Logo
Logo
×

Advertisement

আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্রের এমকিউ-৯ ড্রোন ধ্বংসের দাবি ইরানের

Advertisement

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ২০ অক্টোবর ২০২৬, ১২:১৪ পিএম

যুক্তরাষ্ট্রের এমকিউ-৯ ড্রোন ধ্বংসের দাবি ইরানের

যুক্তরাষ্ট্রের এমকিউ-৯ রিপার ড্রোন। ছবি: সংগৃহীত

Advertisement

হরমুজ প্রণালির আকাশে যুক্তরাষ্ট্রের একটি এমকিউ-৯ রিপার ড্রোন ভূপাতিত করার দাবি করেছে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি)।  মঙ্গলবার (২০ অক্টোবর) ভোরে উন্নত আকাশ প্রতিরক্ষাব্যবস্থা ব্যবহার করে ড্রোনটি ধ্বংস করা হয়েছে বলে দাবি করেছে আইআরজিসি। এ নিয়ে মোট ৫৪টি মার্কিন এমকিউ-৯ ড্রোন ভূপাতিত করার দাবি করল ইরান।

এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ইরানি বার্তা সংস্থা মেহের। 

আইআরজিসি এক বিবৃতিতে জানিয়েছে, তাদের মহাকাশ বাহিনীর অধীন আকাশ প্রতিরক্ষাব্যবস্থা হরমুজ প্রণালির ওপর দিয়ে উড়ে যাওয়া মার্কিন ড্রোনটি শনাক্ত করে এবং ভূপাতিত করে।


বিবৃতিতে আরও দাবি করা হয়, ইরানের সমন্বিত আকাশ প্রতিরক্ষাব্যবস্থার আওতায় নতুন ও উন্নত প্রযুক্তির প্রতিরক্ষা সরঞ্জাম ব্যবহার করে ড্রোনটি ধ্বংস করা হয়েছে।

আইআরজিসি ড্রোনটিকে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর বলে উল্লেখ করেছে। তবে এ ঘটনায় যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে কোনো বক্তব্য বা ড্রোন ধ্বংসের দাবির স্বাধীন সত্যতা যাচাইয়ের তথ্য পাওয়া যায়নি।


উল্লেখ্য, এমকিউ-৯ রিপার যুক্তরাষ্ট্রের তৈরি একটি চালকবিহীন আকাশযান, যা মূলত নজরদারি, গোয়েন্দা তথ্য সংগ্রহ এবং সামরিক অভিযানে ব্যবহৃত হয়। 

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

ট্রাম্পের কি নিউ মেক্সিকো অঙ্গরাজ্যের নাম বদলের ক্ষমতা আছে?

ট্রাম্পের কি নিউ মেক্সিকো অঙ্গরাজ্যের নাম বদলের ক্ষমতা আছে?

মধ্যবর্তী নির্বাচনের আগে বড় ধাক্কা খেলেন ট্রাম্প, সমর্থন নেমে ৩১ শতাংশে

মধ্যবর্তী নির্বাচনের আগে বড় ধাক্কা খেলেন ট্রাম্প, সমর্থন নেমে ৩১ শতাংশে

যুক্তরাষ্ট্রে মসজিদের পাশে গোলাগুলি, নিহত ১

যুক্তরাষ্ট্রে মসজিদের পাশে গোলাগুলি, নিহত ১

ইসরাইল ও যুক্তরাষ্ট্রের সঙ্গে যুদ্ধে ইরানের ৩০ উড়োজাহাজ ধ্বংস

ইসরাইল ও যুক্তরাষ্ট্রের সঙ্গে যুদ্ধে ইরানের ৩০ উড়োজাহাজ ধ্বংস

গোপনে ইসরাইল সফরে মার্কিন প্রতিরক্ষামন্ত্রী, নেতানিয়াহুর সঙ্গে বৈঠক

গোপনে ইসরাইল সফরে মার্কিন প্রতিরক্ষামন্ত্রী, নেতানিয়াহুর সঙ্গে বৈঠক

২০ বছরের দীর্ঘমেয়াদি চুক্তির প্রতিশ্রুতি নিয়ে ইরানে রুশ পররাষ্ট্রমন্ত্রী

২০ বছরের দীর্ঘমেয়াদি চুক্তির প্রতিশ্রুতি নিয়ে ইরানে রুশ পররাষ্ট্রমন্ত্রী

আরও পড়ুন

গৃহহীন অধিকাংশই বাংলাভাষী আসামে ১১০০ মুসলিম পরিবার উচ্ছেদ, গুঁড়িয়ে দেওয়া হলো ১০ মসজিদ

আসামে ১১০০ মুসলিম পরিবার উচ্ছেদ, গুঁড়িয়ে দেওয়া হলো ১০ মসজিদ

দাঙ্গায় জ্বলছে ফ্রান্স, পাশেই মদপানে মত্ত দম্পতি

দাঙ্গায় জ্বলছে ফ্রান্স, পাশেই মদপানে মত্ত দম্পতি

ট্রাম্পের কি নিউ মেক্সিকো অঙ্গরাজ্যের নাম বদলের ক্ষমতা আছে?

ট্রাম্পের কি নিউ মেক্সিকো অঙ্গরাজ্যের নাম বদলের ক্ষমতা আছে?

যুক্তরাষ্ট্রের এমকিউ-৯ ড্রোন ধ্বংসের দাবি ইরানের

যুক্তরাষ্ট্রের এমকিউ-৯ ড্রোন ধ্বংসের দাবি ইরানের

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম