Logo
Logo
×

Advertisement

আন্তর্জাতিক

বিশ্ববাজারে স্বর্ণের দাম কমল

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ১০ নভেম্বর ২০২৬, ০৪:১৯ পিএম

বিশ্ববাজারে স্বর্ণের দাম কমল

Advertisement

যুক্তরাষ্ট্রের মূল্যস্ফীতির নতুন তথ্য প্রকাশের অপেক্ষায় মঙ্গলবার বিশ্ববাজারে স্বর্ণের দাম কিছুটা কমেছে। আগের কার্যদিবসে ১ শতাংশের বেশি দর বাড়ার পর বিনিয়োগকারীদের মুনাফা তুলে নেওয়ার প্রবণতাও দাম কমার পেছনে ভূমিকা রেখেছে। একই সঙ্গে মার্কিন ফেডারেল রিজার্ভের সুদহার নীতির ভবিষ্যৎ গতিপথ সম্পর্কে ধারণা পেতে মূল্যস্ফীতির তথ্যের দিকে তাকিয়ে আছেন বিনিয়োগকারীরা।

মঙ্গলবার বাংলাদেশ সময় দুপুর ১২টা মিনিটে স্পট মার্কেটে প্রতি আউন্স স্বর্ণের দাম ০.৪ শতাংশ কমে ৪ হাজার ১২৪ ডলার ৪২ সেন্টে দাঁড়ায়। তবে যুক্তরাষ্ট্রের ডিসেম্বর সরবরাহের জন্য স্বর্ণের ফিউচার দর ০.৫ শতাংশ বেড়ে প্রতি আউন্স ৪ হাজার ১৩৩ ডলারে পৌঁছায়।

বাজার বিশ্লেষক প্রতিষ্ঠান ক্যাপিটাল ডটকমের জ্যেষ্ঠ আর্থিক বাজার বিশ্লেষক কাইল রডা বলেন, বাজারে আপাতত কিছুটা দর ওঠানামা করছে। যুক্তরাষ্ট্রের বাজারে আগের সেশনে সর্বোচ্চ পর্যায়ে পৌঁছানোর পর মুনাফা তুলে নেওয়ার কারণে স্বর্ণের দাম কিছুটা কমেছে।

তিনি আরও বলেন, যুক্তরাষ্ট্র যদি মধ্যপ্রাচ্যের সংঘাত আর না বাড়ানোর অবস্থানে থাকে এবং এর প্রভাবে তেলের দাম কমতে থাকে, তাহলে তা স্বর্ণের জন্য ইতিবাচক হতে পারে। কারণ, এর প্রভাব পড়বে ডলারের মূল্য, মূল্যস্ফীতি এবং সুদহারের প্রত্যাশার ওপর।

সোমবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানান, আপাতত ইরানের বিরুদ্ধে নতুন করে সামরিক হামলা চালানোর পরিকল্পনা স্থগিত রাখবেন তিনি। এ বিষয়ে কাতারের প্রধানমন্ত্রীসহ মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের নেতারা হোয়াইট হাউসে আলোচনার সময় তাকে অনুরোধ জানান। এর পরদিন মঙ্গলবার আন্তর্জাতিক বাজারে তেলের দাম আরও কমে যায়। আগের দিনও দরপতন হয়েছিল।

এদিকে যুক্তরাষ্ট্রের রিচমন্ড ফেডারেল রিজার্ভের প্রেসিডেন্ট টম বারকিন সোমবার বলেন, মূল্যস্ফীতি মোকাবিলায় কেন্দ্রীয় ব্যাংকের সতর্কতার সঙ্গে মুদ্রানীতি পরিচালনা করা উচিত। তার মতে, মূল্যস্ফীতিই এখন সবচেয়ে বড় ঝুঁকি। তবে আগামী ডিসেম্বরে ফেডের নীতিনির্ধারণী বৈঠকে কী সিদ্ধান্ত নেওয়া উচিত, সে বিষয়ে তার নির্দিষ্ট কোনো পূর্বাভাস নেই।

সিএমইর ফেডওয়াচ টুলের তথ্য অনুযায়ী, বর্তমানে বাজারের লেনদেনকারীরা ডিসেম্বরে যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় ব্যাংক সুদহার বাড়াতে পারে বলে ৮৪ শতাংশ সম্ভাবনা দেখছেন। সুদহার বাড়লে সুদবিহীন সম্পদ হিসেবে সোনা ধরে রাখার সুযোগব্যয় বেড়ে যায়। এতে বিনিয়োগকারীদের কাছে স্বর্ণের আকর্ষণ কমে।

বিনিয়োগকারীরা এখন মঙ্গলবার প্রকাশিতব্য যুক্তরাষ্ট্রের ভোক্তা মূল্যসূচকের (সিপিআই) তথ্যের অপেক্ষায় রয়েছেন। এর পর শুক্রবার প্রকাশ করা হবে উৎপাদক মূল্যসূচকের (পিপিআই) তথ্য।

এদিকে অন্যান্য মূল্যবান ধাতুর মধ্যে স্পট মার্কেটে রুপার দাম ০.৩ শতাংশ কমে প্রতি আউন্স ৫৩ ডলার ২২ সেন্ট হয়েছে। প্লাটিনামের দাম প্রায় অপরিবর্তিত থেকে প্রতি আউন্স ১ হাজার ৫৭৭ ডলার ৫৭ সেন্টে দাঁড়িয়েছে। আর প্যালাডিয়ামের দাম ০.২ শতাংশ কমে প্রতি আউন্স ১ হাজার ৩৯ ডলারে নেমেছে।

সূত্র: রয়টার্স

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

১০ নভেম্বর ২০২৬: ২২ ক্যারেট স্বর্ণের ভরি কত?

১০ নভেম্বর ২০২৬: ২২ ক্যারেট স্বর্ণের ভরি কত?

বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় পতন

বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় পতন

বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় লাফ

বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় লাফ

৯ নভেম্বর ২০২৬: ২২ ক্যারেট স্বর্ণের ভরি কত?

৯ নভেম্বর ২০২৬: ২২ ক্যারেট স্বর্ণের ভরি কত?

তেলের দাম কমতেই স্বর্ণের দামে বড় লাফ

তেলের দাম কমতেই স্বর্ণের দামে বড় লাফ

আজকের স্বর্ণের দাম: ৯ নভেম্বর ২০২৬

আজকের স্বর্ণের দাম: ৯ নভেম্বর ২০২৬

আরও পড়ুন

অজিত দোভাল ও সাবেক ‘র’ প্রধানকে সমন পাঠাল মার্কিন আদালত

অজিত দোভাল ও সাবেক ‘র’ প্রধানকে সমন পাঠাল মার্কিন আদালত

সামরিক হামলা বা নিষেধাজ্ঞায় যুদ্ধ থামবে না: ইরানের পররাষ্ট্রমন্ত্রী

সামরিক হামলা বা নিষেধাজ্ঞায় যুদ্ধ থামবে না: ইরানের পররাষ্ট্রমন্ত্রী

বিশ্ববাজারে স্বর্ণের দাম কমল

বিশ্ববাজারে স্বর্ণের দাম কমল

বিশ্ববাজারে তেলের দামে বড় পতন

বিশ্ববাজারে তেলের দামে বড় পতন

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম