Logo
Logo
×

Advertisement

আন্তর্জাতিক

মহাকাশে এআইচালিত দুটি উপগ্রহ পাঠাল চীন

Advertisement

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ০৬ আগস্ট ২০২৬, ১১:৪৩ এএম

মহাকাশে এআইচালিত দুটি উপগ্রহ পাঠাল চীন

উপগ্রহ দুটি দিয়ে কৃষি ও দুর্যোগ ব্যবস্থাপনায় নতুন সক্ষমতার সম্ভাবনা জানিয়েছে চীন।

Advertisement

কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তিসমৃদ্ধ দুটি দূর-অনুধাবন উপগ্রহ সফলভাবে কক্ষপথে পাঠিয়েছে চীন। 

পূর্বাঞ্চলীয় শানডং প্রদেশের উপকূলীয় জলসীমা থেকে বুধবার (৫ আগস্ট) ‘স্মার্ট ড্রাগন-৩’ রকেটের মাধ্যমে উপগ্রহ দুটি উৎক্ষেপণ করা হয়।

রাষ্ট্রীয় বার্তা সংস্থা সিনহুয়ার প্রতিবেদনে বলা হয়েছে, এটি ছিল স্মার্ট ড্রাগন-৩ রকেটের ১২তম মিশন এবং চলতি বছরের চতুর্থ উৎক্ষেপণ। সমুদ্রভিত্তিক উৎক্ষেপণ ব্যবস্থার মাধ্যমে সফলভাবে উপগ্রহ দুটি নির্ধারিত কক্ষপথে স্থাপন করা হয়েছে।

চীনের প্রযুক্তি প্রতিষ্ঠান স্টার ডট এআই স্পেশিও-টেম্পোরাল ইন্টেলিজেন্স টেকনোলজি কোম্পানি লিমিটেড উপগ্রহ দুটি তৈরি করেছে। এগুলো উজবেকিস্তান ও ইন্দোনেশিয়াকে বুদ্ধিমান রিমোট সেন্সিং সেবা প্রদান করবে।

প্রতিষ্ঠানটির দাবি, প্রচলিত উপগ্রহের মতো সব তথ্য পৃথিবীতে পাঠিয়ে পরে বিশ্লেষণ করার পরিবর্তে নতুন এআইচালিত উপগ্রহগুলো মহাকাশেই তথ্য বিশ্লেষণ ও কম্পিউটিংয়ের কাজ সম্পন্ন করতে সক্ষম। ফলে দুর্যোগের আগাম সতর্কতা এবং প্রয়োজনীয় সিদ্ধান্ত গ্রহণের জন্য কয়েক ঘণ্টার পরিবর্তে মাত্র কয়েক মিনিটের মধ্যেই তথ্য পাওয়া সম্ভব হবে।

সিনহুয়ার তথ্য অনুযায়ী, একটি উপগ্রহ উজবেকিস্তানের তুলা শিল্পের পুরো উৎপাদন চক্র পর্যবেক্ষণ করবে। বপন থেকে শুরু করে ফসল সংগ্রহ পর্যন্ত বিভিন্ন ধাপের তথ্য বিশ্লেষণের মাধ্যমে উৎপাদন ব্যবস্থাপনায় সহায়তা করবে এটি।

অন্যদিকে দ্বিতীয় উপগ্রহটি ইন্দোনেশিয়ার কৃষি উৎপাদন সুরক্ষায় ব্যবহৃত হবে। এটি ফসলের বৃদ্ধি পর্যবেক্ষণ, সম্ভাব্য প্রাকৃতিক দুর্যোগের ঝুঁকি মূল্যায়ন এবং কৃষি ব্যবস্থাপনায় দ্রুত সিদ্ধান্ত গ্রহণে সহায়তা করবে।

চীনের দাবি, এই মিশনের মাধ্যমে কৃত্রিম বুদ্ধিমত্তা ও মহাকাশ প্রযুক্তির সমন্বিত ব্যবহারে তাদের সক্ষমতা আরও এক ধাপ এগিয়ে গেল। একই সঙ্গে কৃষি, আবহাওয়া পূর্বাভাস, খনিজ অনুসন্ধান এবং দুর্যোগ ব্যবস্থাপনায় উন্নয়নশীল দেশগুলোর জন্য আধুনিক প্রযুক্তিনির্ভর সেবা সম্প্রসারণের লক্ষ্যেও এটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে জানিয়েছে বেইজিং।

সূত্র: আনাদোলু এজেন্সি

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

লাদাখের ২৮ স্থানের নাম ভারতের মানচিত্রে, চীনের ক্ষুব্ধ প্রতিক্রিয়া

লাদাখের ২৮ স্থানের নাম ভারতের মানচিত্রে, চীনের ক্ষুব্ধ প্রতিক্রিয়া

তাইওয়ানের সঙ্গে সম্পর্ক, দুই দেশের মন্ত্রীকে চীনের নিষেধাজ্ঞা

তাইওয়ানের সঙ্গে সম্পর্ক, দুই দেশের মন্ত্রীকে চীনের নিষেধাজ্ঞা

চীনে ঘুস নেওয়ায় সাবেক মেয়রের ১৪ বছর কারাদণ্ড

চীনে ঘুস নেওয়ায় সাবেক মেয়রের ১৪ বছর কারাদণ্ড

কর্মীদের ৫৫ লাখ টাকার গাড়ি উপহার দিলেন রেস্তোরাঁ মালিক

কর্মীদের ৫৫ লাখ টাকার গাড়ি উপহার দিলেন রেস্তোরাঁ মালিক

চীনকে ঠেকাতে প্রতিরক্ষা শক্তিশালী করার ঘোষণা তাইওয়ানের

চীনকে ঠেকাতে প্রতিরক্ষা শক্তিশালী করার ঘোষণা তাইওয়ানের

ধারাবাহিক চীন সফর দুদেশের সম্পর্ককে নতুন উচ্চতায় নেবে

জনপ্রশাসন উপদেষ্টা ধারাবাহিক চীন সফর দুদেশের সম্পর্ককে নতুন উচ্চতায় নেবে

আরও পড়ুন

আগের চেয়েও ভয়াবহ ও আধুনিক অস্ত্র মজুত করেছে ইরান: আইআরজিসি

আগের চেয়েও ভয়াবহ ও আধুনিক অস্ত্র মজুত করেছে ইরান: আইআরজিসি

সিএনএনের বিশ্লেষণ মধ্যবর্তী নির্বাচনে পরাজয়ের আশঙ্কায় ট্রাম্পের ‘ভয়ের রাজনীতি’

মধ্যবর্তী নির্বাচনে পরাজয়ের আশঙ্কায় ট্রাম্পের ‘ভয়ের রাজনীতি’

৪ থেকে ৮ বছর বয়সি মেয়েদের এইচপিভি টিকাদানে ডব্লিউএইচওর বার্তা

৪ থেকে ৮ বছর বয়সি মেয়েদের এইচপিভি টিকাদানে ডব্লিউএইচওর বার্তা

অভিবাসীদের জন্য বড় দুঃসংবাদ দিল যুক্তরাষ্ট্র

অভিবাসীদের জন্য বড় দুঃসংবাদ দিল যুক্তরাষ্ট্র

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম