Logo
Logo
×

Advertisement

আন্তর্জাতিক

হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারির পদ ছাড়ছেন লেভিট

Advertisement

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ১৩ আগস্ট ২০২৬, ০৫:১০ এএম

হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারির পদ ছাড়ছেন লেভিট

হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি ক্যারোলিন লেভিট। ছবি: সংগৃহীত

Advertisement

পরিবার এবং ছোট সন্তানদের আরও বেশি সময় দেওয়ার লক্ষ্যে হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারির পদ থেকে সরে দাঁড়াচ্ছেন ক্যারোলিন লেভিট। আগামী আগস্ট মাসের শেষদিকে তিনি আনুষ্ঠানিকভাবে তার বর্তমান দায়িত্ব থেকে বিদায় নেবেন। খবর ওয়াল স্ট্রিট জার্নাল’র।

বুধবার (১২ আগস্ট) মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার নিজস্ব সামাজিক যোগাযোগমাধ্যম ‘ট্রুথ সোশ্যাল’-এ দেওয়া এক পোস্টে ক্যারোলিনের পদত্যাগের এই বিষয়টি নিশ্চিত করেছেন।

গত মে মাসে ভিভিয়ানা নামের দ্বিতীয় কন্যা সন্তানের মা হন ২৭ বয়সি ক্যারোলিন লেভিট। মাতৃত্বকালীন ছুটি শেষে গত জুলাইয়ের মাঝামাঝি সময়ে তিনি হোয়াইট হাউসের কাজে ফিরেছিলেন। কিন্তু সম্প্রতি এক বিবৃতিতে তিনি জানান, হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারির মতো একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ও ব্যস্ত পদে কাজ করার কারণে তিনি তার দুই ছোট সন্তানকে তাদের প্রাপ্য সময়টুকু দিতে পারছিলেন না। মূলত সন্তানদের প্রতি এই মাতৃসুলভ দায়িত্ববোধ থেকেই তিনি এমন কঠিন সিদ্ধান্ত নিয়েছেন বলে জানিয়েছেন।

তবে পদ ছাড়লেও ক্যারোলিন রাজনীতি থেকে পুরোপুরি দূরে সরে যাচ্ছেন না। তিনি প্রেসিডেন্ট ট্রাম্পের অন্যতম শীর্ষ উপদেষ্টা হিসেবে বাইরে থেকে কাজ চালিয়ে যাবেন। পাশাপাশি রিপাবলিকান পার্টি এবং ‘মাগা’ (MAGA) আন্দোলনের একজন প্রভাবশালী কণ্ঠস্বর হিসেবেও তিনি তার রাজনৈতিক ভূমিকা রাখবেন। 

প্রেসিডেন্ট ট্রাম্প ক্যারোলিনের এই পারিবারিক সিদ্ধান্তকে সম্মান জানিয়ে বলেছেন, তিনি হোয়াইট হাউসে একজন সত্যিকারের নেতার মতো কাজ করেছেন। ট্রাম্প তাকে হোয়াইট হাউসের ইতিহাসের অন্যতম সেরা প্রেস সেক্রেটারি হিসেবেও আখ্যায়িত করেছেন।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

বার পরীক্ষায় ফেল, হোয়াইট হাউসের নতুন প্রেস সচিবকে নিয়ে বিতর্ক

বার পরীক্ষায় ফেল, হোয়াইট হাউসের নতুন প্রেস সচিবকে নিয়ে বিতর্ক

ট্রাম্পের নতুন মুখপাত্র কেই এই বেনি হারমোনি?

ট্রাম্পের নতুন মুখপাত্র কেই এই বেনি হারমোনি?

সিএনএনসহ ৩ গণমাধ্যমে ট্রাম্পের নিষেধাজ্ঞা স্থগিত

সিএনএনসহ ৩ গণমাধ্যমে ট্রাম্পের নিষেধাজ্ঞা স্থগিত

হার্পসহ ৪ সহযোগীকে কেন বিশেষ পুরস্কার দিলেন ট্রাম্প?

হার্পসহ ৪ সহযোগীকে কেন বিশেষ পুরস্কার দিলেন ট্রাম্প?

ইরান নিয়ে ‘সব বিকল্পই খোলা’ রেখেছেন ট্রাম্প: হোয়াইট হাউস

ইরান নিয়ে ‘সব বিকল্পই খোলা’ রেখেছেন ট্রাম্প: হোয়াইট হাউস

ডোনাল্ড ট্রাম্পের আস্থার বৃত্তে কে এই নাটালি হার্প?

ডোনাল্ড ট্রাম্পের আস্থার বৃত্তে কে এই নাটালি হার্প?

আরও পড়ুন

শক্তিশালী ভূমিকম্পে কাঁপল রাশিয়া

শক্তিশালী ভূমিকম্পে কাঁপল রাশিয়া

১ নভেম্বর থেকে ফোনকলে দেখা যাবে নাম ও নম্বর

১ নভেম্বর থেকে ফোনকলে দেখা যাবে নাম ও নম্বর

‘মাদার অব অল বম্বস’ কী, এই নামে কেন ডাকা হয়?

‘মাদার অব অল বম্বস’ কী, এই নামে কেন ডাকা হয়?

‘নেতানিয়াহুকে বিশ্বাস করেন?’ জবাবে ট্রাম্পের কৌশলী উত্তর

‘নেতানিয়াহুকে বিশ্বাস করেন?’ জবাবে ট্রাম্পের কৌশলী উত্তর

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম