Logo
Logo
×

Advertisement

আন্তর্জাতিক

৭.৪ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে কাঁপল কলম্বিয়া

Advertisement

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ১০ আগস্ট ২০২৬, ০৮:৪৭ পিএম

৭.৪ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে কাঁপল কলম্বিয়া

ছবি: সংগৃহীত

Advertisement

কলম্বিয়ার প্রশান্ত মহাসাগরীয় উপকূলে শক্তিশালী ভূমিকম্পে ব্যাপক ক্ষয়ক্ষতি এবং হতাহতের ঘটনা ঘটেছে। সোমবার (১০ ডিসেম্বর) সকালে আঘাত হানা এই ৭.৪ মাত্রার ভূমিকম্পের ফলে রাজধানী বোগোটা থেকে শুরু করে প্রতিবেশী দেশ ভেনেজুয়েলা পর্যন্ত কেঁপে ওঠে। 

মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) জানিয়েছে, ভূমিকম্পটির কেন্দ্রস্থল ছিল চোকো প্রদেশের সান হোসে দেল পালমার এলাকার কাছে এবং এর গভীরতা ছিল প্রায় ৯৬ থেকে ১০৭ কিলোমিটার। 

চোকো প্রদেশের গভর্নর নুভিয়া ক্যারোলিনা কোর্ডোবা-কুরি সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া বার্তায় জানান, তাদের প্রদেশের রাজধানী কিবদোতে বেশ কিছু ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে এবং মানুষ আহত হয়েছেন। ক্ষয়ক্ষতির সঠিক মূল্যায়ন করতে তারা কাজ করে যাচ্ছেন এবং আফটারশকের আশঙ্কার কথা জানিয়েছেন। 

এছাড়া রিসারালদা প্রদেশের গভর্নর হুয়ান দিয়েগো পাতিনো জানান, প্রাদেশিক রাজধানী পেরেইরায় ভবনগুলোর মারাত্মক ক্ষতি হয়েছে এবং অনেক ভবনের সম্মুখভাগ ধসে পড়েছে। 


যুক্তরাষ্ট্রের সুনামি সতর্কতা কেন্দ্র থেকে কোনো সুনামি সতর্কতা জারি করা হয়নি। রাজধানী বোগোটার মেয়র কার্লোস গালান জানিয়েছেন, বোগোটা শহরে বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। তবে ভেনেজুয়েলার সীমান্তবর্তী তাচিরা রাজ্য এবং বারকিসিমেন্তো শহরেও এই কম্পন অনুভূত হয়েছে। 

উল্লেখ্য, এর আগে গত জুনে ভেনেজুয়েলায় আঘাত হানা প্রলয়ংকরী ভূমিকম্পে হাজার হাজার মানুষের প্রাণহানি ঘটেছিল। কলম্বিয়ার দুর্যোগ ব্যবস্থাপনা জাতীয় ইউনিট স্থানীয় কর্তৃপক্ষের সাথে যোগাযোগ রেখে পরিস্থিতি পর্যবেক্ষণ করছে। 

সূত্র: রয়টার্স।


Advertisement

Advertisement

আরও পড়ুন

উত্তর কোরিয়াকে ‘কঠোর শাস্তি’ দেওয়ার অঙ্গীকার দক্ষিণ কোরিয়ার

উত্তর কোরিয়াকে ‘কঠোর শাস্তি’ দেওয়ার অঙ্গীকার দক্ষিণ কোরিয়ার

উত্তপ্ত মণিপুর, মুখ্যমন্ত্রীর বাসভবনের সামনে লাশ রেখে বিক্ষোভ

উত্তপ্ত মণিপুর, মুখ্যমন্ত্রীর বাসভবনের সামনে লাশ রেখে বিক্ষোভ

মধ্যবর্তী নির্বাচনের আগে বড় ধাক্কা খেলেন ট্রাম্প, সমর্থন নেমে ৩১ শতাংশে

মধ্যবর্তী নির্বাচনের আগে বড় ধাক্কা খেলেন ট্রাম্প, সমর্থন নেমে ৩১ শতাংশে

যুক্তরাষ্ট্রে মসজিদের পাশে গোলাগুলি, নিহত ১

যুক্তরাষ্ট্রে মসজিদের পাশে গোলাগুলি, নিহত ১

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম