সৌদি ও তুরস্কের সঙ্গে আঞ্চলিক প্রতিরক্ষায় কাজ করবে পাকিস্তান: শাহবাজ
Advertisement
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ১৭ আগস্ট ২০২৬, ০২:০৩ পিএম
পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ। ছবি: সংগৃহীত
|
ফলো করুন |
|
|---|---|
সৌদি আরব ও তুরস্কের সঙ্গে সমন্বয় করে নিজেদের পাশাপাশি পুরো অঞ্চলের নিরাপত্তা ও প্রতিরক্ষা নিশ্চিত করতে ‘গঠনমূলক ভূমিকা’ রাখবে পাকিস্তান। সোমবার (১৭ আগস্ট) এ কথা জানিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ।
মক্কা যৌথ প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষরের প্রতি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সমর্থনকে স্বাগত জানিয়ে এক বিবৃতিতে শাহবাজ শরিফ বলেন, চুক্তিটির প্রতি ট্রাম্পের সমর্থনের জন্য তিনি গভীরভাবে কৃতজ্ঞ। খবর আল আরাবিয়ার।
তিনি বলেন, ‘ভ্রাতৃপ্রতিম সৌদি আরব ও তুরস্কের সঙ্গে একসঙ্গে পাকিস্তান নিজেদের দেশ এবং পুরো অঞ্চলের প্রতিরক্ষা নিশ্চিত করতে গঠনমূলক ভূমিকা পালন করে যাবে।’
গত ৭ আগস্ট পবিত্র মক্কা নগরীতে সৌদি আরব, তুরস্ক ও পাকিস্তান মক্কা যৌথ প্রতিরক্ষা চুক্তিতে সই করে। এর মাধ্যমে তিন দেশের মধ্যে প্রতিরক্ষা সহযোগিতা আরও জোরদার করার উদ্যোগ নেওয়া হয়েছে।
চুক্তিটিকে স্বাগত জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও। তিনি সৌদি আরব, তুরস্ক ও পাকিস্তানের মধ্যে প্রতিরক্ষা সহযোগিতা জোরদারের এই উদ্যোগকে ‘বড়, সাহসী ও গুরুত্বপূর্ণ প্রথম পদক্ষেপ’ হিসেবে উল্লেখ করেছেন।
একই সঙ্গে তিন দেশের যৌথ প্রতিরক্ষা সক্ষমতা আরও বাড়ানোর প্রতিও সমর্থন জানিয়েছেন ট্রাম্প।

-6a829f8c9c729.jpg)