Logo
Logo
×

Advertisement

আন্তর্জাতিক

রাশিয়ায় ইউক্রেনের ভয়াবহ ড্রোন হামলা, শিশুসহ নিহত ১৩

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ১০ আগস্ট ২০২৬, ০৭:১১ পিএম

রাশিয়ায় ইউক্রেনের ভয়াবহ ড্রোন হামলা, শিশুসহ নিহত ১৩

ছবি: সংগৃহীত

Advertisement

রাশিয়ার তাতারস্তান অঞ্চলের নিঝনেকামস্ক শহরে ইউক্রেনীয় ড্রোন হামলায় শিশুসহ অন্তত ১৩ জন নিহত এবং ৩৯ জন আহত হয়েছেন। সাম্প্রতিক মাসগুলোতে রাশিয়ায় বেসামরিক নাগরিকদের ওপর এটি অন্যতম বড় প্রাণহানির ঘটনা। সোমবার (১০ আগস্ট) রুশ কর্তৃপক্ষের বরাত দিয়ে রয়টার্স এ তথ্য জানিয়েছে।

ইউক্রেনের সামরিক বাহিনী জানিয়েছে, তারা মস্কো থেকে প্রায় ৮০০ কিলোমিটার পূর্বে অবস্থিত তাতারস্তান অঞ্চলের তাতনেফটের তানেকো তেল শোধনাগারে আঘাত হেনেছে এবং সেখানে আগুন ধরে গেছে। সামাজিক মাধ্যমের ভিডিওতে তেল শোধনাগারের ওপর থেকে ধোঁয়া উঠতে দেখা গেছে।

রুশ তদন্তকারীরা ঘটনাটিকে সন্ত্রাসী হামলা উল্লেখ করে ফৌজদারি মামলা করেছেন। তাদের দাবি, ইউক্রেন সরাসরি আবাসিক এলাকায় হামলা চালিয়েছে। তাতারস্তানের প্রধান রুস্তম মিন্নিখানভ শোক ঘোষণা করেছেন বলে নিঝনেকামস্কের মেয়র টেলিগ্রাম বার্তায় জানিয়েছেন।

গত জুনের শুরুতেও এই শোধনাগারে হামলা চালিয়েছিল ইউক্রেন। রুশ জ্বালানি অবকাঠামোতে চাপ সৃষ্টি করতে কয়েকমাস ধরে দেশটির তেল শোধনাগারগুলোতে ড্রোন হামলা জোরদার করেছে ইউক্রেন। এর ফলে রাশিয়ার বিভিন্ন অঞ্চলে জ্বালানি সংকট তৈরি হলেও মস্কো বিদেশ থেকে জ্বালানি আমদানি করে তা মোকাবিলার চেষ্টা করছে।

এর আগে রোববারও উভয় পক্ষ একে অপরের বিরুদ্ধে হামলার অভিযোগ আনে। খারকিভে রুশ হামলায় তিনজন এবং বেলগোরোডে ইউক্রেনীয় ড্রোন হামলায় পাঁচজন নিহত হন। রাশিয়া ও ইউক্রেন উভয় পক্ষই বেসামরিক নাগরিকদের লক্ষ্যবস্তু করার কথা বরাবরই অস্বীকার করে আসছে।

সূত্র: রয়টার্স।


Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

ইউক্রেন যুদ্ধ আর না বাড়ানোর হুঁশিয়ারি ট্রাম্প-রুটের

ইউক্রেন যুদ্ধ আর না বাড়ানোর হুঁশিয়ারি ট্রাম্প-রুটের

‘প্রতিরোধমূলক পারমাণবিক হামলা’ চালাতে পারে রাশিয়া

মেদভেদেভের হুঁশিয়ারি ‘প্রতিরোধমূলক পারমাণবিক হামলা’ চালাতে পারে রাশিয়া

পাকিস্তানের সঙ্গে চলা যুদ্ধে যেভাবে ভারতকে সহায়তা করেছিল ইসরাইল

পাকিস্তানের সঙ্গে চলা যুদ্ধে যেভাবে ভারতকে সহায়তা করেছিল ইসরাইল

ইউক্রেন যুদ্ধে প্রায় ৫ লাখ রুশ সেনা নিহত

বিবিসির প্রতিবেদন ইউক্রেন যুদ্ধে প্রায় ৫ লাখ রুশ সেনা নিহত

রাশিয়ার কাছে বাংলাদেশি পণ্যের বাজার সুবিধা চাইলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী

রাশিয়ার কাছে বাংলাদেশি পণ্যের বাজার সুবিধা চাইলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী

মালিতে ৩৪৯ রুশ সেনার মৃত্যু, নেপথ্যে যে কারণ

মালিতে ৩৪৯ রুশ সেনার মৃত্যু, নেপথ্যে যে কারণ

আরও পড়ুন

ইরানের বিরুদ্ধে বিজয় হাতের মুঠোয়: ট্রাম্প

ইরানের বিরুদ্ধে বিজয় হাতের মুঠোয়: ট্রাম্প

মহাকাশে যেভাবে ভারত-পাকিস্তানকে এক সুতোয় বাঁধল আল্লামা ইকবালের কবিতা

মহাকাশে যেভাবে ভারত-পাকিস্তানকে এক সুতোয় বাঁধল আল্লামা ইকবালের কবিতা

হরমুজের পূর্ণ নিয়ন্ত্রণ আমাদের হাতে: ইরান

হরমুজের পূর্ণ নিয়ন্ত্রণ আমাদের হাতে: ইরান

ইরানের বিষয়ে মধ্যপ্রাচ্য ও ইউরোপকে সতর্কবার্তা দিলেন ট্রাম্প

ইরানের বিষয়ে মধ্যপ্রাচ্য ও ইউরোপকে সতর্কবার্তা দিলেন ট্রাম্প

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম