Logo
Logo
×

Advertisement

আন্তর্জাতিক

ইরানের বিষয়ে মধ্যপ্রাচ্য ও ইউরোপকে যে সতর্কবার্তা দিলেন ট্রাম্প

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ২৭ নভেম্বর ২০২৬, ০৭:৪৩ এএম

ইরানের বিষয়ে মধ্যপ্রাচ্য ও ইউরোপকে যে সতর্কবার্তা দিলেন ট্রাম্প

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: সংগৃহীত

Advertisement

ইরানের হাতে এমন ক্ষেপণাস্ত্র রয়েছে, যা ইউরোপ পর্যন্ত পৌঁছাতে সক্ষম বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। একইসঙ্গে তিনি সতর্ক করে বলেছেন, মধ্যপ্রাচ্যে শান্তি প্রতিষ্ঠিত না হলে তা ভয়াবহ ‘পারমাণবিক বিপর্যয়’ ডেকে আনতে পারে।

যুক্তরাষ্ট্রের ফ্লোরিডার মার-আ-লাগো বাসভবন থেকে থ্যাংকসগিভিং উপলক্ষে মার্কিন সামরিক বাহিনীর সদস্যদের সঙ্গে ফোনালাপে ট্রাম্প এসব কথা বলেন। মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের ভবিষ্যৎ সম্পর্ক ও অবস্থান নিয়ে এক প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন।

ইরানের ক্ষেপণাস্ত্র সক্ষমতা প্রসঙ্গে ট্রাম্প বলেন, ‘ইরানের ইউরোপে পৌঁছানোর সক্ষমতা রয়েছে; যুক্তরাষ্ট্রে পৌঁছানোর সক্ষমতা না থাকলেও ইউরোপে পৌঁছানোর মতো সক্ষমতা তাদের আছে।’

ট্রাম্পের দাবি, এই অঞ্চলে স্থিতিশীলতা না থাকলে ইরান ইসরাইল এবং মধ্যপ্রাচ্যের অন্যান্য দেশের ওপর পারমাণবিক হামলা চালাতে পারে। তার ভাষায়, ‘এমন পরিস্থিতিতে দেখা যাবে ইরান ইসরাইল ও মধ্যপ্রাচ্যের অন্যান্য দেশে পারমাণবিক অস্ত্র ছুড়ছে এবং তখন এক পারমাণবিক বিপর্যয় নেমে আসবে।’

যুক্তরাষ্ট্রের জ্বালানি চাহিদার কথা তুলে ধরে মার্কিন প্রেসিডেন্ট বলেন, ‘আমাদের মধ্যপ্রাচ্যের তেলের প্রয়োজন নেই। কিন্তু আমাদের যেটা দরকার, তা হলো মধ্যপ্রাচ্যে শান্তি।’

ইরানি নেতাদের কঠোর সমালোচনা করে ট্রাম্প বলেন, ‘আমি তাদের ভালোভাবেই চিনেছি; খোলাখুলি বললে, তারা পাগল। সত্যিই তারা পাগল। সে কারণেই আমরা তাদের পারমাণবিক অস্ত্রের অধিকারী হতে দেব না।’

মধ্যপ্রাচ্যের মিত্রদের সক্ষমতা বাড়ানোর ওপর জোর দিয়ে ট্রাম্প জানান, নিজেদের আত্মরক্ষায় যথেষ্ট শক্তিশালী না হওয়া পর্যন্ত ওয়াশিংটনকে ওই অঞ্চলের দেশগুলোর পাশে দাঁড়াতে হবে এবং সহায়তা অব্যাহত রাখতে হবে।

ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইসরাইলের চলমান যুদ্ধ বন্ধে কোনো সমঝোতায় পৌঁছানোর প্রচেষ্টা নিয়ে অনিশ্চয়তার মধ্যেই ট্রাম্পের এই বক্তব্য সামনে এল। উল্লেখ্য, পারমাণবিক অস্ত্র বিস্তার রোধ চুক্তিতে (এনপিটি) স্বাক্ষরকারী দেশ ইরানের কাছে কোনো পারমাণবিক অস্ত্র নেই বলেই আন্তর্জাতিকভাবে স্বীকৃত।

সূত্র: আলজাজিরা

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

নতুন শুল্ক: চীনের সঙ্গে যুক্তরাষ্ট্রের সম্পর্ক কি আবারও সংঘাতের দিকে?

নতুন শুল্ক: চীনের সঙ্গে যুক্তরাষ্ট্রের সম্পর্ক কি আবারও সংঘাতের দিকে?

ট্রাম্পের নতুন শুল্ক চাল কি চীনকে কোণঠাসা করতে?

ট্রাম্পের নতুন শুল্ক চাল কি চীনকে কোণঠাসা করতে?

ইরানের শীর্ষ নেতাদের হত্যার ছক কষছে ট্রাম্প প্রশাসন!

ইরানের শীর্ষ নেতাদের হত্যার ছক কষছে ট্রাম্প প্রশাসন!

যুক্তরাষ্ট্রকে ছাড়াই ইরানে হামলার হুঁশিয়ারি ইসরাইলের

যুক্তরাষ্ট্রকে ছাড়াই ইরানে হামলার হুঁশিয়ারি ইসরাইলের

ইউক্রেন যুদ্ধ আর না বাড়ানোর হুঁশিয়ারি ট্রাম্প-রুটের

ইউক্রেন যুদ্ধ আর না বাড়ানোর হুঁশিয়ারি ট্রাম্প-রুটের

হঠাৎ বাংলাদেশকে বড় দুঃসংবাদ দিল যুক্তরাষ্ট্র

হঠাৎ বাংলাদেশকে বড় দুঃসংবাদ দিল যুক্তরাষ্ট্র

আরও পড়ুন

ইরানের বিষয়ে মধ্যপ্রাচ্য ও ইউরোপকে যে সতর্কবার্তা দিলেন ট্রাম্প

ইরানের বিষয়ে মধ্যপ্রাচ্য ও ইউরোপকে যে সতর্কবার্তা দিলেন ট্রাম্প

নেতানিয়াহুর জন্য দুঃসংবাদ, সরকার গঠনের আরও কাছে আইজেনকোট

নেতানিয়াহুর জন্য দুঃসংবাদ, সরকার গঠনের আরও কাছে আইজেনকোট

পারমাণবিক কর্মসূচি নিয়ে নতুন বার্তা দিল ইরান

পারমাণবিক কর্মসূচি নিয়ে নতুন বার্তা দিল ইরান

ইসরাইলের কয়টি পারমাণবিক বোমা আছে, অবশেষে জানা গেল

ইসরাইলের কয়টি পারমাণবিক বোমা আছে, অবশেষে জানা গেল

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম