Logo
Logo
×
   

Advertisement

আন্তর্জাতিক

পশ্চিম তীরে আরও ব্যাপক হামলার হুঁশিয়ারি নেতানিয়াহুর

Advertisement

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ২৬ জুলাই ২০২৬, ০৭:১৭ পিএম

পশ্চিম তীরে আরও ব্যাপক হামলার হুঁশিয়ারি নেতানিয়াহুর

বেনিয়ামিন নেতানিয়াহু। ছবি: সংগৃহীত

Advertisement

দখলকৃত পশ্চিম তীরে আরও বিস্তৃত ও ব্যাপক পরিসরে হামলা চালানোর কঠোর হুঁশিয়ারি দিয়েছেন ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। ফিলিস্তিনি ভূখণ্ডে অবৈধ বসতি স্থাপনকারীদের চলমান সহিংসতা এবং ইসরাইলি সামরিক বাহিনীর দফায় দফায় ভয়াবহ হামলার প্রেক্ষাপটে তিনি এই হুমকি দেন।

সাংবাদিকদের সঙ্গে আলাপকালে নেতানিয়াহু স্পষ্ট জানিয়ে দেন যে, ফিলিস্তিনি গ্রামগুলোতে সরাসরি প্রবেশ করে চিরুনি তল্লাশি চালানো, অস্ত্র বাজেয়াপ্ত করা এবং লোকজনকে গ্রেফতার করার জন্য সামরিক বাহিনীকে সুস্পষ্ট নির্দেশনা দেওয়া হয়েছে। 

এছাড়া তিনি জোর দিয়ে বলেন, সন্ত্রাসী আস্তানা ও শক্তঘাঁটিগুলোর বিরুদ্ধে আরও বড় ও কঠোর ব্যবস্থা নিতে ইসরাইল সম্পূর্ণভাবে প্রস্তুত রয়েছে।

সূত্র: আল-জাজিরা।


Advertisement

Advertisement

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম