Logo
Logo
×

Advertisement

আন্তর্জাতিক

দাবি দখলদার দেশটির সাবেক প্রধানমন্ত্রীর

ইরানে গোপনে স্টারলিংক ডিভাইস পাঠাতে চেয়েছিল ইসরাইল

Advertisement

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ২৪ জুন ২০২৬, ০২:০২ পিএম

ইরানে গোপনে স্টারলিংক ডিভাইস পাঠাতে চেয়েছিল ইসরাইল

নেতানিয়াহুর ব্যর্থতার দায় দেখছেন বেনেট। সংগৃহীত ছবি

Advertisement

ইরানের সরকারবিরোধী বিক্ষোভকারীদের সহায়তা করতে হাজার হাজার স্টারলিংক ইন্টারনেট রিসিভার গোপনে ইরানে পাঠাতে চেয়েছিল ইসরাইল। তবে বেনিয়ামিন নেতানিয়াহুর ভুল পরিকল্পনায় সেটি ভেস্তে যায়।

মঙ্গলবার (২৩ জুন) ওই পরিকল্পনা নিয়ে দেশটির সাবেক প্রধানমন্ত্রী নাফতালি বেনেট এসব দাবি করেন। ফিলিস্তিনের জেরুজালেমে অনুষ্ঠিত জেএনএস ইন্টারন্যাশনাল পলিসি সামিটে নেতানিয়াহুর সমালোচনাও করেন বেনেট।

বেনেট বলেন, তিনি ইরানে ‘দশ হাজারেরও বেশি স্টারলিংক রিসিভার সংগ্রহ ও পাচারের একটি প্রক্রিয়া’ শুরু করেছিলেন, যাতে ইন্টারনেট ও সামাজিক যোগাযোগমাধ্যম চালু রাখা সম্ভব হয়।

স্পেসএক্সের মালিকানাধীন স্টারলিংক স্যাটেলাইটভিত্তিক ইন্টারনেট সেবা দেয়। এটি এখনও ইরানে আনুষ্ঠানিকভাবে চালু নেই। তবে ইলন মাস্ক বলেছিলেন, দেশটিতে স্টারলিংক সেবা সক্রিয় রয়েছে।

বেনেটের দাবি, গোপনে পাঠাতে চাওয়া এসব ডিভাইসের উদ্দেশ্য ছিল সরকারবিরোধী বিক্ষোভকারীদের মধ্যে যোগাযোগ বজায় রাখা। যেন শেষ পর্যন্ত ইরানের সরকারকে উৎখাতে সফল হয় আন্দোলনকারীরা।

বর্তমান ইসরাইলি সরকারের দুরদূর্শিতার নিন্দা জানিয়ে বেনেট বলেন, ‘দুর্ভাগ্যজনকভাবে বর্তমান অদক্ষ ইসরাইলি সরকার এই উদ্যোগ চালিয়ে যায়নি। ফলে যখন বিক্ষোভ শুরু হয়েছিল, তখন প্রয়োজনীয় অবকাঠামো প্রস্তুত ছিল না।’

বেনেটের বক্তব্যের বিষয়ে নেতানিয়াহুর কার্যালয় তাৎক্ষণিক কোনো মন্তব্য করেনি। এছাড়া স্পেসএক্সও এ বিষয়ে কোনো প্রতিক্রিয়া জানায়নি।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

ইয়েমেনে ত্রাণ পাচ্ছে না ৮ লাখ মানুষ

ইয়েমেনে ত্রাণ পাচ্ছে না ৮ লাখ মানুষ

জেরুজালেমে দূতাবাস খুলল কলম্বিয়া

জেরুজালেমে দূতাবাস খুলল কলম্বিয়া

হরমুজের কাছে আসলে মার্কিন যুদ্ধজাহাজ ডুবিয়ে দেওয়ার হুমকি ইরানের

হরমুজের কাছে আসলে মার্কিন যুদ্ধজাহাজ ডুবিয়ে দেওয়ার হুমকি ইরানের

ইসরাইলে শিক্ষাসফরে বিস্ফোরণ, হতাহত ২৫

ইসরাইলে শিক্ষাসফরে বিস্ফোরণ, হতাহত ২৫

ইসরাইলের সহায়তার প্রস্তাবে যা জানালেন সৌদি যুবরাজ

হারেৎজের প্রতিবেদন ইসরাইলের সহায়তার প্রস্তাবে যা জানালেন সৌদি যুবরাজ

বাংলাদেশসহ ৩১ দেশের পাইলট-ক্রুদের ওপর ইসরাইলের নিষেধাজ্ঞা, কার্যকর করল এয়ার ফ্রান্স

বাংলাদেশসহ ৩১ দেশের পাইলট-ক্রুদের ওপর ইসরাইলের নিষেধাজ্ঞা, কার্যকর করল এয়ার ফ্রান্স

আরও পড়ুন

ল্যান্ডফোনের যুগে ফিরে গেছে রাশিয়া

ল্যান্ডফোনের যুগে ফিরে গেছে রাশিয়া

ইমরানের শক্ত ঘাঁটি অবরুদ্ধ, উল্টো বিপদে পড়তে পারে পাকিস্তান

ইমরানের শক্ত ঘাঁটি অবরুদ্ধ, উল্টো বিপদে পড়তে পারে পাকিস্তান

ইয়েমেনে ত্রাণ পাচ্ছে না ৮ লাখ মানুষ

ইয়েমেনে ত্রাণ পাচ্ছে না ৮ লাখ মানুষ

সৌদি আরামকোর সদরদপ্তরে হামলায় ‘ব্যাপক ক্ষয়ক্ষতি’

সৌদি আরামকোর সদরদপ্তরে হামলায় ‘ব্যাপক ক্ষয়ক্ষতি’

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম