Logo
Logo
×

Advertisement

আন্তর্জাতিক

২০ বছরের দীর্ঘমেয়াদি চুক্তির প্রতিশ্রুতি নিয়ে ইরানে রুশ পররাষ্ট্রমন্ত্রী

Advertisement

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ১৯ অক্টোবর ২০২৬, ০৯:৪৫ পিএম

২০ বছরের দীর্ঘমেয়াদি চুক্তির প্রতিশ্রুতি নিয়ে ইরানে রুশ পররাষ্ট্রমন্ত্রী

ছবি: সংগৃহীত

Advertisement

ইরান ও রাশিয়ার মধ্যকার বন্ধুত্বের সম্পর্ককে আরও শক্তিশালী করার ঘোষণা দিয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি এবং রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভ। সোমবার (১৯ অক্টোবর) তেহরানে দুদেশের মধ্যে এক গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠক শেষে তারা জানান, আঞ্চলিক নানা সমস্যা ও যুদ্ধ দূর করতে কোনো আক্রমণ নয়, বরং আলোচনার পথই সবচেয়ে সেরা সমাধান।

ইরানের পররাষ্ট্রমন্ত্রী জানান, দুদেশের মধ্যে ২০ বছর মেয়াদী ‘সর্বাত্মক কৌশলগত চুক্তি’ বাস্তবায়নের পর থেকে তাদের বাণিজ্যিক ও রাজনৈতিক সম্পর্ক অনেক দূর এগিয়েছে। কাস্পিয়ান সাগর, পারস্য উপসাগর এবং ইউরোপের বর্তমান পরিস্থিতি নিয়ে দুই দেশই একই ধরণের চিন্তা করছে। মার্কিন যুক্তরাষ্ট্র ও ইসরায়েলি আগ্রাসনের কারণে বিশ্বজুড়ে জ্বালানি পরিবহনের মূল পথ ‘হরমুজ প্রণালি’ অস্থিতিশীল হয়ে পড়েছে বলে দুই দেশই উদ্বেগ প্রকাশ করেছে।

বৈঠকে ফিলিস্তিনে চলমান গণহত্যা দ্রুত বন্ধের জোর দাবি জানানো হয়। পাশাপাশি, যুক্তরাষ্ট্রের একতরফা প্রভাব মোকাবিলার জন্য ব্রিকস এবং সাংহাই সহযোগিতা সংস্থার মতো আন্তর্জাতিক জোটগুলোতে রাশিয়াকে সাথে নিয়ে কাজ করে যাওয়ার কথা জানিয়েছে ইরান।

সংগঠিত যুদ্ধের কারণে তৈরি হওয়া সংকটে ইরানের পাশে থাকার আশ্বাস দিয়েছে রাশিয়া। সের্গেই লাভরভ জানান, রাশিয়ার পক্ষ থেকে ইরানি জনগণের জন্য মানবিক ও খাদ্য সহায়তা পাঠানো অব্যাহত থাকবে। একইসাথে রাশিয়ায় অনুষ্ঠিত হতে যাওয়া বিশ্ব গ্যাস সম্মেলনে যোগ দেওয়ার জন্য ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানকে আমন্ত্রণ জানান লাভরভ।

সূত্র: তাসনিম নিউজ


Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

নতুন যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে ইরান

নতুন যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে ইরান

৬ লাখে রাশিয়ায়, ৩০ লাখে যুদ্ধে— ফিরল সাগরের মৃত্যুর সংবাদ

৬ লাখে রাশিয়ায়, ৩০ লাখে যুদ্ধে— ফিরল সাগরের মৃত্যুর সংবাদ

ইরানে হামলা স্থগিতের ঘোষণা ট্রাম্পের

ইরানে হামলা স্থগিতের ঘোষণা ট্রাম্পের

হাজারেরও বেশি ড্রোন দিয়ে রাশিয়ায় ভয়াবহ হামলা চালাল ইউক্রেন

হাজারেরও বেশি ড্রোন দিয়ে রাশিয়ায় ভয়াবহ হামলা চালাল ইউক্রেন

ইরানের সঙ্গে সীমান্ত বাণিজ্য বন্ধ করল পাকিস্তান, বড় সংকটের আভাস

ইরানের সঙ্গে সীমান্ত বাণিজ্য বন্ধ করল পাকিস্তান, বড় সংকটের আভাস

শর্ত মানলে ৭ দিনেই খুলবে হরমুজ প্রণালি, যুক্তরাষ্ট্রকে ইরান

শর্ত মানলে ৭ দিনেই খুলবে হরমুজ প্রণালি, যুক্তরাষ্ট্রকে ইরান

আরও পড়ুন

‘যুক্তরাষ্ট্রের প্রতিটি শিশুকে স্পেসএক্সের শেয়ার উপহার দেওয়া হবে’

‘যুক্তরাষ্ট্রের প্রতিটি শিশুকে স্পেসএক্সের শেয়ার উপহার দেওয়া হবে’

২০ বছরের দীর্ঘমেয়াদি চুক্তির প্রতিশ্রুতি নিয়ে ইরানে রুশ পররাষ্ট্রমন্ত্রী

২০ বছরের দীর্ঘমেয়াদি চুক্তির প্রতিশ্রুতি নিয়ে ইরানে রুশ পররাষ্ট্রমন্ত্রী

ইউরোপ-ইসরাইলের সম্পর্কে ফাটল, নির্বাচনে কি বদল আসবে?

ইউরোপ-ইসরাইলের সম্পর্কে ফাটল, নির্বাচনে কি বদল আসবে?

দাঙ্গা-লুটপাটে বিপর্যস্ত ফ্রান্স, কারফিউ জারির পথে সরকার

দাঙ্গা-লুটপাটে বিপর্যস্ত ফ্রান্স, কারফিউ জারির পথে সরকার

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম