হরমুজে সমঝোতার আশা, পারমাণবিক চুক্তির কী হবে?
Advertisement
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ০৩ আগস্ট ২০২৬, ১০:৩০ এএম
হরমুজের ফাঁদে পড়েছেন ট্রাম্প। সংগৃহীত ছবি
|
ফলো করুন |
|
|---|---|
হরমুজ প্রণালি নিয়ে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সমঝোতার সম্ভাবনা জেগেছে। একই সময়ে প্রশ্ন উঠেছে, তেহরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে। যুক্তরাষ্ট্রভিত্তিক থিংক ট্যাংক কাউন্সিল অন ফরেন রিলেশনসের (সিএফআর) জ্যেষ্ঠ ফেলো চার্লস কাপচানের মতে, খুব সহজ হবে না এ চুক্তি।
কাতার ভিত্তিক গণমাধ্যম আল জাজিরাকে দেওয়া সাক্ষাৎকারে কাপচান বলেন, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যুদ্ধের পরিবর্তে কূটনৈতিক সমাধান চাচ্ছেন। কারণ চলমান সংঘাত তার প্রশাসনের জন্য ইতিবাচকভাবে এগোয়নি। তিনি ব্যাকফুটে আছেন।
কাপচান বলেন, হরমুজ প্রণালি পুনরায় খুলে দেওয়ার বিষয়ে একটি কাঠামোগত সমঝোতা হতে পারে। তবে ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে এখনই কোনো বাস্তব চুক্তির সম্ভাবনা নেই।
তার মতে, যুদ্ধের পর হরমুজ প্রণালির পরিস্থিতিও আগের মতো থাকবে না। কারণ ইরান এই জলপথকে নিজের গুরুত্বপূর্ণ কৌশলগত হাতিয়ার হিসেবে উপলব্ধি করেছে।
যুক্তরাষ্ট্র ও ইরান—উভয় দেশই যুদ্ধের ক্ষতির মুখে পড়েছে। তাই একটি সমঝোতার সুযোগ তৈরি হয়েছে। একই সঙ্গে সংঘাত মধ্যপ্রাচ্যের বাইরে ছড়িয়ে পড়ার আশঙ্কাই ট্রাম্পকে আলোচনার পথে যেতে উৎসাহিত করেছে।
কাপচান বলেন, গত এক সপ্তাহে কুয়েত ও জর্ডানে মার্কিন ঘাঁটিতে ইরানের হামলা, বাব এল-মান্দেব প্রণালিতে হুথিদের অভিযান, মিসরে মার্কিন এলএনজি জাহাজে হামলা, যুক্তরাষ্ট্রের মিনেসোটায় ইরানি সাইবার হামলা এবং কাস্পিয়ান সাগরে একটি বাণিজ্যিক জাহাজে হামলার মতো ঘটনাগুলো পরিস্থিতিকে আরও উদ্বেগজনক করে তুলেছে।
তার মতে, আরও বড় ধরনের বিপর্যয় এড়াতেই সংশ্লিষ্ট পক্ষগুলো এখন দ্রুত সংঘাত থামানোর চেষ্টা করছে। বিশেষ করে সৌদি আরব এ অঞ্চলে আর যুদ্ধ চাচ্ছে না।
