Logo
Logo
×

Advertisement

আন্তর্জাতিক

৫ বছরে স্বর্ণের দাম দ্বিগুণের সম্ভাবনা

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ১৮ জুলাই ২০২৬, ০৫:৫৭ পিএম

৫ বছরে স্বর্ণের দাম দ্বিগুণের সম্ভাবনা

ফাইল ছবি

Advertisement

আন্তর্জাতিক বাজারে স্বর্ণের মূল্য যেন একের পর এক নতুন রেকর্ড গড়েই চলেছে। গত কয়েক বছরে মূল্যবান এই ধাতুর দাম ধারাবাহিকভাবে ঊর্ধ্বমুখী রয়েছে। মাঝেমধ্যে সামান্য ওঠানামা দেখা গেলেও দীর্ঘমেয়াদে এর মূল্য বৃদ্ধির প্রবণতা স্পষ্ট। ২০২০ সালে প্রতি আউন্স স্বর্ণের দাম ছিল প্রায় ১,৫৮৫ মার্কিন ডলার, আর বর্তমানে তা ৪,৫০০ ডলারেরও বেশি। খবর ডয়েচে ভেলের।

পাঁচ বছরে প্রায় দ্বিগুণ দামের সম্ভাবনা

মুদ্রাস্ফীতির প্রভাবে অর্থের ক্রয়ক্ষমতা কমে যাওয়ায় মানুষ এমন বিনিয়োগ খোঁজেন, যা তাদের সম্পদের মূল্য ধরে রাখতে পারে। ব্যাংকে অর্থ জমা রাখলে সুদ বা মুনাফা মিললেও বর্তমানে বিশ্বের অনেক দেশের কেন্দ্রীয় ব্যাংকের সুদের হার তুলনামূলকভাবে কম। ফলে বিনিয়োগকারীরা নিরাপদ সম্পদ হিসেবে স্বর্ণের দিকেই বেশি ঝুঁকছেন। চাহিদা বাড়তে থাকায় স্বাভাবিকভাবেই এর দামও বৃদ্ধি পাচ্ছে।

ডয়চে ব্যাংকের অর্থনীতিবিদদের এক গবেষণায় উল্লেখ করা হয়েছে, বিশ্বের বিভিন্ন দেশের কেন্দ্রীয় ব্যাংক ক্রমেই তাদের স্বর্ণের মজুত বাড়াচ্ছে। বিশেষ করে চীন, রাশিয়া, ভারত ও তুরস্কের মতো উদীয়মান অর্থনীতির দেশগুলো উল্লেখযোগ্য পরিমাণে স্বর্ণ কিনছে। এ প্রবণতা অব্যাহত থাকলে ২০৩১ সালের মধ্যে প্রতি আউন্স স্বর্ণের দাম প্রায় ৮,০০০ মার্কিন ডলারে পৌঁছাতে পারে, যা বর্তমান মূল্যের তুলনায় প্রায় দ্বিগুণ।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

১১ নভেম্বর ২০২৬: ২২ ক্যারেট স্বর্ণের ভরি কত?

১১ নভেম্বর ২০২৬: ২২ ক্যারেট স্বর্ণের ভরি কত?

আবারও কমল স্বর্ণের দাম, ভরি কত?

আবারও কমল স্বর্ণের দাম, ভরি কত?

বড় পতনের পর ফের বাড়ল স্বর্ণের দাম

বড় পতনের পর ফের বাড়ল স্বর্ণের দাম

আজকের স্বর্ণের দাম: ১১ নভেম্বর ২০২৬

আজকের স্বর্ণের দাম: ১১ নভেম্বর ২০২৬

বিশ্ববাজারে স্বর্ণের দাম কমল

বিশ্ববাজারে স্বর্ণের দাম কমল

১০ নভেম্বর ২০২৬: ২২ ক্যারেট স্বর্ণের ভরি কত?

১০ নভেম্বর ২০২৬: ২২ ক্যারেট স্বর্ণের ভরি কত?

আরও পড়ুন

ভারতের রাষ্ট্রপতির দেহরক্ষী গুলিবিদ্ধ

ভারতের রাষ্ট্রপতির দেহরক্ষী গুলিবিদ্ধ

ইরান ইস্যুতে ট্রাম্প-নেতানিয়াহুর তুমুল বাগ্‌বিতণ্ডা, ফাঁস হলো ফোনালাপ!

ইরান ইস্যুতে ট্রাম্প-নেতানিয়াহুর তুমুল বাগ্‌বিতণ্ডা, ফাঁস হলো ফোনালাপ!

অসুস্থ ইমরান খানকে গোপনে চিকিৎসা শেষে ফের কারাগারে স্থানান্তর

অসুস্থ ইমরান খানকে গোপনে চিকিৎসা শেষে ফের কারাগারে স্থানান্তর

মুসলিম শিক্ষার্থীদের জন্য বিশেষ ঋণের সুযোগ দিচ্ছে যুক্তরাজ্য

মুসলিম শিক্ষার্থীদের জন্য বিশেষ ঋণের সুযোগ দিচ্ছে যুক্তরাজ্য

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম