Logo
Logo
×

Advertisement

আন্তর্জাতিক

চীনকে ঠেকাতে প্রতিরক্ষা শক্তিশালী করার ঘোষণা তাইওয়ানের

Advertisement

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ১০ অক্টোবর ২০২৬, ০৪:০৯ পিএম

চীনকে ঠেকাতে প্রতিরক্ষা শক্তিশালী করার ঘোষণা তাইওয়ানের

তাইওয়ানের প্রেসিডেন্ট লাই চিং-তে। ছবি: সংগৃহীত

Advertisement

তাইওয়ান প্রণালিতে বিদ্যমান পরিস্থিতি পরিবর্তনের জন্য চীন সামরিক ও ‘গ্রে-জোন’ চাপ বাড়াচ্ছে বলে অভিযোগ করেছেন তাইওয়ানের প্রেসিডেন্ট লাই চিং-তে। একই সঙ্গে দেশের প্রতিরক্ষা সক্ষমতা আরও জোরদারের ঘোষণা দিয়েছেন তিনি।

শনিবার (১০ অক্টোবর) তাইপেতে তাইওয়ানের জাতীয় দিবসের অনুষ্ঠানে দেওয়া ভাষণে লাই বলেন, জাতীয় প্রতিরক্ষায় বিনিয়োগ বাড়ানোর লক্ষ্য যুদ্ধ উসকে দেওয়া নয়, বরং যুদ্ধ ঠেকানো।

তিনি বলেন, আত্মরক্ষার সক্ষমতা বাড়ানোর অর্থ সংলাপের পথ বন্ধ করা নয়। বরং দুই পক্ষের সমতা ও মর্যাদার ভিত্তিতে সংলাপ নিশ্চিত করতেই তাইওয়ান তার প্রতিরক্ষা শক্তিশালী করছে।

লাইয়ের এই বক্তব্য এমন এক সময়ে এল, যখন ২০২৪ সালের মে মাসে তার দায়িত্ব নেওয়ার পর থেকে তাইওয়ান প্রণালিতে উত্তেজনা আরও বেড়েছে। চীন লাইকে ‘বিচ্ছিন্নতাবাদী’ হিসেবে আখ্যা দিয়ে থাকে।


চীন তাইওয়ানকে নিজেদের ভূখণ্ডের অংশ বলে দাবি করে এবং প্রয়োজনে শক্তি প্রয়োগ করে দ্বীপটির নিয়ন্ত্রণ নেওয়ার কথা বলে আসছে। অন্যদিকে লাইয়ের সরকার বেইজিংয়ের ‘এক চীন’ নীতি মেনে নেয় না।

লাই বলেন, তাইওয়ান প্রণালির বর্তমান পরিস্থিতি বদলানোর লক্ষ্যে চীন ধারাবাহিকভাবে সামরিক ও গ্রে-জোন চাপ প্রয়োগ করছে। তাইওয়ানের প্রতিরোধের সক্ষমতা শুধু দ্বীপটির নিরাপত্তার বিষয় নয়; এটি আন্তর্জাতিক সম্প্রদায়ের জন্যও একটি পরীক্ষা- বলপ্রয়োগ করে আন্তর্জাতিক নিয়ম ও মানুষের নিজেদের ভবিষ্যৎ নির্ধারণের অধিকারকে উপেক্ষা করা যায় কি না, সেটিই এখানে প্রশ্ন।

লাই বলেন, তাইওয়ান শান্তিকে মূল্য দেয়, কিন্তু স্বাধীনতা ও গণতান্ত্রিক অধিকার ছাড়বে না। চীনের সঙ্গে বিভিন্ন ধরনের যোগাযোগ ও বিনিময়ে তারা আগ্রহী হলেও অধীনতা মেনে নেবে না।

তাইওয়ানের প্রেসিডেন্ট আরও বলেন বলেন, দায়িত্বশীল ও দৃঢ় পদক্ষেপের মাধ্যমে তাইওয়ান প্রণালি এবং বৃহত্তর ইন্দো-প্যাসিফিক অঞ্চলে শান্তি ও স্থিতিশীলতা রক্ষায় কাজ করে যাচ্ছে তার সরকার।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

ধারাবাহিক চীন সফর দুদেশের সম্পর্ককে নতুন উচ্চতায় নেবে

জনপ্রশাসন উপদেষ্টা ধারাবাহিক চীন সফর দুদেশের সম্পর্ককে নতুন উচ্চতায় নেবে

লগইঙ্ক কী, কেন এটি অচল হয়ে পড়ল?

লগইঙ্ক কী, কেন এটি অচল হয়ে পড়ল?

চীনের সেই ‘বাণিজ্যিক অস্ত্র’ এখন অচল

চীনের সেই ‘বাণিজ্যিক অস্ত্র’ এখন অচল

ক্ষমতাবান নেতা হওয়ার আগে সবকিছু হারিয়েছিলেন শি জিনপিং

ক্ষমতাবান নেতা হওয়ার আগে সবকিছু হারিয়েছিলেন শি জিনপিং

চীনের প্রেসিডেন্ট শির পারিবারিক জীবন নিয়ে যা জানা গেল

চীনের প্রেসিডেন্ট শির পারিবারিক জীবন নিয়ে যা জানা গেল

চীনকে যেভাবে তৈরি করেছেন শি

চীনকে যেভাবে তৈরি করেছেন শি

আরও পড়ুন

গণতন্ত্রের কণ্ঠরোধ করছে মোদি সরকার: খাড়গে

গণতন্ত্রের কণ্ঠরোধ করছে মোদি সরকার: খাড়গে

এ সরকারের বিদায়ের পর গণতন্ত্র পুনরুদ্ধারের কাজ শুরু হবে: রাহুল গান্ধী

এ সরকারের বিদায়ের পর গণতন্ত্র পুনরুদ্ধারের কাজ শুরু হবে: রাহুল গান্ধী

দিল্লিতে আটক সাবেক মুখ্যমন্ত্রী কেজরিওয়াল

দিল্লিতে আটক সাবেক মুখ্যমন্ত্রী কেজরিওয়াল

‘মোদি এইমাত্র জরুরি অবস্থাকে আনুষ্ঠানিক করে ফেলেছেন’

‘মোদি এইমাত্র জরুরি অবস্থাকে আনুষ্ঠানিক করে ফেলেছেন’

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম