ফের ভূমিকম্পে কাঁপল ইন্দোনেশিয়া
Advertisement
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ১৭ আগস্ট ২০২৬, ০৮:৩৬ এএম
প্রতীকী ছবি
|
ফলো করুন |
|
|---|---|
ইন্দোনেশিয়ায় ৭ দশমিক ৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্পের কয়েক দিন পর আবারও ৫ দশমিক ৭ মাত্রার একটি ভূমিকম্প আঘাত হেনেছে। রোববার দিবাগত রাত ১২টা ৪৬ মিনিটে ভূ-কম্পনটি আঘাত হানে।
মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) জানিয়েছে, ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল এন্দে শহরের ৬৫ কিলোমিটার উত্তর-উত্তর-পশ্চিমে এবং ভূপৃষ্ঠের ৪৮.৯ কিলোমিটার গভীরে।
তাৎক্ষণিকভাবে ভূমিকম্পে হতাহত বা কোনো ধরনের ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।
তথ্যসূত্র: মিন্ট

