Logo
Logo
×
   

Advertisement

আন্তর্জাতিক

মালয়েশিয়ায় কমছে ডিজেলের দাম

Advertisement

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ২২ জুন ২০২৬, ১০:২০ এএম

মালয়েশিয়ায় কমছে ডিজেলের দাম

মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম। ছবি: সংগৃহীত

Advertisement

ইরানকে ঘিরে চলমান সংঘাত অবসানের আলোচনায় অগ্রগতি হওয়ায় আগামী মাস থেকে ভর্তুকিযুক্ত ডিজেলের দাম কমাবে মালয়েশিয়া।  দেশটির প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম এ ঘোষণা দেন।

রোববার (২১ জুন) দেশটির সংবাদপত্র দ্য স্টারকে দেওয়া বক্তব্যে আনোয়ার বলেন, ‘আমি লক্ষ্যভিত্তিক ভর্তুকিযুক্ত ডিজেল কর্মসূচি ঘোষণা করেছি। এর উদ্দেশ্য ডিজেলের দাম বাড়ানো নয়, বরং কমানো—যদিও বর্তমান পরিস্থিতি এখনও অনিশ্চিত।‘


তিনি আরও বলেন, ‘আলোচনার বড় অংশের সমন্বয়কারী পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ আমাকে জানিয়েছেন, এবার তিনি আত্মবিশ্বাসী যে মধ্যপ্রাচ্যের সংকট প্রশমিত করা সম্ভব হবে। এর ফলে ডিজেলের দাম নিয়ন্ত্রণে রাখতে আমাদের সহায়তা হবে।’

আনোয়ার ইব্রাহিমের মতে, মধ্যপ্রাচ্যের পরিস্থিতির উন্নতি হলে জ্বালানি সরবরাহ ও আন্তর্জাতিক বাজারে দামের ওপর চাপ কমবে, যা মালয়েশিয়ার জন্য ইতিবাচক প্রভাব ফেলতে পারে।


এদিকে, সুইজারল্যান্ডে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে অনুষ্ঠিত প্রথম দফার উচ্চপর্যায়ের আলোচনা শেষে তেলের বাজারে স্বস্তি ফিরেছে। ইরান জানিয়েছে, তারা তেল ও পেট্রোকেমিক্যাল পণ্য রপ্তানির ক্ষেত্রে নিষেধাজ্ঞা শিথিলতার নিশ্চয়তা পেয়েছে।  এর ফলে বৈশ্বিক জ্বালানি সরবরাহ সংকটের আশঙ্কা কমে যাওয়ায় সোমবার (২২ জুন) আন্তর্জাতিক বাজারে তেলের দাম উল্লেখযোগ্যভাবে কমেছে।

তথ্যসূত্র: আল জাজিরা

Advertisement

Advertisement

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম