Logo
Logo
×
   

Advertisement

আন্তর্জাতিক

গালিবাফের হুঁশিয়ারি

কেশম দ্বীপে হামলার ‘মূল্য দিতে হবে’ যুক্তরাষ্ট্রকে

Advertisement

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ৩১ জুলাই ২০২৬, ০১:৫০ পিএম

কেশম দ্বীপে হামলার ‘মূল্য দিতে হবে’ যুক্তরাষ্ট্রকে

ইরারনের পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ। ছবি: সংগৃহীত

Advertisement

ইরানের কেশম দ্বীপে আবাসিক এলাকায় হামলা চালানো জন্য যুক্তরাষ্ট্রের তীব্র নিন্দা জানিয়েছে তেহরান।  দেশটির  পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ হুঁশিয়ারি দিয়ে বলেছেন, যুক্তরাষ্ট্র বারবার বেসামরিক মানুষের ওপর অপরাধ চালাচ্ছে এবং এর জন্য তাদের মূল্য দিতে হবে। খবর সামা টিভির

তিনি বলেন, যুক্তরাষ্ট্র প্রতিদিন নতুন কোনো না কোনো অপরাধের সঙ্গে জড়িয়ে পড়ছে। 

তার অভিযোগ, কেশমের আবাসিক এলাকায় হামলাও বেসামরিক মানুষের ওপর চলমান আগ্রাসনের আরেকটি উদাহরণ।

গালিবাফ বলেন, কেশমে বেসামরিক এলাকায় হামলার ঘটনা এর আগের মিনাব ও লামের্দের ঘটনার ধারাবাহিকতা। তার দাবি, এসব হামলার মাধ্যমে একটি সহিংসতার চিত্র দেখা যাচ্ছে, যেখানে নিরীহ মানুষ বারবার সংঘাতের শিকার হচ্ছেন।

ইরানের পার্লামেন্ট স্পিকার অভিযোগ করে বলেন, যুক্তরাষ্ট্র যুদ্ধক্ষেত্রে ব্যর্থতার মুখে পড়লে সাধারণ মানুষের রক্ত ঝরানোর পথ বেছে নেয়।

তিনি সতর্ক করে বলেন, কেশমে হামলার জন্য যুক্তরাষ্ট্রকে মূল্য দিতে হবে এবং যারা নিরীহ মানুষের মৃত্যুর জন্য দায়ী, তাদের পরিণতি ভোগ করতে হবে।


গালিবাফ আবারও বলেন, বেসামরিক মানুষের ওপর হামলা কোনোভাবেই গ্রহণযোগ্য নয় এবং এর জন্য দায়ীদের জবাবদিহি করতে হবে।

Advertisement

Advertisement

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম