Logo
Logo
×

Advertisement

আন্তর্জাতিক

প্রথমবারের মতো যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন লেবাননের প্রেসিডেন্ট

Advertisement

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ১৯ জুলাই ২০২৬, ০১:১৫ পিএম

প্রথমবারের মতো যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন লেবাননের প্রেসিডেন্ট

লেবাননের প্রেসিডেন্ট জোসেফ আউন। ছবি: সংগৃহীত

Advertisement

লেবাননের প্রেসিডেন্ট জোসেফ আউন চলতি সপ্তাহে প্রথমবারের মতো যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন। সেখানে তিনি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠক করবেন।

প্রায় ২০ বছরের মধ্যে তিনিই প্রথম লেবাননের রাষ্ট্রপ্রধান, যিনি হোয়াইট হাউজ সফর করছেন।  মঙ্গলবারের (২১ জুলাই) এই বৈঠকে আউন ও ট্রাম্পের প্রথম মুখোমুখি সাক্ষাৎ হবে।

ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, বৈঠকে আউন একটি পরিকল্পনা উপস্থাপন করবেন। এতে হিজবুল্লাহকে নিরস্ত্র করার উপায় এবং দক্ষিণ লেবানন থেকে ইসরাইলি সেনা প্রত্যাহারের বিষয়টি গুরুত্ব পাবে।

বর্তমানে লেবাননের জন্য সময়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ ইসরাইলি বাহিনী এখনো দেশটির দক্ষিণাঞ্চলের কিছু এলাকা দখল করে রয়েছে। পাশাপাশি ইসরাইলি হামলার কারণে বাস্তুচ্যুত হওয়া লাখো লেবানিজ এখনো নিজ বাড়িতে ফিরতে পারেননি।


অন্যদিকে হিজবুল্লাহ সরকার ও ইসরাইলের মধ্যে সরাসরি আলোচনার বিরোধিতা করছে। একই সঙ্গে সংগঠনটি তাদের অস্ত্র জমা দেওয়ার সরকারি উদ্যোগও প্রত্যাখ্যান করেছে।

গত সপ্তাহে প্রেসিডেন্টের কার্যালয় থেকে প্রকাশিত এক বিবৃতিতে জোসেফ আউন বলেন, তিনি ট্রাম্পকে অনুরোধ করবেন যেন যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় গত ২৬ জুন হওয়া লেবানন-ইসরাইল সমঝোতা বাস্তবায়নে ইসরাইলের ওপর প্রয়োজনীয় চাপ প্রয়োগ করা হয়।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

ট্রাম্পের কি নিউ মেক্সিকো অঙ্গরাজ্যের নাম বদলের ক্ষমতা আছে?

ট্রাম্পের কি নিউ মেক্সিকো অঙ্গরাজ্যের নাম বদলের ক্ষমতা আছে?

যুক্তরাষ্ট্রের এমকিউ-৯ ড্রোন ধ্বংসের দাবি ইরানের

যুক্তরাষ্ট্রের এমকিউ-৯ ড্রোন ধ্বংসের দাবি ইরানের

মধ্যবর্তী নির্বাচনের আগে বড় ধাক্কা খেলেন ট্রাম্প, সমর্থন নেমে ৩১ শতাংশে

মধ্যবর্তী নির্বাচনের আগে বড় ধাক্কা খেলেন ট্রাম্প, সমর্থন নেমে ৩১ শতাংশে

যুক্তরাষ্ট্রে মসজিদের পাশে গোলাগুলি, নিহত ১

যুক্তরাষ্ট্রে মসজিদের পাশে গোলাগুলি, নিহত ১

গোপনে ইসরাইল সফরে মার্কিন প্রতিরক্ষামন্ত্রী, নেতানিয়াহুর সঙ্গে বৈঠক

গোপনে ইসরাইল সফরে মার্কিন প্রতিরক্ষামন্ত্রী, নেতানিয়াহুর সঙ্গে বৈঠক

আর আস্থা নেই যুক্তরাষ্ট্রের ওপর, বিকল্প যেসব দেশকে বন্ধু ভাবছেন নেতানিয়াহু

আর আস্থা নেই যুক্তরাষ্ট্রের ওপর, বিকল্প যেসব দেশকে বন্ধু ভাবছেন নেতানিয়াহু

আরও পড়ুন

গৃহহীন অধিকাংশই বাংলাভাষী আসামে ১১০০ মুসলিম পরিবার উচ্ছেদ, গুঁড়িয়ে দেওয়া হলো ১০ মসজিদ

আসামে ১১০০ মুসলিম পরিবার উচ্ছেদ, গুঁড়িয়ে দেওয়া হলো ১০ মসজিদ

দাঙ্গায় জ্বলছে ফ্রান্স, পাশেই মদপানে মত্ত দম্পতি

দাঙ্গায় জ্বলছে ফ্রান্স, পাশেই মদপানে মত্ত দম্পতি

ট্রাম্পের কি নিউ মেক্সিকো অঙ্গরাজ্যের নাম বদলের ক্ষমতা আছে?

ট্রাম্পের কি নিউ মেক্সিকো অঙ্গরাজ্যের নাম বদলের ক্ষমতা আছে?

যুক্তরাষ্ট্রের এমকিউ-৯ ড্রোন ধ্বংসের দাবি ইরানের

যুক্তরাষ্ট্রের এমকিউ-৯ ড্রোন ধ্বংসের দাবি ইরানের

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম