Logo
Logo
×

Advertisement

আন্তর্জাতিক

কাশ্মীরে খাবার-জ্বালানি-ওষুধের প্রবেশ বন্ধ করে দিয়েছে পাকিস্তান

Advertisement

Icon

যুগান্তর ডেস্ক

প্রকাশ: ২৫ জুন ২০২৬, ১১:১১ পিএম

কাশ্মীরে খাবার-জ্বালানি-ওষুধের প্রবেশ বন্ধ করে দিয়েছে পাকিস্তান

ছবি: বিবিসি

Advertisement

পাকিস্তান নিয়ন্ত্রিত আজাদ কাশ্মীরে চলমান সরকারবিরোধী আন্দোলন দমনে খাদ্য, জ্বালানি ও ওষুধসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের সরবরাহ সীমিত করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। 

স্থানীয় বাসিন্দাদের দাবি, বিভিন্ন প্রবেশপথে পণ্যবাহী ট্রাক আটকে দেওয়ায় বাজারে জরুরি পণ্যের সংকট দেখা দিয়েছে।

বৃহস্পতিবার আন্তর্জাতিক সংবাদমাধ্যম এএফপি এবং পাকিস্তানি গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়, আজাদ কাশ্মীরের বিভিন্ন এলাকায় মুদি দোকান, ওষুধের দোকান ও পেট্রোল পাম্পে প্রয়োজনীয় পণ্যের ঘাটতি দেখা দিয়েছে। ফলে অনেক বাসিন্দাকে প্রয়োজনীয় সামগ্রী কিনতে পার্শ্ববর্তী প্রদেশ ও শহরে যেতে হচ্ছে।

পাকিস্তানের দৈনিক ডন-এর প্রতিবেদনে বলা হয়েছে, রাজধানী মুজাফফরাবাদের অনেক বাসিন্দা খাদ্য, ওষুধ ও জ্বালানি সংগ্রহের জন্য খাইবার পাখতুনখোয়ায় যাচ্ছেন। অন্যদিকে পুঞ্চ, রাওয়ালাকোট, বাঘ ও নীলম উপত্যকার মানুষ রাওয়ালপিন্ডি ও ইসলামাবাদ থেকে প্রয়োজনীয় পণ্য সংগ্রহ করছেন।

এদিকে অঞ্চলে সাংবাদিকদের প্রবেশে কড়াকড়ি আরোপ এবং ইন্টারনেট সেবা সীমিত করার অভিযোগও উঠেছে। স্থানীয়দের মতে, অধিকাংশ এলাকায় ইন্টারনেট সংযোগ বন্ধ অথবা অত্যন্ত ধীরগতির।

গত ৫ জুন থেকে বিধানসভায় সংরক্ষিত আসন ব্যবস্থা বাতিল এবং কর্মসংস্থান বৃদ্ধির দাবিতে আন্দোলন শুরু করে রাজনৈতিক জোট জয়েন্ট আওয়ামী অ্যাকশন কমিটি (জেএএকে)। আন্দোলনের অংশ হিসেবে ৯ জুন ডাকা হরতালের পর থেকেই বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশ ও নিরাপত্তা বাহিনীর সংঘর্ষ শুরু হয়।

এর আগে প্রকাশিত প্রতিবেদনে জানানো হয়েছিল, প্রায় দুই সপ্তাহ ধরে চলা সংঘাতে অন্তত ২৪ জন নিহত এবং বহু মানুষ আহত হয়েছেন। একই সঙ্গে আন্দোলনের সঙ্গে সংশ্লিষ্টতার অভিযোগে ৫ শতাধিক ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে। তবে সংবাদমাধ্যম ও ইন্টারনেট সেবায় বিধিনিষেধ থাকায় সাম্প্রতিক পরিস্থিতি সম্পর্কে নির্ভরযোগ্য তথ্য পাওয়া কঠিন হয়ে পড়েছে।

স্থানীয়দের ভাষ্য, ব্যাপক গ্রেফতার অভিযানের কারণে বিক্ষোভের তীব্রতা কিছুটা কমলেও পরিস্থিতি এখনো উত্তেজনাপূর্ণ। 

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া বিভিন্ন ভিডিওতে আজাদ কাশ্মীরের প্রবেশপথে খাদ্য ও নিত্যপ্রয়োজনীয় পণ্যবাহী ট্রাক আটকে থাকতে দেখা গেছে।

পাকিস্তানের কেন্দ্রীয় প্রশাসনের এক জ্যেষ্ঠ কর্মকর্তা স্থানীয় গণমাধ্যমকে জানিয়েছেন, সরকার রক্তপাত ছাড়াই আন্দোলন নিয়ন্ত্রণে আনতে চায়। তার দাবি, জরুরি পণ্যের সরবরাহ ব্যাহত হলে আন্দোলনের গতি স্বাভাবিকভাবেই কমে আসবে।

অন্যদিকে জেএএকে নেতারা জানিয়েছেন, তারা আন্দোলন থেকে সরে আসবেন না। দাবি আদায়ে এক লাখ মানুষের অংশগ্রহণে রাওয়ালাকোট থেকে রাজধানী মুজাফফরাবাদ পর্যন্ত লংমার্চ কর্মসূচির প্রস্তুতি চলছে বলে জানিয়েছেন তারা।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

নওয়াজ-ইমরান খান: ছিলেন বন্ধু, আবারও কি মিত্র হতে পারেন

নওয়াজ-ইমরান খান: ছিলেন বন্ধু, আবারও কি মিত্র হতে পারেন

লং মার্চ বন্ধ করে সংলাপে বসার আহ্বান শাহবাজ শরীফের

লং মার্চ বন্ধ করে সংলাপে বসার আহ্বান শাহবাজ শরীফের

বন্ধুত্ব থেকে বৈরিতা, যেভাবে বদলে গেল ইমরান-নওয়াজের সম্পর্ক

বন্ধুত্ব থেকে বৈরিতা, যেভাবে বদলে গেল ইমরান-নওয়াজের সম্পর্ক

ক্ষমতার দ্বন্দ্বে তোলপাড় পাকিস্তান, প্রদেশ ভাঙার নতুন চাল সেনাপ্রধানের

ক্ষমতার দ্বন্দ্বে তোলপাড় পাকিস্তান, প্রদেশ ভাঙার নতুন চাল সেনাপ্রধানের

পাকিস্তান সরকারের এই আচরণ ইমরানের প্রাপ্য নয়: রবি শাস্ত্রী

পাকিস্তান সরকারের এই আচরণ ইমরানের প্রাপ্য নয়: রবি শাস্ত্রী

ভারতের গোয়েন্দা বিমান গোপনে ঢুকে পড়েছিল পাকিস্তানে, ২৯ বছর পর ফাঁস হলো তথ্য

ভারতের গোয়েন্দা বিমান গোপনে ঢুকে পড়েছিল পাকিস্তানে, ২৯ বছর পর ফাঁস হলো তথ্য

আরও পড়ুন

বিশ্বসেরা বাংলাদেশি বিজ্ঞানী ড. শফিক সিদ্দিকীর সাফল্য

বিশ্বসেরা বাংলাদেশি বিজ্ঞানী ড. শফিক সিদ্দিকীর সাফল্য

মোদির পর সেনাপ্রধান ধীরাজের সঙ্গে দীনেশ ত্রিবেদীর বৈঠক

মোদির পর সেনাপ্রধান ধীরাজের সঙ্গে দীনেশ ত্রিবেদীর বৈঠক

নওয়াজ-ইমরান খান: ছিলেন বন্ধু, আবারও কি মিত্র হতে পারেন

নওয়াজ-ইমরান খান: ছিলেন বন্ধু, আবারও কি মিত্র হতে পারেন

লং মার্চ বন্ধ করে সংলাপে বসার আহ্বান শাহবাজ শরীফের

লং মার্চ বন্ধ করে সংলাপে বসার আহ্বান শাহবাজ শরীফের

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম