Logo
Logo
×

Advertisement

আন্তর্জাতিক

বিয়ের প্রস্তাব প্রত্যাখ্যান করায় সাবেক প্রেমিকাকে এলোপাতাড়ি ছুরিকাঘাত, যুবকের আত্মহত্যার চেষ্টা

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ১০ জুলাই ২০২৬, ০২:০৮ পিএম

বিয়ের প্রস্তাব প্রত্যাখ্যান করায় সাবেক প্রেমিকাকে এলোপাতাড়ি ছুরিকাঘাত, যুবকের আত্মহত্যার চেষ্টা

অভিযুক্ত তরুণ বান্দে নওয়াজ। ছবি: সংগৃহীত

Advertisement

পারিবারিকভাবে অন্য জায়গায় বিয়ে ঠিক হওয়ায় সাবেক প্রেমিকের বিয়ের প্রস্তাব প্রত্যাখ্যান করেছিলেন ১৮ বছর বয়সি এক তরুণী। এর জেরে ঘরের ভেতরে ঢুকে ওই তরুণীকে ছুরি দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে মারাত্মকভাবে জখম করেছে তার সাবেক প্রেমিক। 

নৃশংস এই ঘটনাটি ঘটেছে ভারতের বেঙ্গালুরুর রামগোন্দনাহল্লি এলাকায় বৃহস্পতিবার (৯ জুলাই) সকাল সাড়ে ৯টার দিকে। আক্রান্ত তরুণীর নাম নন্দিনী দাস। অভিযুক্ত তরুণ বান্দে নওয়াজকেও (১৮) পুলিশ উদ্ধার করেছে, কারণ তরুণীকে আঘাত করার পর সে নিজেও আত্মহত্যার চেষ্টা চালায়। 

পুলিশ সূত্রে জানা গেছে, নন্দিনী ও নওয়াজ দুজনেই স্থানীয় একটি বেসরকারি স্কুলে একসঙ্গে পড়াশোনা করতেন। গত তিন বছর ধরে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক ছিল। সম্প্রতি নন্দিনীর পরিবার অন্য এক যুবকের সঙ্গে তার বিয়ে ঠিক করলে নওয়াজ চরম ক্ষুব্ধ ও বিপর্যস্ত হয়ে পড়ে।

ঘটনার দিন সকালে নন্দিনীর বাবা-মা যখন বাড়ির বাইরে ছিলেন, সেই সময়েই তাদের বাড়ি যায় নওয়াজ। নন্দিনীর ঘরে ঢুকেই সে প্রথমে নন্দিনীর দুই ছোট ভাইকে একটি ঘরের ভেতর আটকে রেখে তালাবন্ধ করে দেয়। এরপর ড্রয়িংরুমে নন্দিনীকে একা পেয়ে সঙ্গে আনা ধারালো ছুরি দিয়ে তার ঘাড়, হাত, পাঁজর এবং উরুতে উপুর্যপরি আঘাত করতে থাকে। 

রক্তাক্ত ও গুরুতর আহত হওয়া সত্ত্বেও নন্দিনী কোনোমতে ঘর থেকে বের হয়ে চিৎকার করতে করতে প্রতিবেশীদের সাহায্য চান। তার আর্তনাদ শুনে প্রতিবেশীরা ছুটে আসেন এবং দ্রুত পুলিশে খবর দেন। 

ঘটনাস্থলে পুলিশ পৌঁছে নন্দিনী এবং আত্মহত্যার চেষ্টাকারী নওয়াজ—দুজনকেই উদ্ধার করে দুটি ভিন্ন হাসপাতালে ভর্তি করে। বর্তমানে ভুক্তভোগী নন্দিনী স্থানীয় মণিপাল হাসপাতালে এবং অভিযুক্ত নওয়াজ বৈদেহী হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। 

পুলিশ জানিয়েছে, অভিযুক্ত নওয়াজ হোয়াইটফিল্ড এলাকায় ড্রাইভার হিসেবে কাজ করত এবং কোয়ার্টার ভারথুরের তুবরাহাল্লিতে থাকত।

এই ঘটনায় ভারতীয় ন্যায় সংহিতা-এর অধীনে একটি হত্যাচেষ্টার মামলা দায়ের করা হয়েছে এবং পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। 

সূত্র: এনডিটিভি 

Advertisement

Advertisement

আরও পড়ুন

রেকর্ড বিদেশি বিনিয়োগে চাঙা ভারতের শেয়ারবাজার

রেকর্ড বিদেশি বিনিয়োগে চাঙা ভারতের শেয়ারবাজার

যে কারণে স্বর্ণখনন বন্ধ রেখেছে পাকিস্তান!

যে কারণে স্বর্ণখনন বন্ধ রেখেছে পাকিস্তান!

আল-জাজিরার বিশ্লেষণ যুদ্ধ নয় শান্তিও নয়, ইরান সংকট কি তবে দীর্ঘস্থায়ী অচলাবস্থায় রূপ নিচ্ছে?

যুদ্ধ নয় শান্তিও নয়, ইরান সংকট কি তবে দীর্ঘস্থায়ী অচলাবস্থায় রূপ নিচ্ছে?

রাশিয়ার ক্রিমিয়া সেতু উড়িয়ে দিল ইউক্রেন

রাশিয়ার ক্রিমিয়া সেতু উড়িয়ে দিল ইউক্রেন

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম