Logo
Logo
×

Advertisement

আন্তর্জাতিক

বাজেট সংকটে বড় ধাক্কা, ২ হাজার কর্মী ছাঁটাইয়ের পথে বিবিসি

Advertisement

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ১৫ জুন ২০২৬, ০৮:২৩ পিএম

বাজেট সংকটে বড় ধাক্কা, ২ হাজার কর্মী ছাঁটাইয়ের পথে বিবিসি

পুনর্গঠনের অংশ হিসেবে কিছু রেডিও অনুষ্ঠানও বন্ধ বা সীমিত করা হতে পারে। ফাইল ছবি।

Advertisement

ব্যয় সংকোচন ও দীর্ঘমেয়াদি আর্থিক স্থিতিশীলতা নিশ্চিত করতে বড় ধরনের কর্মী ছাঁটাইয়ের পরিকল্পনা করছে ব্রিটিশ পাবলিক সার্ভিস ব্রডকাস্টার বিবিসি। 

ফিন্যান্সিয়াল টাইমসের এক প্রতিবেদনে বলা হয়েছে, প্রতিষ্ঠানটি প্রায় দুই হাজার কর্মী ছাঁটাই করতে পারে, যা মোট ব্যয়ের প্রায় ১০ শতাংশের (৬৭৭ মিলিয়ন ডলার) সমান।

২০ হাজারের বেশি কর্মী নিয়ে পরিচালিত এই গণমাধ্যম প্রতিষ্ঠানটি আগামী বছরগুলোতে সরকারের সঙ্গে নতুন অর্থায়ন নিয়ে আলোচনার প্রস্তুতি নিচ্ছে। পাশাপাশি ক্রমবর্ধমান ব্যয় ও পরিবর্তনশীল দর্শক চাহিদার কারণে চাপের মুখে পড়েছে বিবিসি।

প্রতিবেদন অনুযায়ী, বিবিসির নিউজ বিভাগ সবচেয়ে বেশি প্রভাবিত হতে পারে। এই বিভাগে টেলিভিশন, রেডিও, ওয়েবসাইট, মোবাইল অ্যাপ ও আঞ্চলিক কার্যক্রমসহ পুরো সংবাদ কাঠামো পরিচালিত হয়। ধারণা করা হচ্ছে- মোট কর্মীসংখ্যার প্রায় এক-চতুর্থাংশ এই বিভাগে থাকায় এখানেই বড় অংশের ছাঁটাই হবে।

এফটি আরও জানিয়েছে, পুনর্গঠনের অংশ হিসেবে কিছু রেডিও অনুষ্ঠানও বন্ধ বা সীমিত করা হতে পারে।

এর আগে এপ্রিল মাসে বিবিসি ঘোষণা দেয়, আগামী দুই বছরে প্রায় ৫০০ মিলিয়ন পাউন্ড ব্যয় কমানোর পরিকল্পনা রয়েছে। এর লক্ষ্য হলো বার্ষিক বাজেটের প্রায় ১০ শতাংশ সাশ্রয় করা।

এই ব্যয় কমানোর অংশ হিসেবে ইতোমধ্যে ভ্রমণ ব্যয়, নিয়োগ, কনসালটেন্সি, সম্মেলন ও বিভিন্ন করপোরেট ইভেন্টে কাটছাঁট করা হয়েছে।

বিবিসির মহাপরিচালক ম্যাট ব্রিটিন এফটিকে দেওয়া এক সাক্ষাৎকারে বলেন, টেকসই ভবিষ্যৎ নিশ্চিত করতে ‘কঠিন ও অপ্রিয় সিদ্ধান্ত’ নিতে হবে।

অন্যদিকে অন্তর্বর্তী মহাপরিচালক রোডরি টালফান ডেভিস কর্মীদের উদ্দেশে এক বার্তায় জানান, এই পরিবর্তনগুলো প্রতিষ্ঠানের জন্য অনিশ্চয়তা তৈরি করেছে, তবে আর্থিক সংকট মোকাবিলায় বড় ধরনের সাশ্রয় জরুরি।

প্রতিবেদনে বলা হয়েছে- এই কাটছাঁটের প্রভাব দর্শক ও শ্রোতারাও টের পেতে পারেন, কারণ সংবাদ ও রেডিও বিভাগের মতো গুরুত্বপূর্ণ অংশে ব্যয় কমানো তুলনামূলকভাবে কঠিন।

অন্যদিকে প্রযুক্তি জায়ান্ট মেটা সম্প্রতি প্রায় ৮,০০০টি চাকরি কাটছাঁটের পরিকল্পনা ঘোষণা করেছে, যা তাদের মোট কর্মশক্তির প্রায় ১০ শতাংশ। প্রতিবেদনে বলা হয়েছে, প্রথম দফার নোটিফিকেশনগুলোর কিছু সিঙ্গাপুরে কর্মরত কর্মীদের কাছে পাঠানো হয়েছে।

সূত্র: ইকোনমিকস টাইমস

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

এসএসসির খাতা মূল্যায়নে এত আবেদন কেন?

এসএসসির খাতা মূল্যায়নে এত আবেদন কেন?

বিশ্বকাপে কেন এখনো অনুপস্থিত ট্রাম্প? ফাইনালের আগে কি বদলাবে চিত্র?

বিশ্বকাপে কেন এখনো অনুপস্থিত ট্রাম্প? ফাইনালের আগে কি বদলাবে চিত্র?

বিবিসির বিরুদ্ধে ‘সেন্সরশিপ’ ও ইসরাইলের হয়ে ‘পক্ষপাতের’ অভিযোগ

বিবিসির বিরুদ্ধে ‘সেন্সরশিপ’ ও ইসরাইলের হয়ে ‘পক্ষপাতের’ অভিযোগ

শতবর্ষে পা দিলেন ‘প্রকৃতির ইতিহাসকে ফুটবলের মতোই জনপ্রিয় করে তোলা’ সেই অ্যাটেনবরো

শতবর্ষে পা দিলেন ‘প্রকৃতির ইতিহাসকে ফুটবলের মতোই জনপ্রিয় করে তোলা’ সেই অ্যাটেনবরো

ক্যাপ্টেনস কার্ডে মিলবে যে ৪টি বিশেষ সুবিধা

ক্যাপ্টেনস কার্ডে মিলবে যে ৪টি বিশেষ সুবিধা

১৫ বছরে সবচেয়ে বড় ছাঁটাইয়ের ঘোষণা বিবিসির, চাকরি হারাবেন ১০ শতাংশ কর্মী

১৫ বছরে সবচেয়ে বড় ছাঁটাইয়ের ঘোষণা বিবিসির, চাকরি হারাবেন ১০ শতাংশ কর্মী

আরও পড়ুন

৩ লাখ টন ডিজেল দেবে রাশিয়া, ঘোষণা ট্রাম্পের

৩ লাখ টন ডিজেল দেবে রাশিয়া, ঘোষণা ট্রাম্পের

ট্রাম্পের নতুন প্রেস সেক্রেটারি কে এই জাকারিয়া?

ট্রাম্পের নতুন প্রেস সেক্রেটারি কে এই জাকারিয়া?

নিজের ঘনিষ্ঠ সমর্থককে প্রেস সেক্রেটারি বানালেন ট্রাম্প

নিজের ঘনিষ্ঠ সমর্থককে প্রেস সেক্রেটারি বানালেন ট্রাম্প

ট্রাম্পকে মনোনয়ন দিয়েছিল পাকিস্তান, নোবেল পেলেন ভারতীয় বংশোদ্ভূত নাভি

ট্রাম্পকে মনোনয়ন দিয়েছিল পাকিস্তান, নোবেল পেলেন ভারতীয় বংশোদ্ভূত নাভি

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম