Logo
Logo
×

Advertisement

আন্তর্জাতিক

যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নিলেন অ্যান্ডি বার্নহাম

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ২০ জুলাই ২০২৬, ০৬:৩৫ পিএম

যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নিলেন অ্যান্ডি বার্নহাম

অ্যান্ডি বার্নহাম। ছবি: সংগৃহীত

Advertisement

যুক্তরাজ্যের রাজনীতিতে আবারও পটপরিবর্তন হয়েছে। মাত্র দুই বছর আগে লেবার পার্টিকে বড় জয় এনে দেওয়া কিয়ার স্টারমারের স্থলাভিষিক্ত হয়েছেন দলের নতুন নেতা অ্যান্ডি বার্নহাম। সোমবার (২০ জুলাই) বাকিংহাম প্যালেসে রাজা তৃতীয় চার্লসের আনুষ্ঠানিক আমন্ত্রণে নতুন সরকার গঠন করেন তিনি। 

এর মাধ্যমে গত এক দশকের মধ্যে ব্রিটেনের সপ্তম প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নিলেন বার্নহাম। যুক্তরাজ্যের সংসদীয় নিয়মে ভোটাররা সরাসরি প্রধানমন্ত্রী নির্বাচন না করে দলকে ভোট দেয় বলে জাতীয় নির্বাচন ছাড়াই এভাবে নেতৃত্ব পরিবর্তন সম্ভব হয়েছে।

দায়িত্ব নেওয়ার পর ডাউনিং স্ট্রিটের বাইরে নিজের প্রথম ভাষণে বার্নহাম স্বীকার করেন, ঘন ঘন প্রধানমন্ত্রী বদলের ফলে দেশের ভাবমূর্তি ক্ষুণ্ন হয়েছে। বিশ্বমঞ্চে ব্রিটেনের রাজনৈতিক স্থিতিশীলতা প্রমাণ করা এবং দেশের রাজনীতিকে পুনর্গঠন করাই এখন তার মূল লক্ষ্য। 

‘কিং অব দ্য নর্থ’ খ্যাত গ্রেটার ম্যানচেস্টারের এই সাবেক মেয়র ও অভিজ্ঞ ক্যাবিনেট মন্ত্রী দীর্ঘদিন ধরেই লন্ডনের বাইরে আঞ্চলিক ক্ষমতা ও বিনিয়োগ ছড়িয়ে দেওয়ার পক্ষে লড়াই করছেন। তিনি প্রতিশ্রুতি দিয়েছেন, ক্ষমতা বিকেন্দ্রীকরণের মাধ্যমে সাধারণ মানুষের জীবনযাত্রার ব্যয় নাগালের মধ্যে আনা হবে।

তবে ক্ষমতা গ্রহণের পর বার্নহামকে বেশ কিছু বড় চ্যালেঞ্জের মুখোমুখি হতে হবে। আন্তর্জাতিক অঙ্গনে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাথে সম্পর্ক বজায় রাখা তার অন্যতম পরীক্ষা, কারণ ট্রাম্প ইতোমধ্যে তাকে ‘চরম উদারপন্থী’ বলে আখ্যা দিয়েছেন। 

অন্যদিকে দেশের অভ্যন্তরে কট্টর ডানপন্থী ‘রিফর্ম ইউকে’ এবং বামপন্থী ‘গ্রিন পার্টি’র উত্থানের মুখে লেবার পার্টির জনপ্রিয়তা ধরে রাখাও তার জন্য কঠিন হবে। গত পাঁচ বছরে চারজন প্রধানমন্ত্রীর ‘নতুন শুরুর’ প্রতিশ্রুতি শুনে ক্লান্ত ব্রিটিশ ভোটারদের এখন এটাই বিশ্বাস করানো বার্নহামের প্রথম কাজ যে তিনি কেবল জনগণের জীবনযাত্রার মানই উন্নত করবেন না, বরং পূর্বসূরিদের চেয়ে বেশিদিন ১০ ডাউনিং স্ট্রিটে টিকে থাকবেন।

সূত্র: সিবিএস নিউজ।


Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

তোপের মুখে পড়ে বড় ঘোষণা দিলেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী

তোপের মুখে পড়ে বড় ঘোষণা দিলেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী

দেশের স্বার্থে ট্রাম্পের সমালোচনা করতেও পিছপা হব না: বার্নহাম

দেশের স্বার্থে ট্রাম্পের সমালোচনা করতেও পিছপা হব না: বার্নহাম

ইরানের বিরুদ্ধে ব্রিটিশ ঘাঁটি ব্যবহারের অনুমতি পেল যুক্তরাষ্ট্র

ইরানের বিরুদ্ধে ব্রিটিশ ঘাঁটি ব্যবহারের অনুমতি পেল যুক্তরাষ্ট্র

ব্রিটিশ সামরিক ঘাঁটি ব্যবহার করতে বার্নহ্যামকে চাপ দিচ্ছে যুক্তরাষ্ট্র

ব্রিটিশ সামরিক ঘাঁটি ব্যবহার করতে বার্নহ্যামকে চাপ দিচ্ছে যুক্তরাষ্ট্র

যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রীকে তারেক রহমানের অভিনন্দন

যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রীকে তারেক রহমানের অভিনন্দন

দায়িত্ব নেওয়ার পর প্রথম ভাষণে যা বললেন নতুন ব্রিটিশ প্রধানমন্ত্রী

দায়িত্ব নেওয়ার পর প্রথম ভাষণে যা বললেন নতুন ব্রিটিশ প্রধানমন্ত্রী

আরও পড়ুন

সৌদি আরবের সঙ্গে প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষর করল সিরিয়া

সৌদি আরবের সঙ্গে প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষর করল সিরিয়া

আল-জাজিরার মতামত দুই বছরের সাংবিধানিক ও রাজনৈতিক তীব্র সংকটের মুখোমুখি যুক্তরাষ্ট্র

দুই বছরের সাংবিধানিক ও রাজনৈতিক তীব্র সংকটের মুখোমুখি যুক্তরাষ্ট্র

আল-জাজিরার বিশ্লেষণ কংগ্রেসের উভয় কক্ষে হেরে কি সত্যিই নিষ্ক্রিয় হয়ে পড়ছেন ট্রাম্প?

কংগ্রেসের উভয় কক্ষে হেরে কি সত্যিই নিষ্ক্রিয় হয়ে পড়ছেন ট্রাম্প?

প্রথম কৃষ্ণাঙ্গ স্পিকার পেতে যাচ্ছে যুক্তরাষ্ট্র?

প্রথম কৃষ্ণাঙ্গ স্পিকার পেতে যাচ্ছে যুক্তরাষ্ট্র?

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম