Logo
Logo
×

Advertisement

আন্তর্জাতিক

টানা দশম রাতেও ইরানে মার্কিন হামলা, কুয়েতে পালটা আঘাত তেহরানের

Advertisement

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ২১ জুলাই ২০২৬, ০৭:৪১ এএম

টানা দশম রাতেও ইরানে মার্কিন হামলা, কুয়েতে পালটা আঘাত তেহরানের

ছবি: সংগৃহীত

Advertisement

ইরানে টানা দশম রাতের মতো বিমান হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। দেশটির সিরিক, বন্দর আব্বাস, কেশম দ্বীপ, চাবাহার ও কোনারাক এলাকায় বিস্ফোরণের খবর পাওয়া গেছে। ইরান পালটা কুয়েতে হামলা চালিয়েছে।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সতর্ক করে বলেছেন, মার্কিন সেনাদের মৃত্যুর জন্য ইরানকে বহুগুণ বেশি মূল্য দিতে হবে। গত এক সপ্তাহে অন্তত তিন মার্কিন সেনা নিহত হয়েছেন বলে জানিয়েছে যুক্তরাষ্ট্র।

মার্কিন সেন্ট্রাল কমান্ড জানিয়েছে, হরমুজ প্রণালি দিয়ে চলাচলকারী বাণিজ্যিক জাহাজগুলোর ওপর হামলা অব্যাহত রাখার ক্ষেত্রে দেশটির সক্ষমতা হ্রাস করার অভিযানের অংশ হিসেবে তারা ইরানের বিরুদ্ধে আরও এক দফা হামলা সম্পন্ন করেছে।

এক বিবৃতিতে সংস্থাটি জানায়, সর্বশেষ দফায় মার্কিন বাহিনী ইরানের সামরিক কমান্ড কেন্দ্র, সামুদ্রিক সক্ষমতা, ক্ষেপণাস্ত্র, ড্রোন উৎক্ষেপণ কেন্দ্র এবং বিমান প্রতিরক্ষাব্যবস্থা লক্ষ্যবস্তু করেছে।

অন্যদিকে ইরানও উপসাগরীয় অঞ্চলে পালটা হামলা অব্যাহত রয়েছে। ইরানের সেনাবাহিনীর দাবি, তারা সাম্প্রতিক ঘণ্টাগুলোতে কুয়েতের ক্যাম্প আরিফজানে থাকা মার্কিন ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষাব্যবস্থা লক্ষ্য করে হামলা চালিয়েছে।

এদিকে, ওমান উপকূলে আরও একটি তেলবাহী ট্যাংকারে হামলার ঘটনা ঘটেছে, যা আন্তর্জাতিক নৌপথের নিরাপত্তা নিয়ে নতুন উদ্বেগ তৈরি করেছে।

অপরদিকে ইরান-সমর্থিত ইয়েমেনের হুথি গোষ্ঠী সৌদি আরবের বিরুদ্ধে সমুদ্রপথে অবরোধ ঘোষণা দিয়েছে। এর ফলে বৈশ্বিক জ্বালানি সরবরাহ আরও ব্যাহত হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে।

সূত্র: আলজাজিরা

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

তেহরানে হামলায় মোজতবা খামেনির আহত হওয়ার দাবি, অবস্থান নিয়ে রহস্য

তেহরানে হামলায় মোজতবা খামেনির আহত হওয়ার দাবি, অবস্থান নিয়ে রহস্য

নিউইয়র্কে যুক্তরাষ্ট্রের সঙ্গে বৈঠক করবে না ইরান

নিউইয়র্কে যুক্তরাষ্ট্রের সঙ্গে বৈঠক করবে না ইরান

যুক্তরাষ্ট্রে শক্তিশালী ঝড়ের তাণ্ডব,  বিদ্যুৎহীন ১ লাখ ৩০ হাজার মানুষ

যুক্তরাষ্ট্রে শক্তিশালী ঝড়ের তাণ্ডব, বিদ্যুৎহীন ১ লাখ ৩০ হাজার মানুষ

মার্কিন হামলার উপযুক্ত জবাব দিতে ‘পুরোপুরি প্রস্তুত’ ইরান: আরাগচি

মার্কিন হামলার উপযুক্ত জবাব দিতে ‘পুরোপুরি প্রস্তুত’ ইরান: আরাগচি

রেডিও উপস্থাপিকাকে ধর্ষণের অভিযোগ, র‌্যাপারের বিরুদ্ধে মামলা

রেডিও উপস্থাপিকাকে ধর্ষণের অভিযোগ, র‌্যাপারের বিরুদ্ধে মামলা

‘ভোট গণনার সময় ফল পাল্টে দেওয়ার চেষ্টা করতে পারেন ট্রাম্প’

‘ভোট গণনার সময় ফল পাল্টে দেওয়ার চেষ্টা করতে পারেন ট্রাম্প’

আরও পড়ুন

এরদোগানের নামে মামলা ঠুকবেন নেতানিয়াহু, কারণ কী?

এরদোগানের নামে মামলা ঠুকবেন নেতানিয়াহু, কারণ কী?

ভারতে মসজিদ ভাঙা নিয়ে উত্তেজনা, পুলিশের সঙ্গে সংঘর্ষ

ভারতে মসজিদ ভাঙা নিয়ে উত্তেজনা, পুলিশের সঙ্গে সংঘর্ষ

তেহরানে হামলায় মোজতবা খামেনির আহত হওয়ার দাবি, অবস্থান নিয়ে রহস্য

তেহরানে হামলায় মোজতবা খামেনির আহত হওয়ার দাবি, অবস্থান নিয়ে রহস্য

নিউইয়র্কে যুক্তরাষ্ট্রের সঙ্গে বৈঠক করবে না ইরান

নিউইয়র্কে যুক্তরাষ্ট্রের সঙ্গে বৈঠক করবে না ইরান

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম