Logo
Logo
×

Advertisement

আন্তর্জাতিক

ভারতে ‘ককরোচ’ আন্দোলনের মুখে চাপে বিজেপি, নতুন সমীকরণের ইঙ্গিত

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ১৭ আগস্ট ২০২৬, ০৬:০৩ পিএম

ভারতে ‘ককরোচ’ আন্দোলনের মুখে চাপে বিজেপি, নতুন সমীকরণের ইঙ্গিত

ছবি: সংগৃহীত

Advertisement

ভারতে প্রশ্নফাঁস ও বেকারত্বকে কেন্দ্র করে গড়ে ওঠা শিক্ষার্থীদের ব্যঙ্গাত্মক প্ল্যাটফর্ম ‘ককরোচ জনতা পার্টি’ (সিজেপি)-র আন্দোলনের প্রেক্ষাপটে ক্ষমতাসীন ভারতীয় জনতা পার্টি (বিজেপি) তাদের দীর্ঘদিনের রাজনৈতিক কৌশলে বড় ধরনের চ্যালেঞ্জের মুখে পড়েছে। 

আল জাজিরার এক বিশ্লেষণে বলা হয়, গত মে মাসে প্রধান বিচারপতির একটি বিতর্কিত মন্তব্যের সূত্র ধরে ইনস্টাগ্রামে শুরু হওয়া এই প্ল্যাটফর্মটি পরবর্তীতে রাজপথের তীব্র আন্দোলনে রূপ নেয়। টানা সাত সপ্তাহের লাগাতার ছাত্র বিক্ষোভের মুখে সম্প্রতি দেশটির শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান পদত্যাগ করতে বাধ্য হন।

এই আন্দোলনের রাজনৈতিক প্রভাব কেবল পদত্যাগেই সীমাবদ্ধ থাকেনি। বিহারের বাঁকিপুর বিধানসভা কেন্দ্রের মতো বিজেপির দীর্ঘ তিন দশকের শক্ত ঘাঁটিতে দলের পরাজয় এবং সাম্প্রতিক উপনির্বাচনগুলোর ফলাফল শাসকদলের ওপর তরুণ প্রজন্মের অসন্তোষকে স্পষ্ট করে তুলেছে। 

শিক্ষার্থীদের এই ক্ষোভ প্রশমিত করতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ইনস্টাগ্রামে সেলফি-ভিডিও এবং সামাজিক যোগাযোগমাধ্যমে নানা ধরনের প্রচারণামূলক উদ্যোগ নিলেও তরুণদের কাছ থেকে মিশ্র ও সমালোচনামূলক প্রতিক্রিয়া পাওয়া গেছে। বিশ্লেষকদের মতে, অতীতে সরকারবিরোধী আন্দোলনগুলোকে যেভাবে নির্দিষ্ট ধর্মীয় বা আদর্শিক পরিচয়ে সীমাবদ্ধ করে প্রতিহত করা যেত, এই সর্বজনীন জেন-জি আন্দোলনের ক্ষেত্রে বিজেপির সেই কৌশল কার্যকর হয়নি।

রাজনীতি বিশ্লেষকদের মতে, সিজেপি হয়তো সরাসরি কোনো রাজনৈতিক দল হিসেবে আবির্ভূত হবে না, তবে তাদের এই চাপ অন্যান্য বিরোধী দল ও সার্বিক জাতীয় রাজনীতিতে বড় প্রভাবক হিসেবে কাজ করবে। বিজেপি তাদের হিন্দুত্ববাদী মতাদর্শিক অবস্থান থেকে সরে না এলেও তরুণ সমাজের কাছে নিজেদের গ্রহণযোগ্যতা ধরে রাখতে সামাজিক মাধ্যমে যোগাযোগের ধরনে পরিবর্তন আনার চেষ্টা করছে।


Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

মোদির পতন কবে, জানালেন দীপকে

মোদির পতন কবে, জানালেন দীপকে

ফের বিক্ষোভের ডাক ককরোচ পার্টির

ফের বিক্ষোভের ডাক ককরোচ পার্টির

যুক্তরাষ্ট্র-পাকিস্তান থেকে অর্থ পাচ্ছে ককরোচ জনতা পার্টি?

যুক্তরাষ্ট্র-পাকিস্তান থেকে অর্থ পাচ্ছে ককরোচ জনতা পার্টি?

‘সব সমস্যা এড়িয়ে চললে মানুষ বাঁচবে কীভাবে’— আদালতকে প্রশ্ন

‘সব সমস্যা এড়িয়ে চললে মানুষ বাঁচবে কীভাবে’— আদালতকে প্রশ্ন

ভোটার তালিকা নিয়ে বিরোধী জোটের সমাবেশ, সমর্থন ককরোচের

ভোটার তালিকা নিয়ে বিরোধী জোটের সমাবেশ, সমর্থন ককরোচের

জ্ঞানেশের বিরুদ্ধে দুই কমিশনারের চিঠি তাকেই ফেরত পাঠান মন্ত্রিপরিষদ সচিব

জ্ঞানেশের বিরুদ্ধে দুই কমিশনারের চিঠি তাকেই ফেরত পাঠান মন্ত্রিপরিষদ সচিব

আরও পড়ুন

ইরানে বিদ্যুৎ সংকট চরমে, দিনে দুই ঘণ্টা লোডশেডিং

ইরানে বিদ্যুৎ সংকট চরমে, দিনে দুই ঘণ্টা লোডশেডিং

হরমুজে ট্যাংকারে হামলার রেকর্ড, বাড়ছে যুদ্ধের উত্তেজনা

হরমুজে  ট্যাংকারে হামলার রেকর্ড, বাড়ছে যুদ্ধের উত্তেজনা

গাজায় ত্রাণবাহী গাড়িতে ইসরাইলের ড্রোন হামলা, নিহত ৪

গাজায় ত্রাণবাহী গাড়িতে ইসরাইলের ড্রোন হামলা, নিহত ৪

মালয়েশিয়ায় সাঁড়াশি অভিযান, ১৫২ বাংলাদেশিসহ আটক ৪৮৯

মালয়েশিয়ায় সাঁড়াশি অভিযান, ১৫২ বাংলাদেশিসহ আটক ৪৮৯

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম