Logo
Logo
×
   

Advertisement

আন্তর্জাতিক

বিহারের মন্দিরে পদপিষ্ট হয়ে ৭ জনের মৃত্যু

Advertisement

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ১৭ আগস্ট ২০২৬, ০৮:২৫ পিএম

বিহারের মন্দিরে পদপিষ্ট হয়ে ৭ জনের মৃত্যু

ছবি: সংগৃহীত

Advertisement

ভারতের পূর্বাঞ্চলীয় রাজ্য বিহারের একটি মন্দিরে পদপিষ্ট হয়ে অন্তত সাতজন নিহত এবং এক ডজনেরও বেশি মানুষ আহত হয়েছেন। হিন্দু ক্যালেন্ডারের পবিত্র শ্রাবণ মাসের তৃতীয় সোমবার (১৭ আগস্ট) সকালে লখিসরাই জেলার অশোক ধাম মন্দিরে প্রার্থনা করতে হাজার হাজার ভক্ত সমবেত হলে এই দুর্ঘটনা ঘটে।

প্রাথমিকভাবে জানা যায়, সকাল আনুমানিক সাড়ে ৬টার দিকে মন্দির চত্বরের বাইরে একটি বিদ্যুতের তার ছিঁড়ে পড়ে। এতে বিদ্যুৎস্পৃষ্ট হওয়ার ভয়ে আতঙ্কিত হয়ে উপস্থিত দর্শনার্থীরা হুড়োহুড়ি করে পালাতে শুরু করেন। অতিরিক্ত মানুষের চাপে নিরাপত্তা ব্যারিকেড ভেঙে পড়লে অনেকে একে অপরের ওপর পড়ে পদদলিত হন। আহতদের উদ্ধার করে স্থানীয় সরকারি হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করা হয়েছে।

এই দুর্ঘটনার কয়েক ঘণ্টা আগেই পশ্চিমবঙ্গের তারাপীঠের একটি চারতলা হোটেলে ভোরে আগুন লেগে সাতজন নিহত এবং বেশ কয়েকজন গুরুতর আহত হন। হোটেলটিতে অবস্থানরত অধিকাংশ অতিথিই ছিলেন তীর্থযাত্রী, যারা সে সময় ঘুমন্ত অবস্থায় ছিলেন। বৈদ্যুতিক ত্রুটির কারণে রিসেপশন এলাকার কাছাকাছি আগুন লেগে থাকতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

ভারতে ধর্মীয় উৎসবগুলোতে নিয়মিতভাবে বিপুল মানুষের সমাগম ঘটে, যেখানে অনেক সময় পর্যাপ্ত ভিড় নিয়ন্ত্রণ ও নিরাপত্তা ব্যবস্থার অভাব থাকে। অতীতেও দেশটিতে বিভিন্ন ধর্মীয় উৎসবে পদদলিত হয়ে বহু মানুষের প্রাণহানির নজির রয়েছে।

সূত্র: স্কাই নিউজ।


Advertisement

Advertisement

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম