Logo
Logo
×

Advertisement

আন্তর্জাতিক

স্পেনের বিশ্বকাপ জয় যেন মার্কিন-ইসরাইল বিরোধীদের এক বড় উৎসব: ইরান

Advertisement

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ২০ জুলাই ২০২৬, ১০:৫২ পিএম

স্পেনের বিশ্বকাপ জয় যেন মার্কিন-ইসরাইল বিরোধীদের এক বড় উৎসব: ইরান

মোহাম্মদ বাঘের গালিবাফ। ছবি: সংগৃহীত

Advertisement

স্পেনের বিশ্বকাপ জয়ে অভিনন্দন জানিয়েছে ইরান। তেহরানের পক্ষ থেকে বলা হয়েছে, স্প্যানিশ দলের এ ঐতিহাসিক জয় বিশ্বের সেসব মানুষের মনে আনন্দের জোয়ার এনেছে, যারা মার্কিন যুক্তরাষ্ট্র ও ইসরাইলের নীতি ও আগ্রাসনের ঘোরবিরোধী।

স্পেন সরকারের সাম্প্রতিক কিছু রাজনৈতিক অবস্থানের কারণে সামাজিক মাধ্যমে বিশ্বজুড়ে দলটির প্রতি ব্যাপক জনসমর্থন লক্ষ্য করা গেছে। বিশেষ করে, গাজায় ইসরাইলের নির্বিচার সামরিক অভিযান বা গণহত্যার তীব্র নিন্দা এবং ইরান ইস্যুতে মার্কিন-ইসরাইল যৌথ নীতির প্রকাশ্য সমালোচনা করায় বিশ্বমঞ্চে স্পেনের জনপ্রিয়তা ব্যাপকভাবে বৃদ্ধি পায়।

ইরানের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা ইরনা-এর বরাতে দেশটির শীর্ষ আলোচক মোহাম্মদ বাঘের গালিবাফ স্প্যানিশ ফুটবলার ও দেশটির জনগণের প্রশংসা করে বলেন, স্পেনের খেলোয়াড়দের ফিলিস্তিন জনগণের অধিকারের পক্ষে দাঁড়ানো এবং ইরানের প্রতি দেশটির ইতিবাচক সমর্থন প্রমাণ করে যে স্বাধীনতা ও দৃঢ়তা এ বুদ্ধিমান ও সম্মানিত জাতির অন্যতম প্রধান বৈশিষ্ট্য।

সূত্র: আল-জাজিরা।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

আমেরিকার ওপর আমাদের কোনো আস্থা নেই: পেজেশকিয়ান

আমেরিকার ওপর আমাদের কোনো আস্থা নেই: পেজেশকিয়ান

হামলা হলে নতুন অস্ত্রে পালটা জবাবের হুঁশিয়ারি ইরানের

হামলা হলে নতুন অস্ত্রে পালটা জবাবের হুঁশিয়ারি ইরানের

শত্রু দেশে পা রেখেও বিশ্বমঞ্চে জয়জয়কার ইরানের

সিএনএনের বিশ্লেষণ শত্রু দেশে পা রেখেও বিশ্বমঞ্চে জয়জয়কার ইরানের

‘শোচনীয়ভাবে হেরে যাচ্ছে ইরান, এখন চুক্তি করতে চায়’

‘শোচনীয়ভাবে হেরে যাচ্ছে ইরান, এখন চুক্তি করতে চায়’

মধ্যপ্রাচ্যের সব মার্কিন ঘাঁটিতে হামলার হুঁশিয়ারি দিল ইরান

মধ্যপ্রাচ্যের সব মার্কিন ঘাঁটিতে হামলার হুঁশিয়ারি দিল ইরান

প্রতিরক্ষা সরঞ্জাম নিরাপদ স্থানে সরিয়ে নিয়েছে ইরান

প্রতিরক্ষা সরঞ্জাম নিরাপদ স্থানে সরিয়ে নিয়েছে ইরান

আরও পড়ুন

৬৪০ কোটির বাড়ি থেকে হাজার কোটির জেট—অনন্ত আম্বানির বিলাসী সাম্রাজ্য

৬৪০ কোটির বাড়ি থেকে হাজার কোটির জেট—অনন্ত আম্বানির বিলাসী সাম্রাজ্য

সেনাবাহিনীর সহায়তায় আল আকসায় ঢুকে পড়ল ১৫০০ ইহুদি

সেনাবাহিনীর সহায়তায় আল আকসায় ঢুকে পড়ল ১৫০০ ইহুদি

ইসরাইলের জালে বল জড়িয়ে কেন কালো আর্মব্যান্ডে চুমু খেলেন আইরিশ ফুটবলার?

ইসরাইলের জালে বল জড়িয়ে কেন কালো আর্মব্যান্ডে চুমু খেলেন আইরিশ ফুটবলার?

ভারতে ৬ শতাব্দী পুরোনো মসজিদ ভাঙা ঠেকাতে ২ সপ্তাহ ধরে পাহারায় হাজারো মুসলিম

ভারতে ৬ শতাব্দী পুরোনো মসজিদ ভাঙা ঠেকাতে ২ সপ্তাহ ধরে পাহারায় হাজারো মুসলিম

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম