Logo
Logo
×
   

Advertisement

আন্তর্জাতিক

ইসরাইলের রাতভর হামলায় কাঁপল লেবাননের দক্ষিণাঞ্চল

Advertisement

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ৩১ জুলাই ২০২৬, ১১:৫৮ এএম

ইসরাইলের রাতভর হামলায় কাঁপল লেবাননের দক্ষিণাঞ্চল

ইয়োহমোর আল-শকিফ, আরনুন ও কফর তেবনিত এলাকায় মধ্যরাতে ইসরাইল হামলার পর শক্তিশালী বিস্ফোরণের শব্দ শোনা যায়। ফাইল ছবি

Advertisement

দক্ষিণ লেবাননের বিভিন্ন এলাকায় রাতভর বড় ধরনের হামলা চালিয়েছে ইসরাইল।  এতে একের পর এক বিকট বিস্ফোরণে পুরো অঞ্চল কেঁপে ওঠে বলে জানিয়েছে লেবাননের জাতীয় বার্তা সংস্থা (এনএনএ)।

প্রতিবেদনে বলা হয়, ইয়োহমোর আল-শকিফ, আরনুন ও কফর তেবনিত এলাকায় মধ্যরাতে ইসরাইল হামলার পর শক্তিশালী বিস্ফোরণের শব্দ শোনা যায়। এর কম্পন এল-খাররুব ও খালদে এলাকাতেও অনুভূত হয়।

মারজাইউন জেলায় ঐতিহাসিক বিউফোর্ট দুর্গের কাছাকাছি এলাকায়ও তীব্র বিস্ফোরণ ঘটে। এতে পাশের কুলাইয়া শহরের বহু বাড়ির জানালার কাচ ভেঙে যায় এবং কিছু বাড়িঘর ক্ষতিগ্রস্ত হয়।

স্থানীয় বাসিন্দারা জানান, বিস্ফোরণের তীব্র অভিঘাতে পুরো এলাকা কেঁপে ওঠে। একই সঙ্গে চারদিকে বারুদের তীব্র গন্ধ ছড়িয়ে পড়ে।


এনএনএ আরও জানায়, টাইর জেলার আল-মানসুরি ও বেইউত আল-সাইয়্যাদ এলাকার উপকণ্ঠে ভারী মেশিনগান দিয়ে গুলি চালায় ইসরাইলি বাহিনী। পাশাপাশি আল-মানসুরি এলাকায় কামানের গোলাও নিক্ষেপ করা হয়।

এ ছাড়া বিনতে জুবেইল জেলার বারাআশিত পাহাড় থেকে আইনাতা এলাকার দিকে ইসরাইলি ট্যাংকের চলাচল দেখা গেছে। একই সময়ে পূর্ব ও পশ্চিমাঞ্চলের বিভিন্ন এলাকায় ভারী বিস্ফোরণ ও কম্পন অনুভূত হয়েছে বলে জানিয়েছে লেবাননের জাতীয় বার্তা সংস্থা।

তথ্যসূত্র: আল জাজিরা

Advertisement

Advertisement

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম