Logo
Logo
×

Advertisement

আন্তর্জাতিক

যে শর্তে ইরানের ওপর থেকে নৌ অবরোধ তুলে নেবে যুক্তরাষ্ট্র

Advertisement

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ০৮ আগস্ট ২০২৬, ০৮:৫৯ এএম

যে শর্তে ইরানের ওপর থেকে নৌ অবরোধ তুলে নেবে যুক্তরাষ্ট্র

ইরান ও ওমানের মধ্যে সমঝোতার মধ্যে হরমুজ প্রণালি পুনরায় খোলা নিয়ে আশা দেখা গিয়েছে। ছবি: সংগৃহীত

Advertisement

ইরান ও ওমানের মধ্যে সমঝোতার মধ্যে হরমুজ প্রণালি পুনরায় খোলা নিয়ে আশা দেখা গিয়েছে।  আর এমনটা হলে যুক্তরাষ্ট্র ইরানের বন্দরগুলোর ওপর আরোপ করা অবরোধ তুলে নেবে।  মার্কিন এক কর্মকর্তার বরাতে এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স।

প্রতিবেদনে বলা হয়েছে, ইরান ও ওমানের মধ্যে শিগগিরই একটি সমঝোতা হতে পারে। এই সমঝোতার মাধ্যমে হরমুজ প্রণালি আবার খুলে দেওয়া এবং স্বাভাবিক বাণিজ্যিক জাহাজ চলাচল শুরু করার পথ তৈরি হবে বলে আশা করছে ওয়াশিংটন।

ওই মার্কিন কর্মকর্তা বলেন, ‘হরমুজ প্রণালি নিয়ে ওমান ও ইরানের মধ্যে অগ্রগতি হয়েছে।  আমরা আশা করছি, শিগগিরই একটি চুক্তি হবে।’


তিনি আরও জানান, বাণিজ্যিক জাহাজ চলাচল ‘কোনো বাধা ছাড়াই’ আবার শুরু করার বিষয়ে চুক্তি ঘোষণা করা হলে যুক্তরাষ্ট্র ইরানের বন্দরগুলোর ওপর আরোপ করা অবরোধ তুলে নেবে।

তবে তিনি স্পষ্ট করে বলেন, এরপর যুক্তরাষ্ট্রের যেকোনো পদক্ষেপ ইরান তার দেওয়া প্রতিশ্রুতিগুলো বাস্তবে কতটা পালন করছে, তার ওপর নির্ভর করবে।

এদিকে, মার্কিন সংবাদমাধ্যম পাঞ্চবোল নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেন,  তেহরান যুক্তরাষ্ট্রের সঙ্গে একটি চুক্তি করার জন্য প্রস্তুত রয়েছে। 


তিনি বলেন, ইরান আমাদের সঙ্গে একটি চুক্তি করতে চায়। তারা চায় না আমরা তাদের ওপর হামলা চালাই।

তথ্যসূত্র: আল জাজিরা

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

রুশ পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আরাগচির কী আলাপ হলো?

রুশ পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আরাগচির কী আলাপ হলো?

মার্কিন বোমারু বিমানঘাঁটিতে হামলার ছক, যুক্তরাজ্যে ফের গ্রেফতার ২

মার্কিন বোমারু বিমানঘাঁটিতে হামলার ছক, যুক্তরাজ্যে ফের গ্রেফতার ২

যুক্তরাষ্ট্রে ৫৩ অভিবাসীর মৃত্যু, পাচারকারীর ৩০ বছরের সাজা

যুক্তরাষ্ট্রে ৫৩ অভিবাসীর মৃত্যু, পাচারকারীর ৩০ বছরের সাজা

যেসব শর্ত পূরণ না হওয়া পর্যন্ত যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় বসবে না ইরান

যেসব শর্ত পূরণ না হওয়া পর্যন্ত যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় বসবে না ইরান

ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে ৩ লাখের বেশি ভিসা বাতিল করেছে যুক্তরাষ্ট্র

ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে ৩ লাখের বেশি ভিসা বাতিল করেছে যুক্তরাষ্ট্র

ফ্রান্সের পথ ধরে এবার বড় ধরনের শঙ্কায় যুক্তরাষ্ট্র, নেপথ্যে দুই কারণ

ফ্রান্সের পথ ধরে এবার বড় ধরনের শঙ্কায় যুক্তরাষ্ট্র, নেপথ্যে দুই কারণ

আরও পড়ুন

রুশ পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আরাগচির কী আলাপ হলো?

রুশ পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আরাগচির কী আলাপ হলো?

টাইগার শ্রফের গাড়িতে গুলি যেভাবে উত্তরপ্রদেশের দুই নারী শুটারদের কাছে অস্ত্র সরবরাহ করেন?

যেভাবে উত্তরপ্রদেশের দুই নারী শুটারদের কাছে অস্ত্র সরবরাহ করেন?

বাংলাদেশ-নেপালের সঙ্গে ভারতের আন্দোলনের তুলনা, যা বললেন অভিজিৎ দিপকে

বাংলাদেশ-নেপালের সঙ্গে ভারতের আন্দোলনের তুলনা, যা বললেন অভিজিৎ দিপকে

মক্কা চুক্তির মূল দলিল প্রকাশ্যে, কী আছে এতে?

মক্কা চুক্তির মূল দলিল প্রকাশ্যে, কী আছে এতে?

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম