Logo
Logo
×

Advertisement

আন্তর্জাতিক

বাহরাইনকে কঠোর হুঁশিয়ারি দিল ইরান

Advertisement

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ২৯ জুন ২০২৬, ০৪:৫৯ পিএম

বাহরাইনকে কঠোর হুঁশিয়ারি দিল ইরান

ছবি: সংগৃহীত

Advertisement

বাহরাইনকে তীব্র ভাষায় সতর্ক করে ইরান জানিয়েছে, যেকোনো ধরনের উসকানি দেওয়া হলে দেশটিতে আরও প্রবল শক্তিতে আঘাত করা হবে। ইরানের সর্বোচ্চ নেতার সিনিয়র উপদেষ্টা আলী আকবর বেলায়েতি দেশটির আধাসরকারী বার্তা সংস্থা তাসনিম নিউজকে দেওয়া এক বিবৃতিতে এই হুঁশিয়ারি উচ্চারণ করেন। 

তিনি বলেন, বাহরাইন যেন নিজেদের সীমাবদ্ধতা সম্পর্কে সজাগ থাকে, নিজেদের ভাগ্য নিয়ে ছিনিমিনি না খেলে এবং ইরানকে কোনো ধরনের কঠোর সিদ্ধান্ত নিতে বাধ্য না করে—সে বিষয়ে তাদের একটি গুরুতর সতর্কবার্তা দেওয়া হচ্ছে।

সম্প্রতি মার্কিন হামলার জবাবে গত শুক্রবার (২৬ জুন)  ও শনিবার (২৭ জুন) বাহরাইনে অবস্থিত মার্কিন নৌঘাঁটি লক্ষ্য করে হামলা চালায় ইরান। তেহরানের দাবি, মার্কিন যুক্তরাষ্ট্র ইরানের ভূখণ্ডে হামলা চালানোর জন্য এই অঞ্চলের সামরিক ঘাঁটিগুলোকে ব্যবহার করছে। তবে পারস্য উপসাগরীয় অঞ্চলের দেশগুলো ইরানের এই দাবি বরাবরই প্রত্যাখ্যান করে আসছে। এদিকে মানামা (বাহরাইনের রাজধানী) ইরানের সাম্প্রতিক এই হামলার তীব্র নিন্দা জানিয়ে বলেছে, এই ধরনের পদক্ষেপ বাহরাইনের সার্বভৌমত্ব লঙ্ঘন করেছে এবং এই অঞ্চলে উত্তেজনা হ্রাস ও স্থিতিশীলতা বজায় রাখার সুযোগকে মারাত্মকভাবে ব্যাহত করেছে।

উল্লেখ্য, বাহরাইনে উল্লেখযোগ্য সংখ্যক শিয়া জনগোষ্ঠীর বসবাস রয়েছে। তেহরানের সাথে গোপন সামরিক সম্পর্ক এবং সংশ্লিষ্টতার অভিযোগে গত কয়েক মাসে বাহরাইন প্রশাসন বেশ কিছু নাগরিককে গ্রেপ্তার করেছে, যা দুই দেশের মধ্যকার বিদ্যমান কূটনৈতিক উত্তেজনাকে আরও বাড়িয়ে তুলেছে।

সূত্র: আল-জাজিরা।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

ইরানের প্রস্তাব ফিরিয়ে ট্রাম্প কি ঝুঁকি বাড়াচ্ছেন?

আলজাজিরার বিশ্লেষণ ইরানের প্রস্তাব ফিরিয়ে ট্রাম্প কি ঝুঁকি বাড়াচ্ছেন?

হরমুজে ইরানের হামলায় যুক্তরাষ্ট্রের ৮ মেরিন সেনা আহত

হরমুজে ইরানের হামলায় যুক্তরাষ্ট্রের ৮ মেরিন সেনা আহত

আমেরিকার ওপর আমাদের কোনো আস্থা নেই: পেজেশকিয়ান

আমেরিকার ওপর আমাদের কোনো আস্থা নেই: পেজেশকিয়ান

হামলা হলে নতুন অস্ত্রে পালটা জবাবের হুঁশিয়ারি ইরানের

হামলা হলে নতুন অস্ত্রে পালটা জবাবের হুঁশিয়ারি ইরানের

শত্রু দেশে পা রেখেও বিশ্বমঞ্চে জয়জয়কার ইরানের

সিএনএনের বিশ্লেষণ শত্রু দেশে পা রেখেও বিশ্বমঞ্চে জয়জয়কার ইরানের

‘শোচনীয়ভাবে হেরে যাচ্ছে ইরান, এখন চুক্তি করতে চায়’

‘শোচনীয়ভাবে হেরে যাচ্ছে ইরান, এখন চুক্তি করতে চায়’

আরও পড়ুন

আলজাজিরার বিশ্লেষণ ইরানের প্রস্তাব ফিরিয়ে ট্রাম্প কি ঝুঁকি বাড়াচ্ছেন?

ইরানের প্রস্তাব ফিরিয়ে ট্রাম্প কি ঝুঁকি বাড়াচ্ছেন?

মাহাথির মোহাম্মদের স্ত্রীর মৃত্যুতে আনোয়ারের শোক

মাহাথির মোহাম্মদের স্ত্রীর মৃত্যুতে আনোয়ারের শোক

পাকিস্তানে পুলিশের গাড়িতে বন্দুক হামলা, নিহত ৩

পাকিস্তানে পুলিশের গাড়িতে বন্দুক হামলা, নিহত ৩

বন্যা ও ভূমিধসে ভারতে ৫৬, নেপালে ১৪ জনের মৃত্যু

বন্যা ও ভূমিধসে ভারতে ৫৬, নেপালে ১৪ জনের মৃত্যু

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম