Logo
Logo
×

Advertisement

আন্তর্জাতিক

নেতানিয়াহুকে লাঠি-পাথর মেরে তাড়ানোর ডাক সাবেক প্রধানমন্ত্রীর

Advertisement

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ১৫ জুন ২০২৬, ০৬:০২ পিএম

নেতানিয়াহুকে লাঠি-পাথর মেরে তাড়ানোর ডাক সাবেক প্রধানমন্ত্রীর

বেনিয়ামিন নেতানিয়াহু। ছবি: সংগৃহীত

Advertisement

ইসরাইলের সাবেক প্রধানমন্ত্রী এহুদ বারাক বর্তমান প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর বিরুদ্ধে এক বিস্ফোরক মন্তব্য করেছেন। তিনি হুঁশিয়ারি দিয়ে বলেছেন, নেতানিয়াহু যদি আসন্ন সাধারণ নির্বাচন বানচাল বা ক্ষতিগ্রস্ত করার চেষ্টা করেন, তবে প্রয়োজনে ‘লাঠি ও পাথর’ দিয়ে তাকে ক্ষমতা থেকে টেনে হিঁচড়ে অপসারণ করতে হবে। 

রোববার (১৪ জুন) ইসরাইলের রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম ‘কান’-কে দেওয়া এক সাক্ষাৎকারে সাবেক এই প্রধানমন্ত্রী এই মন্তব্য করেন। 

১৯৯৯ থেকে ২০০১ সাল পর্যন্ত ইসরাইলের প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করা এহুদ বারাক আশঙ্কা প্রকাশ করে বলেন, নেতানিয়াহু খুব সহজেই নির্বাচনকে নস্যাৎ করার চেষ্টা করতে পারেন। আর তিনি এমন কিছু করলে ইসরাইলের জনগণের সামনে লাঠি-পাথর হাতে রাস্তায় নামা ছাড়া আর কোনো উপায় থাকবে না।

এহুদ বারাক দাবি করেন, লেবাননে নতুন করে সামরিক অভিযান শুরু করার মাধ্যমে নেতানিয়াহু এই নির্বাচন প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করতে পারেন, যার ফলে হিজবুল্লাহ ও ইরান পাল্টা আঘাত হানার সুযোগ পাবে। 

তিনি স্পষ্ট করে বলেন, নেতানিয়াহু আসলে একটি অন্তহীন ও চিরস্থায়ী যুদ্ধ চান, কারণ তিনি ভালো করেই বোঝেন যে যুদ্ধ শেষ হলেই তার বিরুদ্ধে চলমান দুর্নীতি মামলার বিচার প্রক্রিয়া গতি পাবে। ঠিক যেভাবে তিনি হামাসের সাথে বন্দি বিনিময় চুক্তি আটকে দিয়েছিলেন, একইভাবে তিনি লেবাননের সাথে শান্তি অগ্রগতির পথও রুদ্ধ করে রেখেছেন। 

উল্লেখ্য, ৭৬ বছর বয়সি নেতানিয়াহু ২০২২ সালের ডিসেম্বর থেকে ইসরাইলের ক্ষমতায় আছেন, যাকে দেশটির ইতিহাসের সবচেয়ে উগ্র ডানপন্থী সরকার বলা হয়। আগামী সেপ্টেম্বর বা অক্টোবরের মধ্যে ইসরাইলে সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

নেতানিয়াহু বর্তমানে ইসরাইলের আদালতে দুর্নীতির অভিযোগে বিচারাধীন রয়েছেন এবং গাজায় যুদ্ধাপরাধ ও মানবতার বিরুদ্ধে অপরাধের অভিযোগে ২০২৪ সাল থেকে আন্তর্জাতিক অপরাধ আদালত (আইসিসি) তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করে রেখেছে। 

সাক্ষাৎকারে এহুদ বারাক যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চলমান সম্ভাব্য শান্তি চুক্তিরও তীব্র সমালোচনা করেন। এক শব্দে এটিকে ‘খারাপ’ এবং দুই শব্দে ‘খুব খারাপ’ বলে অভিহিত করে তিনি বলেন, নেতানিয়াহুর অহংকার ও দূরদর্শিতার অভাবের কারণেই আজ ইসরাইলকে এই মূল্য চকাতে হচ্ছে। ইরানের বিরুদ্ধে যুদ্ধ শুরুর কোনো লক্ষ্যই ইসরাইল অর্জন করতে পারেনি বলে তিনি মন্তব্য করেন।

এহুদ বারাকের এমন মন্তব্য সামনে আসার পরপরই নেতানিয়াহুর রাজনৈতিক মিত্রদের মধ্যে তীব্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে। নেতানিয়াহুর দল লিকুদ পার্টির আইনপ্রণেতা এবং নেসেটের পররাষ্ট্র ও প্রতিরক্ষা কমিটির চেয়ারম্যান বোয়াজ বিসমুথ প্রধানমন্ত্রীর বিরুদ্ধে সহিংসতাকে উসকে দেওয়ার অভিযোগে এহুদ বারাকের বিরুদ্ধে ফৌজদারি তদন্তের দাবি জানিয়েছেন। 

সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স-এ এক পোস্টে বিসমুথ তীব্র ক্ষোভ প্রকাশ করে বলেন, বারাককে প্রথমে একজন মানসিক ডাক্তারের কাছে পাঠানো উচিত, আর তিনি যদি মানসিকভাবে সুস্থ প্রমাণিত হন, তবে তার বিরুদ্ধে অবিলম্বে ফৌজদারি তদন্ত শুরু করা দরকার।

সূত্র: আনাদোলু এজেন্সি।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

ফিলিস্তিনের জন্য ‘বড় চমক’ অপেক্ষা করছে: নেতানিয়াহু

ফিলিস্তিনের জন্য ‘বড় চমক’ অপেক্ষা করছে: নেতানিয়াহু

ইসরাইলের প্রতিরক্ষায় ৩ বছরে ১১ বিলিয়ন ডলার ব্যয় যুক্তরাষ্ট্রের: আরাগচি

ইসরাইলের প্রতিরক্ষায় ৩ বছরে ১১ বিলিয়ন ডলার ব্যয় যুক্তরাষ্ট্রের: আরাগচি

আল-আকসার ইমামকে ধরে নিয়ে গেল ইসরাইলি বাহিনী

আল-আকসার ইমামকে ধরে নিয়ে গেল ইসরাইলি বাহিনী

ইরানে কবে হামলা চালাবে যুক্তরাষ্ট্র, জানালেন মার্কিন দূত

ইরানে কবে হামলা চালাবে যুক্তরাষ্ট্র, জানালেন মার্কিন দূত

ফিলিস্তিনিদের বাড়িঘর গুঁড়িয়ে দিচ্ছে ইসরাইল

ফিলিস্তিনিদের বাড়িঘর গুঁড়িয়ে দিচ্ছে ইসরাইল

হেবরনের অধিবাসীদের বাড়ি ছাড়তে ৫ মিনিটের আলটিমেটাম ইসরাইলের

হেবরনের অধিবাসীদের বাড়ি ছাড়তে ৫ মিনিটের আলটিমেটাম ইসরাইলের

আরও পড়ুন

মার্কিন শীর্ষ কর্মকর্তাদের হত্যার ছক ইরানের, গোপন গোয়েন্দা তথ্যে চাঞ্চল্য

মার্কিন শীর্ষ কর্মকর্তাদের হত্যার ছক ইরানের, গোপন গোয়েন্দা তথ্যে চাঞ্চল্য

যাত্রীদের বাঁচাতে গিয়ে জীবন দিলেন সৌদি আরবের বিমানবন্দর কর্মী

যাত্রীদের বাঁচাতে গিয়ে জীবন দিলেন সৌদি আরবের বিমানবন্দর কর্মী

বিশ্বের প্রথম ক্যানসার ভ্যাকসিনের বড় সাফল্য, ফিরে আসার ঝুঁকি কমাল ৪২ শতাংশ

বিশ্বের প্রথম ক্যানসার ভ্যাকসিনের বড় সাফল্য, ফিরে আসার ঝুঁকি কমাল ৪২ শতাংশ

স্কুটার সরানো নিয়ে বিরোধ, বন্ধুর গুলিতে প্রাণ গেল যুবকের

স্কুটার সরানো নিয়ে বিরোধ, বন্ধুর গুলিতে প্রাণ গেল যুবকের

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম