Logo
Logo
×
   

Advertisement

আন্তর্জাতিক

করাচির আরেক হাসপাতালে এইচআইভি আক্রান্ত ১৫ শিশু

Advertisement

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৫ জুলাই ২০২৬, ০৪:০৮ পিএম

করাচির আরেক হাসপাতালে এইচআইভি আক্রান্ত ১৫ শিশু

Advertisement

পাকিস্তানের করাচিতে শিশুদের মধ্যে এইচআইভি সংক্রমণের বিস্তার নিয়ে চরম আতঙ্ক ও উদ্বেগ দেখা দিয়েছে। করাচির ‘সোশ্যাল সিকিউরিটি লান্ধি হাসপাতালে’ সম্প্রতি অন্তত ১৫টি শিশুর শরীরে এইচআইভি পজিটিভ শনাক্ত হয়েছে। 

এর মাত্র কয়েক মাস আগেই শহরের ‘কুলসুম বাই ভালিকা হাসপাতালে’ প্রায় একশত শিশু এই প্রাণঘাতী ভাইরাসে আক্রান্ত হয়েছিল।

দেশটির গণমাধ্যমের প্রাপ্ত তথ্য অনুযায়ী, লান্ধি হাসপাতালে আক্রান্ত শিশুদের বয়স ৪ মাস থেকে ৮ বছরের মধ্যে। 

হাসপাতালের নথি অনুযায়ী, চলতি বছরের জানুয়ারিতে চারজন, ফেব্রুয়ারিতে দুজন, মার্চে একজন, এপ্রিলে পাঁচজন এবং মে মাসে তিনজন শিশুর দেহে এইচআইভি পজিটিভ ধরা পড়ে। 

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, মাসের পর মাস এই সংক্রমণের খবর গোপন রাখা হয়েছিল। ফলে আরও অনেক শিশু ইতোমধ্যে এতে আক্রান্ত হয়ে থাকতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। 

জানা যায়, সমাজের নেতিবাচক দৃষ্টিভঙ্গি ও লোকলজ্জার ভয়ে আক্রান্ত শিশুদের বাবা-মা বা অভিভাবকেরা বিষয়টি নিয়ে প্রকাশ্যে মুখ খুলতে সাহস পাচ্ছেন না। এর আগে কুলসুম বাই ভালিকা হাসপাতালে প্রায় ১০০ শিশু এইচআইভিতে আক্রান্ত হয়েছিল, যার মধ্যে ৯ জন শিশু মারাও গেছে। 

সরকারি সহায়তার আকুল আবেদন 

আক্রান্ত এক শিশুর বাবা সামাজিক যোগাযোগমাধ্যমে কান্নাজড়িত কণ্ঠে আকুতি জানিয়ে বলেন, সন্তানের চিকিৎসার জন্য প্রয়োজনীয় দামী ওষুধ কেনার সামর্থ্য তার নেই। চিকিৎসার খরচ বহনে তিনি পাকিস্তান সরকারের কাছে জরুরি আর্থিক সহায়তার আহ্বান জানান। 

এদিকে, একের পর এক হাসপাতালে শিশুদের এইচআইভি সংক্রমণের তথ্য প্রকাশ্যে এলেও দেশটির স্বাস্থ্য কর্তৃপক্ষ এখন পর্যন্ত কোনো আনুষ্ঠানিক বিবৃতি দেয়নি। সংক্রমণের মূল উৎস কোথায় কিংবা এ নিয়ে কোনো তদন্ত শুরু হয়েছে কিনা—তাও নিশ্চিত করা হয়নি। 

Advertisement

Advertisement

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম