোস সিটি ও সারাঙ্গানি প্রদেশ সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত এলাকার মধ্যে রয়েছে। দ্রুত ত্রাণ ও পুনর্বাসন কার্যক্রম পরিচালনার জন্য এসব এলাকায় দুর্যোগজনিত জরুরি অবস্থা ঘোষণা করেছে কর্তৃপক্ষ।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

পাকিস্তানে পুলিশের গাড়িতে বন্দুক হামলা, নিহত ৩

পাকিস্তানে পুলিশের গাড়িতে বন্দুক হামলা, নিহত ৩

দক্ষিণ আফ্রিকায় পানশালায় বন্দুক হামলা, নিহত ১৭

দক্ষিণ আফ্রিকায় পানশালায় বন্দুক হামলা, নিহত ১৭

ফের উত্তপ্ত মণিপুর, গুলিতে আরও ২ নাগা বেসামরিক নিহত

ফের উত্তপ্ত মণিপুর, গুলিতে আরও ২ নাগা বেসামরিক নিহত

রাশিয়া-ইউক্রেনের পালটাপালটি হামলায় নিহত ১৬

রাশিয়া-ইউক্রেনের পালটাপালটি হামলায় নিহত ১৬

কানাডায় হেলিকপ্টার বিধ্বস্ত, নিহত ৪

কানাডায় হেলিকপ্টার বিধ্বস্ত, নিহত ৪

গ্রিসে বিস্ফোরণের পর ভবনধস, ৬ জনের প্রাণহানি

গ্রিসে বিস্ফোরণের পর ভবনধস, ৬ জনের প্রাণহানি

আরও পড়ুন

পাকিস্তানে পুলিশের গাড়িতে বন্দুক হামলা, নিহত ৩

পাকিস্তানে পুলিশের গাড়িতে বন্দুক হামলা, নিহত ৩

বন্যা ও ভূমিধসে ভারতে ৫৬, নেপালে ১৪ জনের মৃত্যু

বন্যা ও ভূমিধসে ভারতে ৫৬, নেপালে ১৪ জনের মৃত্যু

হরমুজে ইরানের হামলায় যুক্তরাষ্ট্রের ৮ মেরিন সেনা আহত

হরমুজে ইরানের হামলায় যুক্তরাষ্ট্রের ৮ মেরিন সেনা আহত

ভিডিও করায় তরুণকে মন্ত্রীর চড়, জবাব পেলেন তাৎক্ষণিক

ভিডিও করায় তরুণকে মন্ত্রীর চড়, জবাব পেলেন তাৎক্ষণিক

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম