Logo
Logo
×

Advertisement

আন্তর্জাতিক

শক্তিশালী ভূমিকম্পে কাঁপল চীন

Advertisement

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ১৬ জুন ২০২৬, ০৬:৫৭ পিএম

শক্তিশালী ভূমিকম্পে কাঁপল চীন

ছবি: সংগৃহীত

Advertisement

উত্তর-পশ্চিম চীনের ছিংহাই প্রদেশে মঙ্গলবার (১৬ জুন) বিকেলে আঘাত হানা ৬.৩ মাত্রার এক শক্তিশালী ভূমিকম্পে একজন নিহত এবং চারজন আহত হয়েছেন বলে জানিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ। 

রাষ্ট্রীয় সংবাদ সংস্থা সিনহুয়ার বরাত দিয়ে হাইসি মঙ্গোলিয়ান ও তিব্বতি স্বায়ত্তশাসিত অঞ্চলের দাচাইদান ভূমিকম্প কর্তৃপক্ষ জানিয়েছে, স্থানীয় সময় মঙ্গলবার বিকেল ৫টা ০৬ মিনিটে এই ভূকম্পন অনুভূত হয়। 

ঘটনার পর দ্রুত পদক্ষেপ নিয়ে সন্ধ্যা ৬টা ৪০ মিনিটের মধ্যে ভূমিকম্পের উৎপত্তিস্থলের কাছাকাছি থাকা সব কয়লা খনির শ্রমিকদের নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে। উপদ্রুত এলাকায় ক্ষয়ক্ষতি ও হতাহতের বিষয়ে বিস্তারিত জানা যায়নি।

চীন ভূমিকম্প নেটওয়ার্ক কেন্দ্র জানায়, এই ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল ভূপৃষ্ঠ থেকে ১০ কিলোমিটার গভীরে, যার স্থানাঙ্ক ৩৭.৮০ ডিগ্রি উত্তর অক্ষাংশ এবং ৯৫.৫৬ ডিগ্রি পূর্ব দ্রাঘিমাংশ। উৎপত্তিস্থলের ১০ কিলোমিটার ব্যাসার্ধের মধ্যে গড় উচ্চতা প্রায় ৪,৩০২ মিটার। শক্তিশালী এই ভূমিকম্পের পরপরই চীন ভূমিকম্প প্রশাসন মঙ্গলবার রাতে দ্রুত তিন নম্বর স্তরের (লেভেল-থ্রি) জরুরি প্রতিক্রিয়া প্রটোকল চালু করেছে।

ভূমিকম্প প্রশাসনের প্রধান ওয়াং কুন জরুরি উদ্ধার ও ত্রাণকাজের তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন। তিনি চীন ভূমিকম্প নেটওয়ার্ক কেন্দ্র এবং ছিংহাই প্রাদেশিক ভূমিকম্প সংস্থার কর্মকর্তাদের সাথে ভিডিও কনফারেন্সের মাধ্যমে সার্বিক পরিস্থিতি পর্যালোচনা করেন। 

ওয়াং কুন সংশ্লিষ্ট সকল বিভাগকে ভূমিকম্পের পরবর্তী কম্পন (আফটারশক) পর্যবেক্ষণ, ট্র্যাকিং এবং বিশ্লেষণ জোরদার করার তাগিদ দিয়েছেন, যেন যেকোনো পরিস্থিতি দ্রুত মোকাবিলা করা যায়। প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, ছিংহাই প্রাদেশিক ভূমিকম্প সংস্থার একটি বিশেষ মাঠ পর্যায়ের দল ইতোমধ্যে দুর্গত এলাকায় পৌঁছে স্থানীয় প্রশাসনকে জরুরি উদ্ধারকাজে সহায়তা প্রদান করছে।

সূত্র: চায়না ডেইলী।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

পানামায় ফের শক্তিশালী ভূমিকম্পের আঘাত

পানামায় ফের শক্তিশালী ভূমিকম্পের আঘাত

তাইওয়ানের সঙ্গে সম্পর্ক, দুই দেশের মন্ত্রীকে চীনের নিষেধাজ্ঞা

তাইওয়ানের সঙ্গে সম্পর্ক, দুই দেশের মন্ত্রীকে চীনের নিষেধাজ্ঞা

ধ্বংসস্তূপ থেকে মুখ্যমন্ত্রীর চেয়ার, মোদির উত্থানের নেপথ্যে যে ভূমিকম্প

ধ্বংসস্তূপ থেকে মুখ্যমন্ত্রীর চেয়ার, মোদির উত্থানের নেপথ্যে যে ভূমিকম্প

চীনে ঘুস নেওয়ায় সাবেক মেয়রের ১৪ বছর কারাদণ্ড

চীনে ঘুস নেওয়ায় সাবেক মেয়রের ১৪ বছর কারাদণ্ড

কর্মীদের ৫৫ লাখ টাকার গাড়ি উপহার দিলেন রেস্তোরাঁ মালিক

কর্মীদের ৫৫ লাখ টাকার গাড়ি উপহার দিলেন রেস্তোরাঁ মালিক

ভূমিকম্পে কাঁপল ভারত

ভূমিকম্পে কাঁপল ভারত

আরও পড়ুন

শনিবার পর্যন্ত বন্ধ থাকবে রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দর

শনিবার পর্যন্ত বন্ধ থাকবে রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দর

টানা তৃতীয় দিন রিয়াদে ক্ষেপণাস্ত্র হামলা হুথিদের

টানা তৃতীয় দিন রিয়াদে ক্ষেপণাস্ত্র হামলা হুথিদের

নষ্ট হবে ঘুম! হামলার সতর্কবার্তা পেতে অনীহা সৌদিদের

নষ্ট হবে ঘুম! হামলার সতর্কবার্তা পেতে অনীহা সৌদিদের

যন্তরে মন্তরে গেট টপকে বিক্ষোভ, ফের আটক সিজেপির নেতারা

যন্তরে মন্তরে গেট টপকে বিক্ষোভ, ফের আটক সিজেপির নেতারা

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম