Logo
Logo
×

Advertisement

আন্তর্জাতিক

হরমুজ প্রণালি দখল করা যাবে না, ট্রাম্পকে হুঁশিয়ারি ইরানের

Advertisement

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ১৫ আগস্ট ২০২৬, ১২:৪৮ পিএম

হরমুজ প্রণালি দখল করা যাবে না, ট্রাম্পকে হুঁশিয়ারি ইরানের

ইরানের উপ-পররাষ্ট্রমন্ত্রী কাজেম গারিবাবাদি।

Advertisement

ইরানের উপ-পররাষ্ট্রমন্ত্রী কাজেম গারিবাবাদি বলেছেন, তেহরানের নির্দেশ ছাড়া হরমুজ প্রণালি বন্ধ বা পুনরায় খুলে দেওয়া সম্ভব নয়। একই সঙ্গে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হরমুজ প্রণালিকে যুক্তরাষ্ট্রের ভূখণ্ড হিসেবে ঘোষণা করার মন্তব্যও প্রত্যাখ্যান করেছেন তিনি।

নিউইয়র্কের গার্ডেন সিটিতে এক নির্বাচনি প্রচার সমাবেশে ট্রাম্প বলেন, ইরানের পরাজয়ের পর খুব শিগগিরই হরমুজ প্রণালিকে যুক্তরাষ্ট্রের ভূখণ্ড ঘোষণা করবেন তিনি। খবর মেহের নিউজ এজেন্সির। 

এর জবাবে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে গারিবাবাদি বলেন, ‘টুইট করে, বিমানবাহী রণতরী পাঠিয়ে, কোনো আদেশ জারি করে কিংবা নির্বাচনি বক্তৃতার মাধ্যমে হরমুজ প্রণালি দখল করা যাবে না।’ তিনি আরও বলেন, ইরান হুমকি কিংবা শক্তির প্রদর্শনকে ভয় পায় না।  

অন্য এক পোস্টে ইরানের এই উপ-পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘হরমুজ ইরানের ছিল, ইরানের আছে এবং ইরানেরই থাকবে।’ ওয়াশিংটন তাদের ‘কৌশলগত ও বড় ধরনের পরাজয়’ মেনে না নেওয়া পর্যন্ত হরমুজ প্রণালিতে অবরোধ অব্যাহত রাখারও হুঁশিয়ারি দেন তিনি।

ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে কয়েক মাস ধরে চলা সংঘাতের মধ্যেই এমন পাল্টাপাল্টি বক্তব্য এলো। গত ফেব্রুয়ারিতে ইরানের সামরিক ও অবকাঠামোগত স্থাপনায় যুক্তরাষ্ট্র ও ইসরাইলের হামলার মধ্য দিয়ে এই যুদ্ধ শুরু হয়।

পরে পাকিস্তান ও কাতারের মধ্যস্থতায় দুই দেশের মধ্যে যুদ্ধবিরতি বিষয়ে একটি সমঝোতা স্মারক হলেও তা শেষ পর্যন্ত ভেঙে যায়। এরপরও উভয় পক্ষের মধ্যে হামলা-পাল্টা হামলা অব্যাহত রয়েছে। এ পরিস্থিতিতে বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি পরিবহনপথ হরমুজ প্রণালির নিয়ন্ত্রণ নিয়ে বিরোধ আরও তীব্র হয়েছে।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

ইরানকে সহায়তা করছে চীন-রাশিয়া, বিশ্বাস করেন না ট্রাম্প

ইরানকে সহায়তা করছে চীন-রাশিয়া, বিশ্বাস করেন না ট্রাম্প

হরমুজে হামলা বাড়াচ্ছে ইরান, লক্ষ্য যুক্তরাষ্ট্র-আমিরাতের তেলবাহী জাহাজ

হরমুজে হামলা বাড়াচ্ছে ইরান, লক্ষ্য যুক্তরাষ্ট্র-আমিরাতের তেলবাহী জাহাজ

ইরান চুক্তি করতে চায়, দাবি ট্রাম্পের

ইরান চুক্তি করতে চায়, দাবি ট্রাম্পের

সৌদি-ইয়েমেন সংঘাত নিরসনে মধ্যস্থতার প্রস্তাব ইরানের

সৌদি-ইয়েমেন সংঘাত নিরসনে মধ্যস্থতার প্রস্তাব ইরানের

হুথিদের বিষয়ে সৌদির পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে কী কথা হলো ইরানের আরাগচির

হুথিদের বিষয়ে সৌদির পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে কী কথা হলো ইরানের আরাগচির

রাশিয়া-ইউক্রেন ‘জ্বালানি যুদ্ধবিরতি’ ঘোষণা ট্রাম্পের, জানেন না জেলেনস্কি

রাশিয়া-ইউক্রেন ‘জ্বালানি যুদ্ধবিরতি’ ঘোষণা ট্রাম্পের, জানেন না জেলেনস্কি

আরও পড়ুন

পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী নাগরিকত্ব সংশোধন আইনে নাগরিকত্ব পাবেন বাংলাদেশি হিন্দু শরণার্থীরা

নাগরিকত্ব সংশোধন আইনে নাগরিকত্ব পাবেন বাংলাদেশি হিন্দু শরণার্থীরা

পূজো উদ্বোধনে যাওয়ার পথে মমতার ওপর হামলার চেষ্টা, আটক এক নারী

পূজো উদ্বোধনে যাওয়ার পথে মমতার ওপর হামলার চেষ্টা, আটক এক নারী

দ্য গার্ডিয়ানের প্রতিবেদন দীর্ঘ জনরোষে দিল্লিতে বিক্ষোভ

দীর্ঘ জনরোষে দিল্লিতে বিক্ষোভ

কেন ভারতের স্বাস্থ্যসেবা খাতে বিপুল বিনিয়োগ করছে বৈশ্বিক সংস্থাগুলো

কেন ভারতের স্বাস্থ্যসেবা খাতে বিপুল বিনিয়োগ করছে বৈশ্বিক সংস্থাগুলো

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম