Logo
Logo
×

Advertisement

আন্তর্জাতিক

বেলুচিস্তানে নিরাপত্তা বাহিনীর অভিযানে দুই সন্ত্রাসী নিহত

Advertisement

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ১৭ আগস্ট ২০২৬, ০৩:৪০ পিএম

বেলুচিস্তানে নিরাপত্তা বাহিনীর অভিযানে দুই সন্ত্রাসী নিহত

বেলুচিস্তানে সেনা অভিযানে দুই সন্ত্রাসী নিহত।

Advertisement

পাকিস্তানের বেলুচিস্তানে সন্ত্রাসবিরোধী অভিযানে দুই সন্ত্রাসী নিহত ও আরও তিনজন আহত হয়েছে। নিরাপত্তা বাহিনীর সঙ্গে বন্দুকযুদ্ধে তারা হতাহত হয় বলে নিরাপত্তা সূত্র জানিয়েছে।

সূত্রের বরাতে জানা গেছে, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বেলুচিস্তানের কিল্লি জাইক এলাকায় এ অভিযান চালানো হয়। কিল্লি জাইক ও কাঘলির মধ্যবর্তী এলাকায় সন্ত্রাসীদের অবস্থানের তথ্য পাওয়ার পর অভিযান শুরু করে নিরাপত্তা বাহিনী। এলাকাটি বাসিমা ক্যাম্প থেকে প্রায় ১২ কিলোমিটার উত্তরে অবস্থিত। খবর সামা টিভি অনলাইনের। 

অভিযান চলাকালে নিরাপত্তা বাহিনীর সঙ্গে সন্ত্রাসীদের গোলাগুলি শুরু হয়। এতে দুই সন্ত্রাসী নিহত এবং আরও তিনজন আহত হয়।   

নিহতদের মধ্যে একজনের পরিচয় শনাক্ত করেছে নিরাপত্তা সূত্র। তিনি মুশতাক আহমেদ ওরফে কোহিয়ার। নিহত অপর সন্ত্রাসীর পরিচয় তাৎক্ষণিকভাবে জানানো হয়নি।

গোলাগুলির পর ঘটনাস্থল থেকে বিপুল পরিমাণ অস্ত্র ও অন্যান্য সামগ্রী উদ্ধার করা হয়েছে। এর মধ্যে রয়েছে গুলি, ম্যাগাজিন, হ্যান্ড গ্রেনেড এবং ইম্প্রোভাইজড এক্সপ্লোসিভ ডিভাইস (আইইডি) তৈরিতে ব্যবহৃত সরঞ্জাম।

নিরাপত্তা সূত্র বলছে, উদ্ধার হওয়া এসব সরঞ্জাম থেকে ধারণা করা হচ্ছে, সন্ত্রাসীরা হামলা চালানোর মতো অস্ত্র ও বিস্ফোরক তৈরির উপকরণ নিয়ে ওই এলাকায় অবস্থান করছিল।

বেলুচিস্তানে সন্ত্রাসী গোষ্ঠীগুলোর বিরুদ্ধে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান অব্যাহত রাখার কথা জানিয়েছে পাকিস্তানের নিরাপত্তা বাহিনী। দেশজুড়ে সন্ত্রাসবাদ নির্মূল এবং বেলুচিস্তানে স্থায়ী শান্তি প্রতিষ্ঠা না হওয়া পর্যন্ত এসব অভিযান অব্যাহত থাকবে বলেও জানিয়েছে তারা।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

নওয়াজ-ইমরান খান: ছিলেন বন্ধু, আবারও কি মিত্র হতে পারেন

নওয়াজ-ইমরান খান: ছিলেন বন্ধু, আবারও কি মিত্র হতে পারেন

লং মার্চ বন্ধ করে সংলাপে বসার আহ্বান শাহবাজ শরীফের

লং মার্চ বন্ধ করে সংলাপে বসার আহ্বান শাহবাজ শরীফের

বন্ধুত্ব থেকে বৈরিতা, যেভাবে বদলে গেল ইমরান-নওয়াজের সম্পর্ক

বন্ধুত্ব থেকে বৈরিতা, যেভাবে বদলে গেল ইমরান-নওয়াজের সম্পর্ক

ক্ষমতার দ্বন্দ্বে তোলপাড় পাকিস্তান, প্রদেশ ভাঙার নতুন চাল সেনাপ্রধানের

ক্ষমতার দ্বন্দ্বে তোলপাড় পাকিস্তান, প্রদেশ ভাঙার নতুন চাল সেনাপ্রধানের

পাকিস্তান সরকারের এই আচরণ ইমরানের প্রাপ্য নয়: রবি শাস্ত্রী

পাকিস্তান সরকারের এই আচরণ ইমরানের প্রাপ্য নয়: রবি শাস্ত্রী

ভারতের গোয়েন্দা বিমান গোপনে ঢুকে পড়েছিল পাকিস্তানে, ২৯ বছর পর ফাঁস হলো তথ্য

ভারতের গোয়েন্দা বিমান গোপনে ঢুকে পড়েছিল পাকিস্তানে, ২৯ বছর পর ফাঁস হলো তথ্য

আরও পড়ুন

ইরানকে ২০ বিলিয়ন ডলার ঋণ দেবে রাশিয়া

ইরানকে ২০ বিলিয়ন ডলার ঋণ দেবে রাশিয়া

ফ্রান্সে বিক্ষোভ-সংঘর্ষ, হাইস্কুল বন্ধ ঘোষণা

ফ্রান্সে বিক্ষোভ-সংঘর্ষ, হাইস্কুল বন্ধ ঘোষণা

মুসলিমরা ফ্রান্স দখলের চেষ্টা করছে, মন্তব্য ট্রাম্পের

মুসলিমরা ফ্রান্স দখলের চেষ্টা করছে, মন্তব্য ট্রাম্পের

ভারতে ভূমিকম্পের পর ‘হাসি-তামাশায়’ মেতে উঠলেন নেটিজেনরা!

ভারতে ভূমিকম্পের পর ‘হাসি-তামাশায়’ মেতে উঠলেন নেটিজেনরা!

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম