Logo
Logo
×
   

Advertisement

আন্তর্জাতিক

১৫ হাজার বিদেশি কর্মীর আবেদন দ্রুত নিষ্পত্তির নির্দেশ মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর

Advertisement

Icon

মালয়েশিয়া প্রতিনিধি

প্রকাশ: ০৬ আগস্ট ২০২৬, ১২:৪৪ এএম

১৫ হাজার বিদেশি কর্মীর আবেদন দ্রুত নিষ্পত্তির নির্দেশ মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর

সংগৃহীত

Advertisement

মালয়েশিয়ায় বিভিন্ন খাতে শ্রমিক সংকট মোকাবিলায় ১৫ হাজার বিদেশি কর্মী নিয়োগের আবেদন দ্রুত নিষ্পত্তির নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী দাতুক সেরি আনোয়ার ইব্রাহিম। বুধবার (৫ আগস্ট) মন্ত্রিসভার সাপ্তাহিক বৈঠক শেষে সংবাদ সম্মেলনে এ তথ্য জানান সরকারের মুখপাত্র ও যোগাযোগমন্ত্রী দাতুক সেরি ফাহমি ফাদজিল।

ফাহমি বলেন, প্রধানমন্ত্রী মানবসম্পদ মন্ত্রণালয়কে বিদেশি কর্মী নিয়োগসংক্রান্ত ১৫ হাজার আবেদন দ্রুত প্রক্রিয়াকরণের নির্দেশ দিয়েছেন। এর উদ্দেশ্য সংশ্লিষ্ট খাতগুলোর শ্রমিক চাহিদা দ্রুত পূরণ করা এবং দেশের অর্থনৈতিক কার্যক্রমকে আরও গতিশীল করা।

এর আগে গত ২৪ জুলাই আনোয়ার জানিয়েছিলেন, ভারতীয় মুসলিম রেস্তোরাঁ খাতে বিদেশি কর্মীর ঘাটতি নিরসনে সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও সরকারি সংস্থাগুলোকে এক মাসের মধ্যে সমস্যার সমাধান করার নির্দেশ দেওয়া হয়েছে।

তিনি বলেন, রেস্তোরাঁ মালিকদের শ্রমিক সংকটের বিষয়টি সরকার গুরুত্বের সঙ্গে বিবেচনা করছে। তবে বিদেশি কর্মী নিয়োগের পুরো প্রক্রিয়া অবশ্যই সুশৃঙ্খলভাবে এবং বিদ্যমান নীতিমালা অনুসরণ করে সম্পন্ন করতে হবে।

Advertisement

Advertisement

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম